কলকাতা 

জট কাটতে কমিশনের সঙ্গে বৈঠকে হাই কোর্টের প্রধান বিচারপতি

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে আবার বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জুডিশিয়াল অফিসারদের যে কোনও প্রশ্নের সেখানে উত্তর দেবে কমিশন। এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে যাবতীয় সমস্যা জানার জন্যই ওই বৈঠক বলে খবর। সোমবার বিকেল ৫টায় হাই কোর্টে আলোচনায় থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। হাই কোর্টই ঠিক করে দিয়েছে কারা এই দায়িত্ব পালন করবেন। বিধানসভা-ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের।…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা। তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা আপাতত কোথাও নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। মাঝেমাঝে ঝোড়ো হাওয়া বইবে শহরে। একই পূর্বাভাস রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবারই। এ ছাড়া আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য। এই জেলাগুলিতে…

আরও পড়ুন
কলকাতা 

কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাড়িওয়ালা

খাস কলকাতায় ফের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ! পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, এক ব্যক্তি তাঁর বন্ধুর নাবালিকা কন্যাকে অশ্লীল ভিডিয়ো দেখিয়েছেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরীর বয়স ১৬ বছর। সরশুনার এসএস টাউনশিপ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে তার পরিবার। বাবা এবং মায়ের সঙ্গেই বাড়িতে থাকে ওই কিশোরী। সেই বাড়ির মালিক অভিযুক্ত ব্যক্তি, বয়স ৪৪ বছর। কিশোরীর বাবার সঙ্গে বন্ধুত্বের সুবাদে তাদের ঘরেও অভিযুক্তের যাতায়াত ছিল। ঘনি‌ষ্ঠতার কারণে তাঁকে কেউ সন্দেহ করেননি। তবে বেশ কয়েক দিন ধরে একাধিক…

আরও পড়ুন
কলকাতা 

মুকুলের অভাব অনুভব করবে রাজনৈতিক মহল শোক প্রকাশ করে বললেন মমতা

বাংলার জনরব ডেস্ক : মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে তিনি লিখলেন, সহকর্মী তথা সহযোদ্ধা মুকুলের অকস্মাৎ প্রয়াণে তিনি শোকস্তব্ধ। আবার মুকুলের তৃণমূলত্যাগ এবং দলে প্রত্যাবর্তনের কথাও শোকবার্তায় তুলে ধরলেন তৃণমূলনেত্রী। তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্রে খবর, বিধানসভায় বিধায়ক মুকুলের দেহ নিয়ে যাওয়া হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকবেন অভিষেক। মুকুলের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন তাঁর আর এক রাজনৈতিক সহকর্মী, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভায় কৃষ্ণনগর…

আরও পড়ুন
কলকাতা 

চলে গেলেন মুকুল রায়!

প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়। বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীন নেতা। রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন এক সময়ের ‘বঙ্গ রাজনীতির চাণক্য’। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল। মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতা-কর্মী…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন দীপেন্দু বিশ্বাস!

বিশেষ প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে আবার বিজেপি ছেড়ে তৃণমূলের ফিরে এলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তিনি কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিধায়ক বানিয়েছিলেন তা সত্ত্বেও তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যান। আজ রবিবার বাইশে ফেব্রুয়ারি তিনি তৃণমূল কংগ্রেসে পুনরায় যোগ দিলেন বাড়ির ছেলে বাড়িতে ফিরে এলেন। এছাড়া বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার এবং বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথি বসু-সহ একাধিক নেতৃত্ব শাসক শিবিরে যোগ দেন। দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ফুটবলার…

আরও পড়ুন
কলকাতা 

উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুরু হল ‘অনুসন্ধান’ আয়োজিত আগামী বর্ষের মাধ্যমিক প্রস্তুতির মাসিক-পরীক্ষাপর্ব

বিশেষ প্রতিনিধি : আগামী বছরের (২০২৭) মাধ্যমিক পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতির দিকে তাকিয়ে এক অভিনব উদ্যোগ নিল শিক্ষা সংগঠন ‘অনুসন্ধান সোসাইটি’। গত কয়েক বছর ধরে অনুসন্ধান-এর এই কর্মসূচিতে লাভবান হয়েছে সমস্ত ধরণের ছাত্র-ছাত্রী। রবিবার বাইশে ফেব্রুয়ারি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সূচনা হল টার্গেট মাধ্যমিক ২০২৭-এর এই বিশেষ মাসিক পরীক্ষাপর্ব। এদিন পরীক্ষাপর্বের পূর্বে আলোচনা হয় সারা বছর ধরে ব্যক্তিগত স্তরে কিভাবে নিজেকে ধীরে ধীরে উন্নীত করতে হয়, তার বিশেষ পদ্ধতির কথা। এ’ বিষয় নিয়ে বিশদে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল, অর্পণ বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ মাইতি, পান্থ মল্লিক প্রমূখ। তাঁরা বলেন, প্রস্তুতির…

আরও পড়ুন
কলকাতা 

সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠালেন রাজীব কুমার

কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন ডিজি। কয়লা ও গরু পাচারকাণ্ডে প্রাক্তন ডিজির নাম জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সুকান্ত। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে সম্মানহানি হয়েছে বলে দাবি রাজীবের আইনজীবীর। মানহানির অভিযোগ তুলে প্রাক্তন ডিজি এদিন সুকান্তকে আইনি নোটিস পাঠান। দু’পাতার ওই আইনি নোটিসে বলা হয়েছে, সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। নইলে রাজীব কুমার আদালতে ফৌজদারি মামলা দায়ের করবেন। পালটা আইনি পথে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তও।…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানালো, আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে ফের মাথা চাড়া দিচ্ছে নিম্নচাপ । তার প্রভাবেই আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়। তবে এই জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা…

আরও পড়ুন
কলকাতা 

আনন্দপুর অগ্নিকাণ্ডের ২৬ দিন পর ১৮ টি দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে, অপেক্ষায় আরো নটি পরিবার

আনন্দপুর অগ্নিকাণ্ডের পর ২৬ দিন কেটে গিয়েছে। শনিবার ২৭তম দিনে নিখোঁজ ২৭ জনের মধ্যে ১৮ জনের দেহাংশ তুলে দেওয়া হচ্ছে মৃতদের পরিবারের হাতে। দেহাংশ নিতে কাঁটাপুকুর মর্গে উপস্থিত হন আত্মীয়-পরিজনেরা। এখনও ন’টি দেহাংশ চিহ্নিত বা শনাক্ত করা যায়নি। ২৬ দিন আগে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মোট ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছিল থানায়। পুলিশ সূত্রে খবর, যে ১৮টি দেহাংশ শনাক্ত হয়েছে, তাঁদের অধিকাংশই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা রয়েছেন। ওই ১৮টি পরিবারের হাতে দ্রুত মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হবে। আইনি প্রক্রিয়া মেনে…

আরও পড়ুন