অভিনেতা রাহুলের মৃত্যু কিভাবে জানতে এফআইআর দায়ের আর্টিস্ট ফোরামের!
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এবার থানায় এফআইআর দায়ের করল প্রিয়াঙ্কা সরকার সহ আর্টিস্ট ফোরামের সদস্যরা। ওই এফআইআর এর দাবি করা হয়েছে, অভিনেতার কিভাবে মৃত্যু হয়েছিল কিভাবে ঘটনা ঘটেছিল সেই উত্তরগুলোর জন্য তদন্ত করুক পুলিশ। উল্লেখ্য দীঘার অদূরে তালসারীতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিক শুটিং করতে গিয়ে জলে ডুবে রাহুলের মৃত্যু হয়েছে বলে সাংবাদে প্রকাশ। আজ ৪ এপ্রিল, কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি ‘জ়িরো’ এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিকমৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা…
আরও পড়ুন