কলকাতা 

“আমি পাসপোর্ট দেখাব না। এটা আমার প্রতিবাদ”: শশী পাঁজা

বাংলার জনরব ডেস্ক : এস আই আরে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানির জন্য রবিবার ডাকা হয়েছিল শশীকে। শুনানিকেন্দ্র থেকে বেরিয়েই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মন্ত্রীর বক্তব্য, তাঁর নাম ২০০২ সালের তালিকায় রয়েছে। তার পরেও তাঁকে ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। তিনি নথি হিসাবে আধার কার্ড দেখিয়েছেন। কিন্তু এর পরেও তাঁর কাছে জানতে চাওয়া হয়, ১১টি নথির মধ্যে কিছু আছে কি না। এতেই অসন্তুষ্ট মন্ত্রী। কলকাতায় কেশব অ্যাকাডেমির শুনানিকেন্দ্র থেকে বেরিয়ে ক্ষুব্ধ শশী…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে এসআইআর শুনানিতে তলব

এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নোটিসে রবিবার দুপুর দুটোয় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল শশী পাঁজার। এনুমারেশন ফর্মেও যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়েছেন তিনি। তা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাক পেয়ে বিরক্ত মন্ত্রী। তিনি জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়। অ্যাপের গলদে তাঁর নাম দেখাচ্ছে না ২০০২-এর তালিকায়। তাঁর কথায়, “আমি অবাক।” জানা যাচ্ছে, শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। রাজ্যে অক্টোবরেই শুরু হয়েছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। সোজা কথায়, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ চলছে। এনুমারেশন ফর্ম পূরণ ও জমা…

আরও পড়ুন
কলকাতা 

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে ছাত্র-ছাত্রীদের প্রতি অনুসন্ধান সোসাইটির আহ্বান

বিশেষ প্রতিনিধি : আগামী ২৫-২৭ ফেব্রুয়ারি২০২৬ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট কলকাতা এবং জাতীয় কৃষিবিজ্ঞান একাডেমি নয়াদিল্লির সহযোগিতায় ‘সবুজ প্রযুক্তির অগ্রগতি’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বিশিষ্ট কৃষিবিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর এডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রটেকশন এর তরফ থেকে আয়োজিত এই সম্মেলন হবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গনে। সম্মেলনের দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি বিকেল তিনটেয় ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা পর্বটি আয়োজনের দায়িত্বে থাকবে অনুসন্ধান সোসাইটি। বিশিষ্ট শিক্ষাবিদ ড. শশাঙ্ক শেখর মন্ডল অত্যন্ত সময়োপযোগী এই বিতর্কসভাকে স্বাগত জানিয়ে বলেছেন, বিতর্কের প্রস্তুতি নিতে গিয়ে বর্তমান…

আরও পড়ুন
কলকাতা 

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে‘‘ভোটারদের প্রতি তো বটেই, গণতন্ত্রের প্রতিও অবিচার হচ্ছে’’ অভিমত অমর্ত্য সেনের

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে নির্বাচন কমিশন জে এস আই আর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলায় বা করছে তা গণতন্ত্রকে ধ্বংস করবে বলে অভিমত ব্যক্ত করেছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নবতিপর অর্থনীতিবিদ বলেন, ‘‘ভোটারদের প্রতি তো বটেই, গণতন্ত্রের প্রতিও অবিচার হচ্ছে।’’ জানুয়ারির শুরুতে প্রবাসী অমর্ত্য নিজেও এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছিলেন। সম্প্রতি বস্টন থেকে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘অযথা তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। ভোটাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে, তা প্রমাণ করার…

আরও পড়ুন
কলকাতা 

প্রয়াত সৌমেন স্যার

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিনাভি ডিভিএএস হাইস্কুলের প্রবাদপ্রতিম শিক্ষক সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য পরপারের ডাকে পাড়ি দিলেন শনিবার চব্বিশ জানুয়ারি সকালে। তাঁর প্রয়াণে বিদ্যালয় সহ শিক্ষা জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকতা ছাড়াও তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং শিক্ষার্থীদের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়াতেন। তিনি কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, বরং বহু শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর ও পথপ্রদর্শক ছিলেন। উল্লেখ্য, তাঁর জ্যেষ্ঠ পুত্র হরিনাভি স্কুলের ছাত্র ড.শুভেন্দ্রুনাথ ভট্টাচার্য একজন স্বনামধন্য হিউম্যান জেনেটিক্স বিজ্ঞানী ও গবেষক, ভাটনগর পুরস্কার প্রাপক। হরিনাভি এবং সংলগ্ন অঞ্চলের ছাত্রসমাজ ও সাধারণ…

আরও পড়ুন
কলকাতা 

বইমেলায় জমজমাট হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল

মোল্লা জসিমউদ্দিন :২২ জানুয়ারি সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে আগামী ৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ – বিদেশের নানান বইয়ের সম্ভারে ডুব দিয়েছেন বইপ্রেমিকরা। এবার কলকাতা বইমেলার ৫ নং গেটের কাছাকাছি ৩২৫ নং স্টল রয়েছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন আন্ড কনসলিডেশন কমিটির। প্রতিদিন অসংখ্য মানুষজন ভীড় জমাচ্ছেন এই স্টলে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে মামলার পাহাড় কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে? তা বিভিন্ন বইয়ের পাশাপাশি মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় আগতদের বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।প্রত্যেকের হাতে মিডিয়েশন সম্পর্কিত লিফলেট – বই তুলে দিচ্ছেন…

আরও পড়ুন
কলকাতা 

‘‘নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিংয়ে ডাকা হত?’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চ থেকেও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত ধর্মতলার কর্মসূচি থেকে মমতা এই প্রশ্নও তুললেন, ‘‘নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিংয়ে ডাকা হত?’’ ইতিমধ্যেই নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু শুনানিতে ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গও জুড়ে দেন মুখ্যমন্ত্রী। এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে শুক্রবার ফের নিশানা করেন মমতা। বলেন, ‘‘এত মানুষ মারা যাচ্ছেন। প্রায় ১১০ জনের মৃত্যু হয়েছে। রোজ আতঙ্কে তিন-চার জন করে আত্মঘাতী হচ্ছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? কেন্দ্রীয় সরকারকে…

আরও পড়ুন
কলকাতা 

জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে অবস্থিত ৭২ বছরের পুরনো স্কুল নোপানি হাইস্কুলে ভক্তি ও উৎসবের আবহে উদযাপিত হল সরস্বতী পুজো। বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান প্রজন্মের ছোট ছোট খুদে পড়ুয়ারা মা সরস্বতীর বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। পরে নৃত্য, সংগীত, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তারা। শিশুদের নিষ্পাপ পরিবেশনা দর্শকদের মন কেড়ে নেয়। সরস্বতী পুজোর আর এক বিশেষ দিক ছিল বিদ্যালয়ের প্রাক্তনীদের উপস্থিতি। দেশ-বিদেশে কর্মরত বহু প্রাক্তনী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বর্তমান প্রজন্মের…

আরও পড়ুন
কলকাতা 

২৭ জানুয়ারি দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক কর্মী সংগঠনের

স্মৃতি সামন্ত, কলকাতা : আগামী ২৭শে জানুয়ারি ভারতজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি সংগঠনের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU)। ৫ দিনের কর্ম সপ্তাহ কার্যকর করা এবং মাসের প্রতিটি শনিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণার দাবিতে এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, বিদেশি, গ্রামীণ এবং সমবায় ব্যাংকের প্রায় ৮ লক্ষ কর্মচারী ও কর্মকর্তা শামিল হবেন। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন না মেলায় ব্যাংক কর্মীদের মধ্যে সৃষ্টি হওয়া তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ এই ধর্মঘট। এই ইউনিয়ন ফোরামের জেনারেল সেক্রেটারি সুদীপ দত্ত বলেন,ধর্মঘটের মূল কারণ হল ২০২৪ সালের…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

বেনোজলের ঢেউ / সুচরিতা চক্রবর্তী

সুচরিতা চক্রবর্তী : ” ইতিহাস অর্ধসত্যে কামাচ্ছন্ন এখনো কালের কিনারায় তবুও মানুষ এই জীবনকে ভালোবাসে ; মানুষের মন জীবনের মানে : সকলের ভালো করে জীবনযাপন। কিন্তু সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ। চারিদিকে বিকলাঙ্গ অন্ধ ভিড় ; অলীক প্রয়াণ।” জীবনানন্দ দাশ বর্তমান এই বিশ্ব হনন মুখর। যেখানে যুদ্ধ, হিংসা মানুষের প্রিয় ব্যসন সেখানে কোনো নিরাময় প্রার্থনা করাই বাতুলতা মাত্র। তবুও মানুষ আশা রাখে একদিন সেই আশ্চর্য প্রদীপ জ্বলে উঠুক মানুষ তার ইচ্ছে নদীতে গা’ ভাসিয়ে স্বত:প্রণোদিতভাবে আনন্দের জীবন কাটাক। মানুষ তার জন্মলগ্ন থেকে সমাজবদ্ধ জীব। সমজেই তার জন্ম সমাজেই তার মৃত্যু।…

আরও পড়ুন