কলকাতা 

ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সে-এর কলকাতা ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা

বিশেষ প্রতিনিধি : প্রশাসনিক প্রশিক্ষণ ও আধ্যাত্মিক চেতনাকে একসূত্রে বাঁধার লক্ষ্যে ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সেস (NADT),এর কলকাতার রিজিওনাল ক্যাম্পাস এর উদ্যোগে রুবি মোড়ের কাছে আয়কর ভবন পুর্বাতে স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হল। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি ধ্যানকক্ষেরও উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। দেশের প্রাচীনতম প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির অন্যতম NADT রিজিওনাল ক্যাম্পাস কলকাতা পশ্চিমবঙ্গ ও সিকিম, উত্তর-পূর্বাঞ্চল এবং ওডিশা অঞ্চলের আয়কর দপ্তরের আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ এই প্রথম কোনও NADT ক্যাম্পাস বা আয়কর দপ্তরের প্রতিষ্ঠানে তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

কবি সাহিত্যিক ও বিশিষ্টদের এসআইআরের নাম করে হয়রানির বিরুদ্ধে কলকাতা বইমেলা প্রতিবাদের মঞ্চ হয়ে উঠুক আহ্বান মুখ্যমন্ত্রীর

এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে ফের অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি সল্টলেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এ কথাগুলি বলেন।। বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকেও ফের এসআইআরে ‘মৃত্যু’ এবং হয়রানি নিয়ে সরব হলেন তিনি। একইসঙ্গে যেভাবে নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিস পাঠানো হয়েছে তা নিয়েও ফের একবার কমিশনকে একহাত নেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি এই ইস্যুতে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার কথাও বলেন তিনি। প্রশাসনিক প্রধান…

আরও পড়ুন
কলকাতা 

মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি : শিক্ষক আবুল কালাম আজাদ দীর্ঘ ৩৫ বছর ধরে মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসায় শিক্ষকতা করার পর অবসর গ্রহণ করেন | তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শামসুল হক সাহেব, জনাব লিয়াকাত হোসেন সাহেব, কামরুন নাহার, , স্বাগতা বিশ্বাস, বর্তমান প্রধান শিক্ষক জনাব আরাফাত আলী মিদ্যা, সেই সঙ্গে বর্তমান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন| তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিপ্রকাশ মণ্ডল, অভিরূপ ভাদুরি, সোনালী মার্জিত, বৈশাখী ব্যানার্জি,মৌমিতা চ্যাটার্জী, আব্দুল হালিম, নাইয়ার ইকবাল,মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব, শাকিলা বেগ, নাইমা খাতুন ,আরো অনেকে| জনাব আবুল কালাম আজাদ তার ভাষণ…

আরও পড়ুন
কলকাতা 

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ এসএসসি

প্রকাশিত হল একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা। বুধবার সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ নাগাদ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র তরফে তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ইন্টারভিউয়ে কারা উত্তীর্ণ হয়েছেন তাঁদের নাম যেমন রয়েছে। তেমনই রয়েছে অপেক্ষার তালিকায় থাকা প্রার্থীদের নাম। রয়েছে অনুত্তীর্ণদের তালিকাও। ১২,৪৪৫ শূন্যপদের জন্য এই প্যানেল প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, এ মাসের শেষ থেকেই প্রার্থীদের হাতে সুপারিশপত্র তুলে দেওয়ার চেষ্টা করছে এসএসসি। মনে করা হচ্ছে, আগামী ২৭ জানুয়ারি থেকেই যাতে সুপারিশ পত্র বিতরণের কাজ শুরু করা হবে।

আরও পড়ুন
কলকাতা 

এসএসসি মামলায় ইডি বিধায়ক জীবনকৃষ্ণ এবং ‘মিডলম্যান’ প্রসন্নের, বাজেয়াপ্ত ৫৮ কোটির সম্পত্তি

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ‘মিডলম্যান’ প্রসন্নকুমার রায়ের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য আনুমানিক ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকা। ইডি সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নগদ টাকা, হোটেল, রিসর্ট ও বিভিন্ন সম্পত্তি, যা অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকার সঙ্গে সম্পর্কিত। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, শুধু সম্পত্তি কেনা নয়, আত্মীয়-পরিজনদের নামে থাকা বিভিন্ন ব্যবসাতেও চাকরি দুর্নীতি থেকে প্রাপ্ত টাকা বিনিয়োগ করেছিলেন জীবনকৃষ্ণ। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে নিয়োগ মামলায় ২০২৩ সালের এপ্রিলে গ্রেফতার করেছিল…

আরও পড়ুন
কলকাতা 

৪৮ ঘণ্টার মধ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে নির্দেশ ক্যাটের

বাংলার জনরব ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার এমনই নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চ। আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার প্রেক্ষিতে আগামী ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে। এবং ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে ইউপিএসসি। আইপিএস অফিসার রাজেশ এখন রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। আর কয়েক দিনের মধ্যে তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইবুনালে তিনি তাঁর আবেদনে…

আরও পড়ুন
কলকাতা 

সিঙ্গুরে মোদির পাল্টা সভা মমতার! ২৮ জানুয়ারি

বিশেষ প্রতিনিধি : আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, আরও ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। গত রবিবার সিঙ্গুরে জোড়়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে তিনি প্রশাসনিক সভা করেন। তার পর জনসভায় বক্তৃতা করেন। সভা থেকে বিভিন্ন বিষয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ২৮ জানুয়ারি প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রী এবং বিজেপিকে…

আরও পড়ুন
কলকাতা 

বেলডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙায় চলা অশান্তির ঘটনায় উদ্বিগ্ন কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসপি এবং ডিএমকে যাবতীয় পদক্ষেপের নির্দেশ। শুধু তাই নয়, মুর্শিদাবাদে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙার জন্য ব্যবহার করা যাবে বলেও নির্দেশ কলকাতা হাই কোর্টের। তবে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রই নেবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে এদিন মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে হাই কোর্ট। ঝাড়খণ্ডে শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে দিন কয়েক আগে উত্তাল হয়ে ওঠে বেলডাঙা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে। ভাঙচুরও চলে। শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের…

আরও পড়ুন
কলকাতা 

বি. সরকার জোহুরি নতুন বছরের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করলেন উত্তরাধিকার কারুশিল্পরা

স্মৃতি বিশ্বাস, কলকাতা : সাম্প্রতিক নতুন বছরের সমসাময়িক নকশা উদযাপনের একটি দুর্দান্ত ফ্যাশন প্রদর্শনীর মাধ্যমে বি. সরকার জোহুরি তার বার্ষিক ক্যালেন্ডারের জাঁকজমকপূর্ণ উদ্বোধন করলো। তার বর্ণাঢ্য যাত্রায় আরও একটি যুগান্তকারী মুহূর্ত চিহ্নিত করলো।। এই অনুষ্ঠানটি তারকাখচিত উদযাপন হিসাবে উন্মোচিত হয়েছিল যা ফ্যাশন, ঐতিহ্য এবং সূক্ষ্ম গহনাগুলিকে নির্বিঘ্নে মিশ্রিত করেছিল, ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত বাংলার প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত গহনা ঘরগুলির মধ্যে এই ব্র্যান্ডের মর্যাদাকে পুনরায় নিশ্চিত করা হয়েছিল। প্রায়শই মাইকেলেঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির মতো কিংবদন্তি মাস্টারদের সাথে তার উজ্জ্বলতা এবং শৈল্পিকতার জন্য তুলনা করা হয়, বি. সরকার জোহুরি । বউবাজার এবং এলগিন রোডে অবস্থিত…

আরও পড়ুন
কলকাতা 

হাওড়া-কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস নিয়মিত কার্যক্রমের জন্য প্রস্তুত

স্মৃতি সামন্ত, কলকাতা : ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আধুনিক রেল নেটওয়ার্কের তার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হাওড়া এবং কামাখ্যার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন। ২৭৫৭৫/২৭৫৭৬ হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস নিয়মিত চলাচল করে, যা এই অঞ্চলের পরিবহন নেটওয়ার্কের একটি উল্লেখযোগ্য উন্নতি। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত চলাচল ২২ জানুয়ারী থেকে কামাখ্যা প্রান্ত থেকে এবং ২৩ জানুয়ারী ২০২৬ থেকে হাওড়া প্রান্ত থেকে চালু হবে, যা যাত্রীদের একটি আধুনিক, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। এই নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি চালু…

আরও পড়ুন