কলকাতা 

প্রয়াত সৌমেন স্যার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিনাভি ডিভিএএস হাইস্কুলের প্রবাদপ্রতিম শিক্ষক সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য পরপারের ডাকে পাড়ি দিলেন শনিবার চব্বিশ জানুয়ারি সকালে। তাঁর প্রয়াণে বিদ্যালয় সহ শিক্ষা জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষকতা ছাড়াও তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং শিক্ষার্থীদের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়াতেন। তিনি কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, বরং বহু শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর ও পথপ্রদর্শক ছিলেন। উল্লেখ্য, তাঁর জ্যেষ্ঠ পুত্র হরিনাভি স্কুলের ছাত্র ড.শুভেন্দ্রুনাথ ভট্টাচার্য একজন স্বনামধন্য হিউম্যান জেনেটিক্স বিজ্ঞানী ও গবেষক, ভাটনগর পুরস্কার প্রাপক।

Advertisement

হরিনাভি এবং সংলগ্ন অঞ্চলের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ তাদের অত্যন্ত প্রিয় ‘সৌমেন স্যার’কে হারিয়ে অত্যন্ত ব্যথিত। হরিনাভি স্কুলে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণায় বিদ্যালয়ের সঙ্গে তাঁর একাত্মতা ও নিবিড় কর্মযোগের কথা তুলে ধরেন তার গুণমুগ্ধ সাথীরা। প্রধান শিক্ষক বিক্রমজিৎ মন্ডল সহ বিদ্যালয়ের সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ