আন্তর্জাতিক 

কোচিং সেন্টারের আড়ালে বিস্ফোরক মজুদ গ্রেফতার বাংলাদেশের রাজশাহীর শিক্ষক

গোপন সূত্রের খবর পেয়ে শনিবার ভোরে রাজশাহী শহরের একটি কোচিং সেন্টারে অভিযান চালাল বাংলাদেশ সেনা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের যৌথ বাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি ওয়াকিটকি এবং বাইনোকুলার উদ্ধার হয়েছে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় ‘ডক্টরস ইংলিশ’ নামে ওই কোচিং সেন্টারের এক কর্তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী পুলিশ জানিয়েছে, ধৃত মুনতাসিরউল আলম অনিন্দ্য (৩৫) ‘ডক্টরস ইংলিশ’-এর ইংরেজি বিভাগের পরিচালক ছিলেন। এর আগেও দু’বার জঙ্গি সংশ্রবের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ২০১৭ সালের জুন মাসে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলায় নিহত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

গাজ়ায় সাংবাদিকদের উপর হামলা ইসরাইলি সেনার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজ়িরার পাঁচ জন সাংবাদিক ওই হামলায় নিহত হয়েছেন। আল জাজ়িরা একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। অভিযোগ, গাজ়া সিটিতে রবিবার রাতে সাংবাদিকদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ (ইসরাইলি ডিফেন্স ফোর্স)। তাতে মৃত্যু হয় আল জাজ়িরার সাংবাদিক আনাস আল-শরিফের। এ ছাড়া নিহতদের তালিকায় রয়েছেন মহম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জ়াহের, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নৌফল। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আল জাজ়িরা। কর্তব্যরত সাংবাদিকদের উপর এমন হামলার নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আল জাজ়িরার প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে গাজ়া সিটির আল-শিফা…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ট্রাম্পের হুমকির কাছে আত্মসমর্পণ করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে ক্ষতি হবে ভারতের! কত ক্ষতি?

বাংলার জনরব ডেস্ক: রাশিয়ার থেকে খনিজ তেল কেনায় ভারতের উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে ভারত। তাই ভারতকে ২৫ শতাংশ শুল্ক ‘জরিমানা’ করেছেন ট্রাম্প। তার আগে ভারতীয় পণ্যের উপর আরও ২৫ শতাংশ রফতানি শুল্ক আরোপ করেছিলেন তিনি। ফলে ভারতকে এখন আমেরিকার বাজারে গুনতে হবে ৫০ শতাংশ শুল্ক। ভবিষ্যতে সেই পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। তবে ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হটে ভারত যদি রাশিয়া থেকে অপরিশোধিত খনিজ তেল কেনা বন্ধ করে দেয়, তবে আদতে ক্ষতিই হবে নয়াদিল্লিরই। গুনতে হবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনও আলোচনা হবে না জানিয়ে দিলেন ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনও আলোচনা হবে না, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার রুশ তেল আমদানির শাস্তি হিসাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন তিনি। পরের দিন তিনি জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা বন্ধ। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট! কবে আসছেন?

ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, অগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। ডোভাল বর্তমানে রাশিয়ায় রয়েছেন। বৃহস্পতিবার মস্কো থেকে পুতিনের ভারত সফরের কথা জানান তিনি। তবে নির্দিষ্ট কোনও তারিখের কথা উল্লেখ করেননি ডোভাল। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি ২৫ শতাংশের ফলে আগামী ২৭ অগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রফতানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘‘আমি কখনওই ট্রাম্পকে ফোন করব না” : ব্রাজিলের প্রেসিডেন্ট

বাংলার জনরব ডেস্ক : শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনভাবেই ফোন করবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভা স্পষ্ট জানিয়ে দেন, কখনওই না! ব্রাজ়িল থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা ট্রাম্প ঘোষণা করার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। সেই আবহে ট্রাম্প দাবি করেছিলেন, লুলার থেকে ফোন পাবেন। কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিলেন ব্রাজ়িল প্রেসিডেন্ট নিজেই। লুলাকে ট্রাম্পের দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, ‘‘আমি কখনওই ট্রাম্পকে ফোন করব না। কারণ, তিনি আলোচনা চান না।’’ ব্রাজ়িলের উপর ৫০…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় অস্ত্র সম্পর্ণের ইচ্ছা প্রকাশের খবর প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের একটি মন্তব্যের প্রেক্ষিতে এক বিবৃতি এ তথ্য জানিয়েছে হামাস। উইটকফ দাবি করেছিলেন, হামাস অস্ত্রত্যাগে সম্মতি জানিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, মার্কিন দূত জিম্মিদের পরিবারকে বলেছেন, যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস জানিয়েছে তারা ‘অস্ত্রত্যাগের জন্য প্রস্তুত’। তবে উইটকফের দাবি প্রত্যাখ্যান করে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা!

রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। চারটি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে রয়টার্স সংবাদমাধ্যম। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত সপ্তাহ থেকে ভারতের চারটি সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেনি ওই চার রাষ্ট্রায়ত্ত সংস্থা। আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পেট্রোলিয়াম মন্ত্রকও। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার বিকল্প হিসাবে আবু ধাবির মতো পশ্চিম এশিয়া এব‌ং পশ্চিম এশিয়ার দেশ থেকে অশোধিত তেল আমদানি করছে সংস্থাগুলি। ট্রাম্প কিছু দিন আগেই বলেছেন,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫! দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনও মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর আহত বিমান চালককে কপ্টারে উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি আমেরিকার নৌবাহিনীর। স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ সেটি লিমোর নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার পরের ছবি। যেখানে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যদিও পাইলট বিস্ফোরণের আগের মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ইরান থেকে তেল কেনার অপরাধে ছটি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই অবশ্য থামলেন না মোদির ‘বন্ধু’। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাঁদের নেমে এসেছে খাঁড়ার ঘা। মার্কিন স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে। এমনকী নির্যাতন করছে নিজের দেশের…

আরও পড়ুন