আন্তর্জাতিক 

নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ,প্রেসিডেন্টের বাড়িতে আগুন ধরালো জনতা

বাংলার জনরব ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়াল মঙ্গলবার। সোমবার কেউ কেউ এই দাবি তুললেও, মঙ্গলবার তা আরও প্রকট হয়েছে। বিদ্রোহের অভিমুখই এখন হয়ে উঠেছে ওলির ইস্তফার দাবি। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ ছাত্র-যুবাদের বিদ্রোহের মুখে সোমবার রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। এ বার মঙ্গলবার সকাল থেকে ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে পথে নামলেন ছাত্র-যুবারা। স্লোগান উঠল, ‘কেপি চোর, দেশ ছোড়’। নেপালের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতেও স্লোগান ওঠে মঙ্গলবার সকালে। ললিতপুর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমগ্র নেপাল জুড়ে ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল! পুলিশের গুলিতে মৃত ১৪ আহত ২০০

ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’। আহত অন্তত ২০০। সোমবার সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। সম্প্রতি সে দেশের সরকার ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সকাল থেকে শুরু হয় প্রতিবাদ। বেলা গড়াতেই পরিস্থিতি স্থানীয় পুলিশ-প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ছাত্র-যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের পার্লামেন্ট ভবনে ঢুক‌ে পড়েন। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় রবার বুলেটও। কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পুতিনের আমন্ত্রণ পত্রপাঠ নাকচ করলেন জেলেনস্কি !

বাংলার জনরব ডেস্ক : প্রবল বৈশ্বিক চাপের মুখে পড়ে শান্তি আলোচনায় জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছিল রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে সে আমন্ত্রণ পত্রপাঠ খারিজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বরং কড়া সুরে পুতিনকে নিশানা করলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘সন্ত্রাসের দেশে যাব না।’ শান্তি আলোচনা করতে হলে রুশ প্রেসিডেন্টকে কিয়েভ আসার বার্তা দিলেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের বিবৃতি সামনে আসার পর কূটনৈতিক মহলের দাবি, জেলেনস্কির এহেন বিবৃতিতে প্রত্যাশিত শান্তির পথে আপাতত কাঁটা পড়ল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছেন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান অবৈধভাবে বন্ধ করেছে মার্কিন প্রশাসন জানিয়ে দিল আদালত, মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের

বাংলার জনরব ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের জন্যে আদালতে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ ‘অবৈধ’। বুধবার ফেডেরাল আদালতের বিচারক জানান, ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ২ বিলিয়নেরও বেশি অনুদান বন্ধ করার সিদ্ধান্ত ‘অবৈধ’ ভাবে নিয়েছে মার্কিন প্রশাসন। বিচারক অ্যালিশন বারোস জানান, এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপরে প্রভাব পড়বে। এই ধরনের অনুদান বন্ধের নির্দেশকে বাতিল করার জন্য মার্কিন প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যুক্তিতে সহমত পোষণ করে বিচারক জানান, আমেরিকার প্রশাসনের কথামতো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম সংশোধন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

এক মঞ্চে জিন পিং,পুতিন এবং কিম দেখে মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষ

এক পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য পাশে উত্তর কোরিয়ার অবিসংবাদী নেতা কিম জ‌ং উন। দুই রাষ্ট্রনেতাকে দু’পাশে নিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে তিয়েনআনমেন স্কোয়্যারের দিকে এগিয়ে যান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন রাষ্ট্রনেতার এই ‘ফ্রেম’ কি শুধুই সৌহার্দ্যের বার্তা না কি পশ্চিম বিশ্বকে চ্যালেঞ্জ, আলোচনা চলছে নানা মহলে। তবে এই বন্ধুত্বকে যে খুব একটা ভাল চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিনপিংকে আমেরিকার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ বলেও উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বেজিঙে সামরিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে!

বাংলার জনরব ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি মৃতের সংখ্যা ৬০০-র গণ্ডি পার করেছে। আহত হাজারেরও বেশি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার মধ্যরাতের ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫-এর বেশি। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও। তবে এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘‘আমরা এর প্রতিশোধ নেবই, এই গভীর ক্ষত নিয়েই আমরা জয় ছিনিয়ে আনব’’ ইজ়রায়েলি হানায় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর হুঁশিয়ারি হুথি সরকারের

ইয়েমেনের রাজধানী সানায় ইজ়রায়েলি হানায় মৃত্যু হয়েছে হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবির। মৃত্যু হয়েছে আরও কয়েক জন মন্ত্রীর। সেই ঘটনার পর এ বার সরাসরি ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিল ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী। শনিবার ইয়েমেনি রাজনীতিক এবং সামরিক কর্তা মাহদী আল-মাশাত বলেন, ‘‘আমরা এর প্রতিশোধ নেবই। এই গভীর ক্ষত নিয়েই আমরা জয় ছিনিয়ে আনব।’’ মাহদী হুথি সরকারের শীর্ষরাজনৈতিক পরিষদের চেয়ারম্যান। শনিবার গভীর রাতে এক ভিডিয়োবার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, মাহদী জানিয়েছেন, যা-ই হয়ে যাক না কেন, গা‌জ়া প্রসঙ্গে তাদের পূর্বের অবস্থানেই অনড় থাকবে হুথিরা। শুক্রবার সানায় ইজ়রায়েলের আকস্মিক বিমান হামলায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবীর : মোদি

চিন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবীর। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে। চিনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চিনের তিয়ানজিন শহরে জিনপিং-মোদী দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক চলেছে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে। সেই বৈঠকের দু’মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিয়ো মোদী নিজেই সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, মোদী এবং জিনপিং মুখোমুখি বসে আছেন। চিনা প্রেসিডেন্টের সামনে নিজের বক্তব্য হিন্দিতে পড়ে শোনাচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠক আয়োজনের জন্য প্রথমেই জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। দুই রাষ্ট্রনেতার শেষ বারের সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘‘গত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের দুই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে ‘অ্যাপারথাইড’ (বর্ণবৈষম্যমূলক দমননীতি) অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত রয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে। আইসিসির একাধিক সূত্র জানায়, প্রধান কৌঁসুলি করিম খান মে মাসে ছুটিতে যাওয়ার আগেই এই দুটি মামলার প্রস্তুতি শেষ করেছিলেন। তবে আবেদন আদালতে জমা দেওয়ার আগেই তিনি সরে দাঁড়ান। বর্তমানে তার দুই ডেপুটি প্রসিকিউটরের হাতে এই ক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকির কারণে তারা তা জমা দিচ্ছেন না বলে জানা গেছে। যদি এই পরোয়ানা জারি হয়, তবে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পুতিন ট্রাম্প একান্তে তিন ঘন্টা বৈঠক সমাধান বের হল কী?

বাংলার জনরব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন বলে জানিয়েছে তাস। এর মধ্যে প্রায় তিন ঘণ্টা তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধ কক্ষে বৈঠক করেন। শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে (স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিট) পুতিনের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয়। বিমানবন্দরে সাক্ষাতের ১৫ মিনিট পর ক্ষুদ্র পরিসরের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়,…

আরও পড়ুন