পাকিস্তানে গৃহযুদ্ধ ! গোষ্ঠী সংঘর্ষে নিহত ৩১
পাকিস্তানে দীর্ঘদিন ধরে জ্বলছে বিদ্রোহের আগুন। খাইবার পাখতুনখোয়া, ওয়াজিরিস্তানের পাশাপাশি নানা জায়গায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিদ্রোহীরা। কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। এই অবস্থায় বিদ্রোহ দমনে দাঁত-নখ বের করল পাক সেনা। পাকিস্তানে সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবানের (TTP) বিরুদ্ধে চলল বড় অভিযান। যে অভিযানে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর ৩১ জন টিটিপি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। পাক সেনার মিডিয়া শাখা ইন্টার সার্বিসেজ পাবলিক রিলেশনের (ISPR) তরফে বলা হয়েছে, গত দু’দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত ও বান্নু জেলায় দুটি পৃথক অভিযান চালানো হয়। সেখানেই সেনার এই সাফল্য। সেনার তরফে…
আরও পড়ুন