আন্তর্জাতিক 

ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপিন্স,মৃত কমপক্ষে ৩১

টাইফুন রাগাসার পর এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপিন্স। মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ফলে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন। অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। প্রায় ৯০ হাজার মানুষের বাস এই অঞ্চলে। জনবসতিপূর্ণ এই অঞ্চলে ভূমিকম্পের জেরে শহর ও আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোগো শহরে। এখানে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

লন্ডনে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর, ভারতবিরোধী বার্তা, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের

বাংলার জনরব ডেস্ক : আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী  বিশ্বজুড়ে পালিত হবে। তার ঠিক কয়েকদিন আগেই সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) লন্ডনের ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। লন্ডনের ‘ট্যাভিস্টক স্কোয়ার’-এ ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি। তছনছ করা হল মহাত্মার মূর্তি। সেই সঙ্গে গ্রাফিতি করে লেখা হল নানা ভারতবিরোধী মন্তব্য। বেদীর উপর বেশ কিছু উস্কানিমূলক মন্তব্যও পাওয়া গিয়েছে। ভারতীয় হাইকমিশনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে । এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক কাজ … অহিংসার ঐতিহ্যের উপর আক্রমণ, বলেছে ভারতীয় হাইকমিশন।স্থানীয় প্রশাসনকে এই ঘটনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই হাইকমিশনের তরফে মৃর্তিটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল যেসব দেশ

বাংলার জনরব ডেস্ক : গাজায় চলমান যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মধ্যেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের চতুর্থ দিনে বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির সঙ্গে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলি সভা বয়কট করে। এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি। বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ বর্জন (ওয়াকআউট) করেন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর প্রবেশের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ট্রাম্পের শুল্কবাণ! ওষুধের উপরে ১০০% কর বসালেন ট্রাম্প, ভারতীয় ওষুধ শিল্পে বড় বিপর্যয়

বাংলার জনরব ডেস্ক : ফের ট্রাম্পের শুল্কবাণ! এবার ভারতের ওষুধের উপর ১০০ শতাংশ কর বসালেন। এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে। বৃহস্পতিবার নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, আগামী ১ অক্টোবর থেকে সমস্ত সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। যদি আমেরিকার মাটিতে সংস্থাগুলি ওষুধ উৎপাদন না করে তাহলে শুল্কের কোপে পড়বে তারা। ইতিমধ্যেই যেসমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় উৎপাদনের কাজ শুরু করেছে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাষ্ট্রসংঘে অপদস্থ করার চেষ্টা সিক্রেট সার্ভিসকে তদন্তের নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

রাষ্ট্রসংঘে তাঁর বিরুদ্ধে ‘সাবোতাজের হ্যাটট্রিক’ হয়েছে! বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, তিনি যে চলমান সিঁড়ি থেকে পড়ে যাননি সেটাই অত্যন্ত অবাক করা কাণ্ড। ‘সাবোতাজে’র সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করা উচিত বলে নিজের এক্স হ্যান্ডেলে দাবি তুলেছেন ট্রাম্প। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিয়ে যাওয়ার সময় একের পর এক যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। সেই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, যে ভবনে রাষ্ট্রসংঘের সভা বসেছিল, সেখানে প্রবেশ করার পর সিঁড়ি ধরে উপরে যেতে হয়। সেইমতো চলমান সিঁড়িতে পা রেখেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তৎক্ষণাৎ বন্ধ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সহ বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছি, সাতটি নোবেল পাওয়ার যোগ্য আমি দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করলেন, ভারত-পাক যুদ্ধ থামিয়েছেন তিনিই। শুধু ভারত-পাকিস্তানই নয়, বিশ্বে সাত-সাতটি বড় যুদ্ধ থেমেছে তাঁর জন্য! প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তাঁর প্রাপ্য। শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স নৈশভোজে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, ভারত-পাকিস্তানের যুদ্ধ থেমেছে তাঁর মধ্যস্থতাতেই। ট্রাম্প বলেন, ‘‘আমরা শান্তি চুক্তি করাচ্ছি। যুদ্ধ থামাচ্ছি। এই ভারত-পাকিস্তানের কথাই ভাবুন। জানেন কী ভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যচুক্তির মাধ্যমে।’’ তাঁর সংযোজন, ‘‘ভারতের ক্ষেত্রে বলেছিলাম, যুদ্ধ না থামালে আমরা কিন্তু বাণিজ্য করব না। ওরা থেমে গেল। ওরা বাণিজ্য চেয়েছিল। আর দুই দেশের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় চাকরি করতে গেলে লাগবে ৮৮ লক্ষ টাকা! এইচ বি ওয়ান ভিসা নিয়ে ট্রাম্পের নয়া নির্দেশিকা

এইচ-১বি ভিসা নিয়ে শুক্রবার নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে, এ বার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে। বিভিন্ন সংস্থার কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে ট্রাম্প সরকার। নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি ট্রাম্পের নির্দেশনামায়। তবে বিশেষজ্ঞদের মতে, এতে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে ভারতীয়দের। এইচ-১বি ভিসা একটি অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িক ভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন, অতি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় ভারতীয় প্রযুক্তিকর্মীকে গুলি করে মারল পুলিশ!

মার্কিন মুলুকে ফের আক্রমণের শিকার ভারতীয়! জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ৩০ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অভিযোগ, নিজের রুমমেটকে ছুরি মেরে খুন করেছেন ওই ভারতীয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মৃত ভারতীয়ের পরিবার। তাঁরা মার্কিন পুলিশের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন। নিহত ভারতীয়ের নাম মহম্মদ নিজামুদ্দিন। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর তাঁকে সান্তা ক্লারার বাড়িতে ছুরি হাতে দেখা যায়। সেই সময় তিনি নিজের রুমমেটকে দেওয়ালে চেপে ধরেছিলেন। ৯১১-এ জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে যান অফিসাররা, এমনটাই জানা গিয়েছে পুলিশ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হাসিনার জাতীয় পরিচয় পত্র লক করে দিল বাংলাদেশ সরকার!

বদলের বাংলাদেশে এবার ‘বদলা’র নয়া অধ্যায়। এবার কেড়ে নেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার। দেশের বাইরে থেকে আর ভোট দিতে পারবেন না মুজিবকন্যা। এমনকী তাঁর পরিবারের কারও আর ভোটাধিকার রইল না। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ‘লক’ করে দেওয়া হয়েছে। ফলে তিনি দিল্লিতে বসে আর ভোট দিতে পারবেন না। ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে এই মুহূর্তে দিল্লির আশ্রয়ে রয়েছেন মুজিবকন্যা হাসিনা (PM Sheikh Hasina)। তাঁর পরিবার ও দল আওয়ামি লিগের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রীও আশ্রয় নিয়েছেন দেশের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলি ট্যাঙ্ক ঢুকে পড়ল গাজ়া শহরে। ফিলিস্তিন শূন্য করার উদ্যোগ

গাজ়া শহর দখলের লক্ষ্যে আক্রমণ আরও বৃদ্ধি করল ইসরাইল। এ বার স্থলপথে গাজ়ার অন্যতম প্রধান জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়ল ইসরাইলি সেনার কয়েক ডজন ট্যাঙ্ক। বুধবার ছিল গাজ়ায় স্থলপথে ইসরাইলের আক্রমণের দ্বিতীয় দিন। সংবাদমাধ্যম বিবিসি-র একটি প্রতিবেদন সূত্রে খবর, ইতিমধ্যে গাজ়া শহর দখলের লক্ষ্যে পুরোদমে অভিযান শুরু করে দিয়েছে ইসরাইল। সেনার ট্যাঙ্ক, বুলডোজ়ার এবং সাঁজোয়া গাড়িগুলি উত্তর গাজ়ার শেখ রাদওয়ানে ঢুকে পড়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, শেখ রাদওয়ান জেলার বিভিন্ন এলাকায় চলাফেরা করছে ইসরাইল ট্যাঙ্ক এবং বুলডোজ়ারগুলি। পিছনে মুহুর্মুহু শোনা যাচ্ছে বোমা-গুলির শব্দ। কখনও গোলাবর্ষণ করে, কখনও…

আরও পড়ুন