আন্তর্জাতিক 

আফগান সীমান্তে পাকিস্তানি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা, হত ৭

বাংলার জনরব ডেস্ক : আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির মাঝে ফের উত্তপ্ত পাকিস্তানের সীমান্ত। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজ়িরিস্তানে পাকিস্তানি সেনার একটি ঘাঁটিতে শুক্রবার আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে। অভিযোগ, ওই সেনাঘাঁটির দেওয়ালে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মারে জঙ্গিরা। সংবাদ সংস্থা রয়টার্স নিরাপত্তা সূত্র উল্লেখ করে জানিয়েছে, এই হামলায় অন্তত সাত জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক জঙ্গি বিস্ফোরকবোঝাই গাড়িটি চালাচ্ছিল। সরাসরি সেনাঘাঁটির দেওয়ালে ধাক্কা মারে সেই গাড়ি। বিস্ফোরণ হয়। এতে সাত জন জওয়ান মারা গিয়েছেন। আহত ১৩ জন। এই সময়েই অন্য তিন জন জঙ্গি সেনাঘাঁটিতে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের গুলি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে চলেছে ভারত, প্রধানমন্ত্রী মোদি আশ্বাস দিয়েছেন দাবি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে চলেছে ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মোদি তাঁর বন্ধু। এবং ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কও দারুণ। ট্রাম্প এবং মার্কিন প্রশাসন বারবার বলেছে, ভারতের উপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়ার তেল কেনা। আবার নয়াদিল্লিও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এসবের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প একপ্রকার আচমকা দাবি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Gen Z আন্দোলনে দেশ ছেড়ে পালালেন আর এক রাষ্ট্রপ্রধান!

বাংলার জনরব ডেস্ক : শ্রীলঙ্কা,বাংলাদেশ ,নেপালের পর এবার জেন জির আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হলেন পূর্ব আফ্রিকার মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। রয়টর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো জানিয়েছেন, “সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। আমরা প্রেসিডেন্টের দফতরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন।” এদিকে ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার ভিত্তিতে ফরাসি সামরিক বিমানে করে অ্যান্ড্রেকে তাঁর দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, জেন জিকে সন্তুষ্ট করতে দিন দশেক আগে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। যদিও তাতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিনের বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

বাংলার জনরব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের নিশানায় এবার চিন। শুক্রবারই তিনি চিনের বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করলেন। যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বর্তমানে যে শুল্ক ধার্য করা আছে, নতুন শুল্ক তার উপর চাপাচ্ছে আমেরিকা। ফলে চিনের বিরুদ্ধে আমেরিকার শুল্কের হার এখন ১৪০ শতাংশে পৌঁছবে আগামী মাসের প্রথমদিন থেকে। তবে এই তারিখ এগিয়েও আসতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, যদি চিন আমেরিকার উপরে কোনও ‘আক্রমণাত্মক’ পদক্ষেপ করতে চায়, তাহলে অক্টোবর থেকেই নয়া শুল্ক আরোপ করা হতে পারে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, বিরল খনিজ রফতানির উপর চিন নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ডোনাল্ড ট্রাম্প নন, ২০২৫ সালে নোবেল শান্তি পাচ্ছেন ভেনেজ়ুয়েলার মারিয়া করিনা মাচাডো! কে ইনি ? কেন পাচ্ছেন !

ডোনাল্ড ট্রাম্প নন, ২০২৫ সালে নোবেল শান্তি পাচ্ছেন ভেনেজ়ুয়েলার মারিয়া করিনা মাচাডো। তিনি তাঁর দেশবাসীর গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করেছেন। তাঁদের সেই অধিকারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মারিয়া। একনায়কতন্ত্র থেকে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার নেপথ্যেও রয়েছেন এই মারিয়াই। সে কারণে এ বছর নরওয়ের নোবেল কমিটি তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার অসলোতে মারিয়ার নাম ঘোষণা করেছে কমিটি। মঙ্গলবারই ছিল তাঁর জন্মদিন। চলতি বছর নোবেল শান্তিতে ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে ৯৪টি সংগঠনের সম্মাননার জন্য মনোনয়ন জমা পড়েছিল। সেই তালিকায় ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। শেষ পর্যন্ত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গাজায় শান্তি ফিরছে? ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে বন্দীদের মুক্তি দিতে চলেছে হামাস!

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে অতর্কিত হামলা করেছিল হামাস। এরপরই প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধে নামে তেল আভিভ। হামাসের বিরুদ্ধে সেই যুদ্ধে প্রাণ গিয়েছে শিশু-নারী-সহ হাজার হাজার সাধারণ মানুষের। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে জীবিতদেরও প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে ধ্বংসস্তূপ হয়ে ওঠা গাজায়। এবার কি থামবে সেই সংঘাত? পরিস্থিতি সেদিকেই এগিয়ে গিয়েছে। গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইল তাতে রাজি হয়ে গেলেও হামাস নীরবই ছিল। কিন্তু শুক্রবার তাদের চরম সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দেন, রবিবার ৬টার মধ্যেই শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে জঙ্গি গোষ্ঠীকে। না হলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আর্থিক সংকটে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র ভাঙনের মুখে! অস্তিত্বের সংকটে?

সেখ ইবাদুল ইসলাম : আমেরিকা কি গভীর সংকটের মধ্যে পড়তে চলেছে? আমেরিকার পরিণতি কি সোভিয়েত ইউনিয়নের মধ্যে হতে চলেছে? আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকা কি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে? ট্রাম্প জমানার দ্বিতীয় দফায় আমেরিকার বিদেশনীতিকে কেন্দ্র করে বিতর্কের অন্ত নেই। তাঁর নেওয়া বহু সিদ্ধান্তের সঙ্গে বিশ্লেষকদের একাংশ আবার সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের একাধিক পদক্ষেপের মিল খুঁজে পেয়েছেন। এর মধ্যে অন্যতম হল আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এবং পূর্ব ইউরোপে মস্কোর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা। ফলস্বরূপ ১৯৯১ সালে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন, জন্ম হয় রাশিয়া-সহ ১৫টি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় সরকারের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল, ছাঁটাই হতে পারেন দেড় লক্ষ কর্মচারী

বাংলার জনরব ডেস্ক : সিনেটে অর্থ বাজেট পাস না হওয়ার কারণে আমেরিকার সরকার কার্যত বন্ধ হয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে দ্বিতীয়বারের জন্য এই ধরনের ঘটনা ঘটলো। আমেরিকার সরকারের সমস্ত কাজকর্ম বুধবার থেকে স্তব্ধ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকারদের মতে এর ফলে বহু মানুষের চাকরি চলে যাবে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন প্রায় দেড় লক্ষ সরকারি কর্মী কাজ হারাতে পারেন। কেন এমন হল? মার্কিন অর্থবর্ষ শেষ হয় ৩০ সেপ্টেম্বর। তাই মঙ্গলবার অর্থবর্ষের শেষ দিনে নিয়মমাফিক মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিল ফের নতুন করে স্থির করা হয়। কিন্তু নতুন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় শাটডাউন! ট্রাম্প প্রশাসনের কাজকর্ম স্তব্ধ! রহস্য?

বিশেষ প্রতিনিধি : অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে যেতে চলেছে আমেরিকার সরকার। মার্কিন সেনেট মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে পারেনি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটেরা এই বিল নিয়ে একমত হতে পারেননি। ফলে বুধবার থেকেই সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যাবে। হোয়াইট হাউস আনুষ্ঠানিক ভাবে আসন্ন ‘শাটডাউন’ ঘোষণা করে দিয়েছে। এর ফলে বিমানযাত্রা থেকে শুরু করে বিনিয়োগ, গবেষণা— বহু ক্ষেত্রে কোপ পড়তে পারে। শুধুমাত্র আপৎকালীন পরিষেবাগুলি সচল থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগে আমেরিকার সরকারে ‘শাটডাউন’ হয়েছিল ছ’বছর আগে, প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফায়। ১ অক্টোবর থেকে আমেরিকায় অর্থবর্ষ শুরু হয়। চলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জেন জি- র আন্দোলনে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশে এক সরকারের পতন

দক্ষিণ এশিয়ায় পর এ বার দক্ষিণ-পূর্ব আফ্রিকা। জেন জ়ি-র হিংসাত্মক বিক্ষোভের জেরে পতন ঘটল আরও একটি দেশের সরকারের। টানা কয়েক দিনের বিক্ষোভের জেরে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সরকারকে বরখাস্ত করেছেন সে দেশের প্রেসিডেন্ট। বিদ্যুৎ এবং পানীয় জলের সঙ্কটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। আর সামনের সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেন জ়ি। বিক্ষোভের অভিমুখ ছিল প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজ়োয়েলিনা, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে। বিক্ষোভকারীরা প্রতীক হিসেবে ব্যবহার করছে জাপানি ‘অ্যানিমে ওয়ান পিস’ সিরিজ়ের পাইরেট পতাকা।…

আরও পড়ুন