খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ঢাকায় জয়শঙ্কর
মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
সকাল ১১টা বেজে ৩০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাংলাদেশের বিমানঘাঁটি বাশারে নামেন জয়শংকর। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন।
Advertisement


