আন্তর্জাতিক 

ভয়াবহু দুর্ঘটনা মরক্কোয়, জোড়া বহুতল ভেঙে মৃত ১৯

শেয়ার করুন

পাশাপাশি দু’টি বহুতল ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা মরক্কোয়। ধ্বংসাবশেষে চাপা পয়ে প্রাণ হারালেন অন্তত ১৯ জন। আহত কমপক্ষে ১৬ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

মরক্কোর অন্যতম জনপ্রিয় ও জনবহুল শহর ফেজে মঙ্গলবার মধ্যরাতে (স্থানীয় সময়) ঘটে এই ভয়ংকর দুর্ঘটনাটি। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুড়ে থাকা দু’টি চারতলা বিল্ডিং। জানা গিয়েছে, জরাজীর্ণ ওই বহুতলে আটটি পরিবারের বাস ছিল। দীর্ঘদিন ধরে ওই বিল্ডিংয়ের স্বাস্থ্যের দিকে নজর দেননি বাসিন্দারা। স্থানীয়দের বলা সত্ত্বেও লাভ হয়নি। ফলে পরিণতি হল বীভৎস। ঘটনার খানিক পরেই সেই স্থানে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল। বহুতলের নিচে চাপা পড়া বাসিন্দাদের বের করার চেষ্টা শুরু হয়। ইতিমধ্যেই ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই বহুতলে ফাটল ধরেছিল। যা দেখেও কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে। রীতিমতো ঝুঁকি নিয়েই সেখানে আটটি পরিবার বসবাস করছিল। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বহুতল ভাঙার কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ