আন্তর্জাতিক 

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি! অতিকায় ঢেউ আছড়ে পড়ল জাপান, রাশিয়ায়

ভূমিকম্পের পর সুনামি! রিখটার স্কেলে ৮.৮ মাত্রার কম্পনে দুলে উঠেছিল কামচটকা। তখনই জারি করা হয়েছিল সতর্কতা। এবার সুনামির ঢেউ আছড়ে পড়ল জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জাপানের তরফে পূর্বাভাস, বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতাতেও। উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ না সতর্কতা তুলে নেওয়া হবে, ততক্ষণ ওই সমস্ত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খালি করা হয়েছে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। সুনামির সতর্কতা জারি করা হয়েছে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিনে ভয়াবহ বন্যা! বিপর্যস্ত বেজিং, মৃত্যু ৩০

বাংলার জনরব ডেস্ক : চিনে ভয়াবহ বন্যা। খোদ রাজধানী বেজিং দুর্যোগে বিপর্যস্ত। একটানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। একটানা বৃষ্টির মধ্যেই বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বেজিং শহরের পৌরনিগমের বন্য়া নিয়ন্ত্রণ দফতর জানিয়েছে, উত্তর শহরতলির পাহাড়ি এলাকায় মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু মিউনেই মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জন মারা গিয়েছেন ইয়ানকিংয়ে। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি পুলিশ কর্মী সহ চার জনের মৃত্যু নিউইয়র্কে!

অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ফের ঘটল আমেরিকায়। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে ঘটনাটি ঘটেছে। আততায়ীর গুলিতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক কর্তা-সহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে আততায়ীকেও চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম শেন তামুরা। ঘটনার পর পরই লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সি ওই আততায়ী আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের মতে, ওই যুবক পেশায় ব্যক্তিগত গোয়েন্দা ছিলেন। তাঁর কাছ থেকে একটি বন্দুকের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সও পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিজেপি শাসিত রাজ্যে ভারতীয় বাঙালিদের হেনস্তা! উদ্বিগ্ন মার্কিন মানবাধিকার সংস্থা

বাংলার জনরব ডেস্ক : বাংলার বাইরে বাঙালি ‘হেনস্তা’র অভিযোগের রেশ আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। তাদের এক রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাতে উল্লেখ, ভারতের বাংলাভাষী লোকজনের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার এবং অবৈধভাবে থাকার অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার তাদের সেই রিপোর্টের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার কর্ণধার এলায়েন পিয়ারসনের বক্তব্য উঠে এসেছে সেই রিপোর্টে। তাঁর বক্তব্য, বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

ভারতকে নিয়ে মাইক্রোসফট গুগলকে কড়া নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের!

বাংলার জনরব ডেস্ক : এবার থেকে ভারতের কাউকে নিয়োগ কর যাবে না, এমনকি অন্য দেশে কারখানা তৈরি করা যাবে না।সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলিকে কড়া বার্তা দিয়ে এমনটাই জানালেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দিকে, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘‘চিনে কারখানা তৈরি কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগ করার বদলে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির এখন উচিত নিজেদের দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি মনোযোগ দেওয়া।’’  শুধু তা-ই নয়, ট্রাম্পের দাবি, শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির বেশির ভাগই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতিকে আটক করল ঢাকা পুলিশ

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশ প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ। শেখ হাসিনার জমানায় বিভিন্ন ভাবে তিনি সুযোগসুবিধা পেয়েছেন বলে দাবি করা হয়। তাঁর বেশ কিছু রায় নিয়ে রাজনৈতিক বিতর্কও রয়েছে বাংলাদেশে। হাসিনার পতনের পরে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি তাঁকে। সেই প্রাক্তন বিচারপতি খায়রুলকে এ বার আটক করল ঢাকা পুলিশ। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মুহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, খায়রুলকে আটক করা হয়েছে। তাঁকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। বস্তুত, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী ছিলেন তিনি। তা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আয়ারল্যান্ডে গণপ্রহার ভারতীয় যুবককে!

বাংলার জনরব ডেস্ক :  আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে এক ভারতীয়কে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, এক দল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালান। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আইরিশ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তি বয়স আনুমানিক ৪০। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা। আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, অগ্নিদগ্ধ ২৮ জন

বাংলার জনরব ডেস্ক : ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত এক জন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। অগ্নিদগ্ধদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। তার পরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না ট্রাম্প দাবি করলেও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বলছে যোগাযোগ ছিল! দাবি মার্কিন সংবাদমাধ্যমের

বাংলার জনরব ডেস্ক : মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই সংবাদপত্রের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মানহানি মামলা করলেই তো হবে না বিভিন্ন তথ্যপ্রমাণ থেকে জানা যাচ্ছে ওই যৌন অপরাধীর সঙ্গে ট্রাম্পের যোগাযোগ সুনিপুণভাবে ছিল। সেই সংক্রান্ত বেশ কিছু ‘প্রমাণ’-ও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। অতীতে দু’জনের মধ্যে ‘যোগাযোগ’ থাকার কথাও প্রকাশ্যে এসেছে। এমনকি, এপস্টিনের বিমানে চেপে ট্রাম্পের যাতায়াতের কথাও জানা গিয়েছে। আমেরিকার সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সিরিয়া ও ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর নেপথ্যে ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল এবং সিরিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে বলে তুরস্কে নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন। সুইদা প্রদেশে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এ যুদ্ধবিরতির ঘোষণা আসে। বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীকে আঘাত করে, তাদের সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানায় ইসরাইল। ইসরাইল দাবি করেছে, তারা সিরিয়ার ড্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে চায়, যারা লেবানন ও ইসরাইলে বসবাস করে। মার্কিন দূত টম ব্যারাক এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লেখেন, “আমরা ড্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র…

আরও পড়ুন