আন্তর্জাতিক 

আমেরিকায় কর্মরত বিদেশীদের জন্য নয়া বিধি চালু করল মার্কিন প্রশাসন

শেয়ার করুন

ফের মার্কিন মুলুকে কর্মরত প্রবাসীদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করলো মার্কিন প্রশাসন। এর ফলে কর্মরতদের জন্য অস্বস্তি বাড়ল। এবার থেকে সে দেশে ওয়ার্ক পারমিট সংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না! আমেরিকার স্বরাষ্ট্র দফতরের এই পদক্ষেপে সমস্যায় পড়বেন বহু বিদেশি কর্মী। বিশেষত আমেরিকান সংস্থায় কর্মরত ভারতীয়দের জন্য চিন্তা বাড়ল। আমেরিকানদের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রবাসীদের জন্য নয়া নিয়ম,জানিয়েছে হোয়াইট হাউস।

সম্প্রতি আমেরিকার স্বরাষ্ট্র দফতর একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৫ বা তার পর যে অভিবাসীরা তাঁদের কর্মসংস্থান অনুমোদিত নথি (এমপ্লয়মেন্ট অথোরাজেশন ডকুমেন্ট বা ইএডি) পুনর্নবীকরণের জন্য আবেদন করবেন, তাঁদের নথির স্বয়ংক্রিয় ভাবে মেয়াদ বৃদ্ধি হবে না। অর্থাৎ ৩০ অক্টোবরের আবেদন করা ওয়ার্ক পারমিটের ক্ষেত্র এই নিয়ম লাগু হচ্ছে না। পাশাপাশি হোয়াইট হাউসের সংশ্লিষ্ট দফতরের জানিয়েছে, মানুষের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থেই অভিবাসীদের নথি পরীক্ষার নিয়ম কার্যকর করা হচ্ছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ