আন্তর্জাতিক খেলা 

পাকিস্তানের বিমান হামলায় মৃত তিন ক্রিকেটার, ত্রিদেশীয় সিরিজ বয়কট করছে আফগানিস্তান

শেয়ার করুন

শুক্রবার হঠাৎ আফগানিস্তানের উপর বিমান হামলা চালায় পাকিস্তান। এই আক্রমণে মৃত্যু ঘটেছে ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের। পাকিস্তানের এই ‘ঘৃণ্য’ আক্রমণের প্রতিবাদে ফুঁসে  উঠেছে আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে তিন ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে, তাঁদের নাম কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তিনজনই স্থানীয় ক্রিকেটার। জানা গিয়েছে, তাঁরা একটি প্রীতি ম্যাচ খেলে পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে ফিরছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু ঘটে। এসিবি-র তরফ থেকে পাকিস্তানের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলা হয়েছে।

Advertisement

তিন ক্রিকেটার-সহ ৮ জনের মৃত্যু ক্ষুব্ধ আফগান ক্রিকেটাররাও। রশিদ খান সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই আক্রমণ মহিলা-শিশুর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জীবন কেড়ে নিয়েছে। যারা দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। নিরপরাধ, সাধারণ মানুষকে হত্যা করা অমানবিক ও বর্বরোচিত ঘটনা। মানবাধিকার লঙ্ঘনের এই ঘৃণ্য অপরাধ ভোলা যাবে না। এই কঠিন সময়ে আমি মানুষের পাশে আছি, জাতীয় মর্যাদা সবার আগে। এই পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

৫ নভেম্বর থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। ম্যাচগুলি হওয়ার কথা পাকিস্তানের মাটিতেই। এর মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ বেঁধে যাওয়ায় আদৌ এই টুর্নামেন্ট হবে কি না সেই প্রশ্ন উঠেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেভাগেই বিকল্প পথ খোঁজা শুরু করে। এমনকী আইসিসি’র দ্বারস্থ হন পিসিবি প্রধান মহসিন নকভি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ