যুদ্ধ বিরতি নয়, কিছু সময়ের জন্য হামলা বন্ধ রাখা যেতে পারে : বেঞ্জামিন নেতানিয়াহু
বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক চাপের মধ্যেও ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়টি আবারও নাকচ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুদ্ধবিরতি নয়, বরং গাজা উপত্যকায় কিছু সময়ের জন্য হামলায় ‘কৌশলগত বিরতি’ হতে পারে। যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার নেতানিয়াহু বলেন, হামলায় কৌশলগত বিরতি কার্যকর করা হতে পারে দুটি কারণে। প্রথমত, গাজা উপত্যকায় সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়া এবং দ্বিতীয়ত, হামাসের হাতে আটক ব্যক্তিদের গাজা থেকে বের করে আনার বিষয়টি নিশ্চিত করা। নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধ থেমে যাওয়ার পরও দীর্ঘ মেয়াদে গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রয়োজন…
আরও পড়ুন