‘খলিস্তানি’ মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে দেশজুড়ে অস্বস্তিতে বিজেপি! ড্যামেজ কন্ট্রোলে নামলেন শুভেন্দু! কী বললেন বিরোধী দলনেতা?
বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে যাওয়ার পথে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে এক শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসার বাধা দিলে ওই আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বেকায়দায় পড়ে যায় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আইপিএস অফিসার কে খালিস্তানি বলে কটাক্ষ করায় তীব্র সমালোচনা করেছেন। বিজেপির এই মানসিকতাকে বিভাজনের রাজনীতি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অগ্নিমিত্রা পলের এই বক্তব্যকে ঘিরে সমগ্র দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিরোধী দলনেতা…
আরও পড়ুন