অন্যান্য কলকাতা 

Nawshad Siddiqui: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের বাঙালি মুসলিমদের কৃতজ্ঞ থাকা উচিত ! কেন ? জানতে হলে ক্লিক করুন

সেখ ইবাদুল ইসলাম : বাংলার মুসলমান সমাজের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকা । কারণ দীর্ঘদিন পর এই বাংলায় একজন যথাযোগ্য বাঙালি মুসলিম নেতা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত শনিবার ২১ জানুয়ারি ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিনা অপরাধে গ্রেফতার করার পর অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন , ক্ষোভ প্রকাশ করেছেন । কিন্ত আমার কোথায় যেন মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে নিজের অজান্তেই রাজ্যের বাঙালি মুসলিমদের জন্য একটা ভালো কাজ করলেন । তিনি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন মমতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করবে বাঙালি মুসলমান সমাজ । হ্যাঁ, পাঠক…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

সৈয়দ বদরুদ্দোজা: একজন বিস্মৃতপ্রায় মুক্তমনা, সাহসী ও বাগ্মী রাজনীতিক/মোহাম্মদ সাদউদ্দিন 

আজ চৌঠা জানুয়ারি বাংলার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দোজার জন্মদিন। বিভক্ত বাংলায় নির্দল প্রার্থী হিসেবে লোকসভায় জয়ী হয়েছিলেন সৈয়দ বদরুদ্দোজা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞার প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী এই রাজনীতিবিদকে কংগ্রেসের যোগ দিতে অনুরোধ করেছিলেন। তিনি সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে মানুষের সেবায় নিয়োজিত হয়েছিলেন। এই মহান রাজনীতিবিদের আজ জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই লেখাটি লিখেছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক মোহাম্মদ সাদ উদ্দিন। —————————————- কলকাতার কোনো এক স্হানে এক বাগ্মী বামপন্হী সাংসদ , চিন্তাবিদ অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, সৈয়দ বদরুদ্দোজার…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

২০২৩ এর প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে এটাই মমতার কাছে চ্যালেঞ্জ

সেখ ইবাদুল ইসলাম: আগামীকাল পহেলা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সময়ের বিচারে তৃণমূল কংগ্রেসের বয়স ২৫শে পড়ল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে এই দলকে এখন মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। অবশ্য অনেকেই বলবেন একটানা ১২ বছর ক্ষমতায় থাকার পর এই প্রশ্নটা তোলার কোন অবকাশ আছে কিনা। অবশ্যই প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। কারণ মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৯ সালে যে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল সেই তৃণমূল কংগ্রেস তখন বাংলার মানুষের আশীর্বাদে পুষ্ট ছিল। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার মাত্র ১২ বছরের মধ্যেই সিপিএমের মত একটা ক্যাডার ভিত্তিক দলকে এই…

আরও পড়ুন
অন্যান্য 

Nandigram Movement : নন্দীগ্রাম আন্দোলন নিয়ে শুভেন্দু অধিকারী ভুল কিছু বলেননি, সংখ্যালঘু ও দলিতদের আত্মত্যাগের মধ্য দিয়ে মমতা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল

সেখ ইবাদুল ইসলাম : গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বিজেপির ওবিসি মোর্চার এক সভায় নন্দীগ্রাম আন্দোলনকেই বাম সরকারের পতনের মূল কারণ বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন । ইতিমধ্যে এই মন্তব্য নিয়ে তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ সমালোচনা করেছেন । ঘটনা হচ্ছে কুণালবাবুরা অস্বীকার করলেও নন্দীগ্রাম আন্দোলনের ফলেই বাম সরকারের পতন সুনিশ্চিত হয়। এটা  যাঁরা অস্বীকার করছেন, তাঁরা আসলে ইতিহাসকে অস্বীকার করছেন । দলিত এবং সংখ্যালঘু সমাজের অবদানকে অস্বীকার করছে । মনে রাখতে হবে, নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে সংখ্যালঘু সমাজের আবেগ জড়িত ছিল । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীরা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মিডিয়ার প্রচারের বাইরে গ্রামবাংলায় নিরবে বাড়ছে লাল ঝান্ডা, বিজেপি নয় বামপন্থীদের উত্থানই তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের!

বুলবুল চৌধুরি: বাংলায় একটা প্রবাদ আছে তোমারে বধিবে যে নিরবে বাড়িছে সে। বাংলার বিভিন্ন প্রান্তে নিরবে বাড়ছে বামপন্থীরা, অথচ সংবাদ মাধ্যমে কোন প্রচার নেই। কারণ, একশ্রেণীর সংবাদ মাধ্যম পশ্চিমবাংলার রাজনীতিতে মাত্র দুটি দলের অস্তিত্বকে কল্পনা করে চলেছে। শাসক তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী হিসাবে শুধুমাত্র বিজেপি রয়েছে বলে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সংবাদ মাধ্যমগুলিতে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিগত কয়েক মাস ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে বামপন্থীদের সভা সমাবেশে যেভাবে জনসমাগম হচ্ছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে বামপন্থীরা নীরবে বাড়ছে। তুলনায় বিজেপি দল তার গোষ্ঠীদ্বন্দ্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রতিদিন বিকেলে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Hike Price: জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া পিঁয়াজ হাফ সেঞ্চুরির পথে, ডিম মুরগির মাংস দাম বেড়েই চলেছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই!

সেখ ইবাদুল ইসলাম: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের স্বার্থে সরকার পরিচালিত হয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকার পরিচালিত হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে। দুঃখের হলেও সত্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই রাজ্যের সাধারণ মানুষের আস্থা সবচেয়ে বেশি ছিল কারণ তিনি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন তবে ইদানিং যেন মনে করা হচ্ছে তিনিও আদানি আম্বানিদের খপ্পরে পড়েছেন। ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির রুখতে তৈরি করেছিলেন টাস্ক ফোর্স। এই সংস্থার কাজ ছিল জিনিসপত্রের মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেই টাস্ক ফোর্স এর আদৌ কোন অস্তিত্ব…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে গেরুয়া শিবিরের সাংসদ বিধায়কের সৌজন্য সাক্ষাৎকার বাংলার মানুষ ভালো চোখে দেখছে না/ মোহাম্মদ সাদউদ্দিন

মোহাম্মদ সাদউদ্দিন: অটলবিহারী বাজপেয়ী আমলের একটা ঘটনাকে দিয়ে আমার এই প্রতিবেদনটি শুরু করতে চাই।সে সময় সিপিআই(এম) দুই সাংসদ ব্রতীন সেনগুপ্ত (পশ্চিমবঙ্গ) ও আব্দুল্লা কূট্টি (কেরালা) প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করতে যান।একজন সাংসদ দেশের একজন প্রধানমন্ত্রীকে দেখা করতেই পারেন ।কিন্তু তাদের‌ দেখা করাটা একধিকবার‌ হয়ে যাওয়ার জন্য দলের কেন্দ্রীয় কমিটি ভালো চোখে নেয়নি।দুজনকেই শো-কজ করার পর দল তাদেরকে বহিস্কার করে।ব্রতীন পরবর্তীতে সিপিআইএম থেকে বহিস্কৃত কিছুদিনের জন্য তৃণমূলে যান।পরে বিজেপির প্রতীকে বারাসত লোকসভায় ভোটে দাঁড়ান।কেরালার আব্দুল্লা কুট্টি কংগ্রেসে যোগ দেন।কেরালার ইউডিএফ সরকারের মন্ত্রীও হন। কিন্তু তারপরে তিনি ঐ দলেও থাকতে পারেননি।…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

গতি বাড়াচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সিত্রাং, ‘আলোর উৎসব’-এ পাল্লা দিচ্ছে মাইক ও শব্দবাজি!/ সুকুমার মিত্র

সুকুমার মিত্র : ‘মাগো কত রঙ্গ দেখবি বল’। মাইকে গান হচ্ছে। উদ্যোক্তারাও নিজেদের অজান্তেই নিষ্ঠুর এক সত্য গানের মধ্যে দিয়ে স্বীকার করে নিচ্ছেন বলেই মনে হল। প্রতিবেশী বাংলাদেশ ঘূর্ণিঝড়ে চুলোয় যাক। অতো সব ভাবার সময় নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী তিনটি জেলার প্রায় এক কোটি বাসিন্দা ঘূর্ণিঝড় সিত্রাং-এর আশংকায় ভয়ে শিঁটিয়ে রয়েছেন। গ্রাম, মফস্বল এমনকী শহরাঞ্চলের দূর্বল ঘরবাড়িতে যাঁরা বসবাস করেন তাঁরাও বিধ্বংসী সিত্রাং, অতিভারী বৃষ্টি ও অমাবস্যার কটালের ত্রিফলার বিপদের মুখে দাঁড়িয়ে। ২৪ অক্টোবর, সোমবার এখন সন্ধ্যে সাতটা। চারিদিকে মাইক ও শব্দবাজিতে দীপাবলী উদযাপন চলছে। বঙ্গোপসাগরে সিত্রাং যত গতি…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

কবি ও সাহিত্যিকের চোখে শারদীয় উৎসব : ‘ দূর্গাপুজো এলেই মনে হয় আমার বাবার কথা, যিনি আমার লেখালেখির জীবনে প্রথম অনুপ্রেরণা দিয়েছেন’/ সুলতা পাত্র

কবি ও সাহিত্যিক সুলতা পাত্র:– শরতের শুভ্র মেঘের রথে দুর্গা মা যে ধরায় আসে, পৃথিবী জেগে ওঠে সপ্তসিন্ধু সম আনন্দ উচ্ছ্বাসে।   কলকাতার পুজোতে ভিড়ের মধ্যে আজকাল বেরোতে ভালো লাগে না। সপ্তমীর আগে বেশ কিছু ঠাকুর তাই দেখে নিই। তবে অষ্টমী ও নবমীর দিন মায়ের ভোগ খেতে যাই।পাড়া-প্রতিবেশী অনেকের সাথে হয়তো দেখা হয়ে ওঠে না, ওই দুটো দিনে সবার সাথে দেখা হয়। মনে পড়ে ছোটবেলার বহু স্মৃতি। বাবা- মা, ভাই, বোনের সাথে রামকৃষ্ণ মিশনে দূর্গা পুজোতে ভোগ খেতে যেতাম। বাবা ছিলেন হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার মশায়। বাবা অংক নিয়ে পড়াশোনা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মহাত্মা গান্ধী চেষ্টা করলে দেশভাগ রুখতে পারতেন দাবি নজরুলের, দেশ ভাগ নিয়তি ছিল, মহাত্মা গান্ধীর কিছু করার ছিল না বললেন আমজাদ, গান্ধীর জন্মদিনের সন্ধ্যায় দুই বিদগ্ধ বাঙালির আলোচনায় উঠে এলো এমনই অনেক অজানা তথ্য

সেখ ইবাদুল ইসলাম: মহাত্মা গান্ধী আমাদের দেশের আইকন। সমগ্র বিশ্বের কাছে এক নতুন আদর্শের জন্মদাতা হিসাবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন। বিশ্বের প্রথম সারির মহান পুরুষেরা সকলেই মহাত্মা গান্ধীর প্রশংসা করে গেছেন। তাই মহাত্মা গান্ধীকে নিয়ে ভারতীয় নাগরিকদের গর্বের শেষ নেই। কিন্তু মহাত্মা গান্ধীর আদর্শ নীতি তার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তা নিয়েই বাপুজির জন্মদিনের সন্ধ্যায় বাংলার জনরব ইউটিউব চ্যানেলে এক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় অংশ নিয়েছিলেন দুই বিদগ্ধ বাঙালি সন্তান বর্ষীয়ান আইনজীবী ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী এবং অবসরপ্রাপ্ত আইপি এস ডঃ নজরুল ইসলাম। ঠিক…

আরও পড়ুন