জরিমানার ১৭ লক্ষ টাকার আত্মসাৎ করার অভিযোগ উঠল মহিলা ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধি : ট্রাফিক পুলিশ কর্মী হিসেবে কর্মরত এক মহিলা পুলিশ কর্মী ১৭ লক্ষ টাকা জরিমানা বাবদ আদায় করার পর আত্মসাৎ করার অভিযোগ সামনে আসার পরেই সমগ্র গোয়া জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিবৃতি দিয়ে গোয়া পুলিশ জানিয়েছে, তাদের এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে ট্র্যাফিক জরিমানা বাবদ ১৭ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুলিশকর্মীকে বরখাস্ত করার পাশাপাশি পুরো টাকা সরকারি অ্যাকাউন্টে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিভাগ। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই কনস্টেবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে গোয়া…
আরও পড়ুন