দেশ 

ফল প্রকাশের আগে দিল্লিতে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম! তদন্তে নির্দেশ উপ রাজ্যপালের, অপারেশন লোটাস কি হচ্ছে?

বিশেষ প্রতিনিধি : আগামীকাল ৮ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। দিল্লি কার দখলে যাবে? তা নির্ধারণ হয়ে যাবে। আর ঠিক এই মুহূর্তেই অপারেশন লোটাসের অভিযোগ করলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে উপরাজ্য পালের নির্দেশে তদন্তে নেমেছে দিল্লির এসিবি। দিল্লিতে ভোট পর্ব মেটার পরই আপের দুই শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিং দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি আপ প্রার্থীদের ভাঙানোর চেষ্টা করছে। অতীতে যেভাবে কর্নাটক, গোয়া, মণিপুরের মতো রাজ্যে অপারেশন লোটাস চালিয়েছে পদ্ম শিবির, দিল্লিতেও সেই একই চেষ্টা করা…

আরও পড়ুন
জেলা 

খিলাফৎ-সেনা মৌলানা রফিকুল হাসান স্মরণে প্রার্থনা, আলোচনা সভা ও ফাউণ্ডেশন গঠন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:খিলাফৎ আন্দোলনের বীর সেনানী , কোরান প্রচার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মৌলানা আবুল কালাম আজাদের অনুরাগী মরহুম মৌলানা রফিকুল হাসানের দোওয়া মেহেফিল ও গণপ্রার্থনা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার আমতলা সংলগ্ন চক এনায়েতনগর গ্রামে। মরহুম মৌলানা রফিকুল হাসানের দুই ছেলে‌ শফিকুর রহমান ও আতিকুর রহমানের উদ্যোগে গঠিত হল মৌলানা রফিকুল হাসান ফাউণ্ডেশন। এই ফাউণ্ডেশন নানা ধরণের সামাজিক কাজে এগিয়ে যাবে বলে পুত্রদ্বয় জানান। এদিন দোওয়া খায়ের করেন শাইয়ুখ-উল হাদিস মৌলানা মুফতি ফকরুদ্দিন সাহেব। বক্তব্য বলেন মৌলানা দীন ইসলাম বৈদ্য , মুফতি সাহাবুদ্দিন, শফিকুর রহমান প্রমুখ। বক্তারা…

আরও পড়ুন
কলকাতা 

শীর্ষ আদালতে ধাক্কা খেল আরজি করের নির্যাতিতার পরিবার!

বিশেষ প্রতিনিধি : আরজিকরের নির্যাতিতার পরিবারের নতুন আবেদনের দ্রুত শুনানির যে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর জানিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ই মার্চ। আর জি কর ধর্ষণ-খুন মামলায় নিম্ন আদালত শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরই সিবিআই তদন্ত নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন অভয়ার বাবা-মা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই সংক্রান্ত আবেদন করেন তারা। সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু ইতিমধ্যেই এই মামলায় একটি রায় হয়েছে, তাই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব…

আরও পড়ুন
কলকাতা দেশ 

“কেন্দ্রের বাজেট বাংলা বিরোধী, বাংলা মাথা নোয়াবে না। আমরা ভিক্ষা করব না। আমরা নতুন করে সম্পদ সৃষ্টি করব, বাংলা নিজের শক্তিতে উন্নতি করবে।” সংসদে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : মোদি সরকারের বাজেটে বাংলার প্রতি বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ঝাঁজাল আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় দাঁড়িয়ে অভিষেক দাবি করলেন, নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছেন, সেটা বাংলা বিরোধী বাজেট। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়নকে রুখে দেওয়ার চেষ্টা। তাঁর দাবি, পাশের রাজ্য বিহারে শুধু বিজেপি সরকারে আছে বলে বিহার বোনাঞ্জা পাচ্ছে। আর বাংলায় বিজেপি ক্ষমতায় নেই বলে বাংলা পাচ্ছে বঞ্চনা। সংসদে অভিষেক দাবি করলেন, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে ‘হাফ ফেডারেলিজম’ চলছে।  বাজেটের জবাবি ভাষণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, “বিহারে বিজেপির ১২ জন সাংসদ আছেন। বাংলাতেও বিজেপির…

আরও পড়ুন
জেলা 

নদীয়ার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ মৃত ৪

বিশেষ প্রতিনিধি : নদীয়ার কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ধ্বংসস্তূপের তলায় আর কেউ আটকে রয়েছেন কি না, দেখা হচ্ছে। ঘটনায় আতঙ্ক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওর্য়াডের রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন মহিলা-সহ এক পুরুষের। আহত আরও এক মহিলার। তাঁকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা…

আরও পড়ুন
দেশ 

“মহারাষ্ট্রে মোট প্রাপ্তবয়স্কের সংখ্যার তুলনায় ভোটারের সংখ্যা বেশি!’’ বিস্ফোরক দাবী রাহুলের

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন আগেই। এবার রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেছেন, গত নভেম্বরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা তৈরির সময় কারচুপি হয়েছিল। তিনি বলেন, ‘‘ওই রাজ্যে মোট প্রাপ্তবয়স্কের সংখ্যার তুলনায় ভোটারের সংখ্যা বেশি!’’ দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুলের সঙ্গে হাজির ছিলেন শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত এবং এনসিপি (শরদ) নেত্রী সুপ্রিয়া সুলে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য পরিসংখ্যান পেশ করে রাহুল বলেন, ‘‘আমরা অনেকগুলি অনিয়ম চিহ্নিত করেছি। ২০২৪-এ লোকসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হয়েছিল। তার…

আরও পড়ুন
জেলা 

চন্দনেশ্বরে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা ও তিন হাফেজদের একইসঙ্গে পাগড়ী প্রদান 

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গরের চন্দনেশ্বর পাটিকেল পোতা কে সি এস মেমোরিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান মধ্যরাত পর্যন্ত ইসলামিক জলসা ও ইমাম ও বিশিষ্ট শিক্ষাবিদ গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম দিনেই এলাকার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্যশিবির চক্ষু ও দন্ত্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো সেই সঙ্গে মাদ্রাসার মধ্যরাত পর্যন্ত চলে এই সভার সভাপতিত্ব করেন ফুরফুরা শরীফের পীরজাদা এইয়া সিদ্দিকী এদিন এই অনুষ্ঠানের শিক্ষামূলক আলোকপাত করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ মুন্সি আবুল কাশেম ,উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুর রশিদ ,শিক্ষক আহসানুল্লাহ , আইনজীবী আদম শফি, বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যর মধ্যে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উদার আকাশ’ প্রকাশনের গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন 

বিশেষ প্রতিনিধি : ‘উদার আকাশ’ প্রকাশনের গ্রন্থসমূহের জনপ্রিয়তা বেড়েছে। প্রকাশক ফারুক আহমেদের তত্ত্বাবধানে প্রতিটি বইমেলায় কোনও-না-কোনও চমকপ্রদ বইয়ের মোড়ক উন্মোচিত হয় প্রতি বছর৷ এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ৫ ফেব্রুয়ারি বুধবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে বিশিষ্টদের উপস্থিতিতে ৯টি মূল্যবান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইমেলা মাতিয়ে দিল উদার আকাশ। এদিন আনুষ্ঠানিক বই প্রকাশ হয়েছে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘মোস্তাক হোসেন : জীবন ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাহিত্যিক উজ্জ্বল সিনহা৷ বুধবার বইমেলার নারায়ণ সান্যাল সভাঘরে বিশিষ্ট কবি সুবোধ সরকার,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বিবৃতি বন্ধ করতে হবে ভারতকে চিঠি দিয়ে বলল বাংলাদেশ সরকার!

বাংলার জনরব ডেস্ক : ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ। ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি কেন দিচ্ছেন হাসিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সরকার। ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্র দূতকে রীতিমতো তলব করেছে মুহাম্মদ ইউনুসের সরকার। বাংলাদেশের বিদেশ সচিব তৌহিদ হোসেন ভারতের উপরাষ্ট্র দূত কে বলেছেন অবিলম্বে এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে। বাংলাদেশের বিদেশ সচিব তৌহিদ হোসেন এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘হাসিনা ভারত থেকে যে সমস্ত বক্তৃতা করছেন, ছাত্র-জনতা তা ভাল ভাবে নিচ্ছেন না। তিনি অবিরাম উস্কানি দিচ্ছেন। তিনি যদি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন, তবে অশান্তি হত না। গত…

আরও পড়ুন
জেলা 

ছেলেকে চাকরি এবং জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪৪ লক্ষ টাকা প্রতারণা! পুলিশের দ্বারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষিকা

বিশেষ প্রতিনিধি : ছেলেকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে ১৫ লক্ষ টাকা আদায় পরে নোবেল পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সুতি এলাকায়। প্রতারিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন এক প্রধান শিক্ষিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত স্কুল শিক্ষিকা নাম জাইনুর বিবি। তিনি সুতি থানা এলাকার বাসিন্দা। নিচুতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকার লেখিকা হিসাবে নামডাক রয়েছে এলাকায়। বছর সাতেক আগে জাইনুর বিবির সঙ্গে জঙ্গিপুরের একটি বইমেলায় মহম্মদ হাসানুজ্জামান নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের পরিচয় হয়। তিনি বর্তমানে সুতির শেখপাড়া…

আরও পড়ুন