জেলা 

বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী শেখ আব্দুল হাকিমের স্মরণ সভা

শেখ সিরাজ:- ৯ ফেব্রুয়ারি রবিবার হুগলীর বড়তাজ পুরের আঞ্জুমান ইশায়াতে ইসলামের প্রাঙ্গনে বিশিষ্ট শিক্ষাব্রতি , সাংবাদিক সাংগ্রমিক পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল হাকিমের স্মরণসভা অনুষ্ঠিত হলো I ১২ জানুয়ারি এই মহান ব্যক্তির জীবনাবসান হয় ।তাঁর তিন পুত্র, দুই কন্যা স্ত্রীকে রেখে পরলোক গমন করেন ।তার স্মরণ সভায় শত শত গুণমুগ্ধ ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএমের চন্ডীতলা দু’নম্বর ব্লকের কৃষক সমিতির সদস্য রজতাভ রায় , বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মহম্মদ মাহফুজ ,সাংবাদিক ও কবি শেখ সিরাজ ,বড়তাজপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বাইরি, চন্ডীতলা তিন নম্বর এরিয়া…

আরও পড়ুন
জেলা 

উত্তরবঙ্গের ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করে দিল রাজ্য সরকার! রহস্য কোথায়?

বিশেষ প্রতিনিধি : হাসপাতালে নিয়মিত না গিয়ে সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়া এবং বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করার দায়ে এবার ১৬ জন চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার। এরা সকলেই গত আগস্ট মাস থেকে আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুনী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু সরকারি কাজে যোগ না দিয়ে বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালে চিকিৎসা করে হাজার হাজার টাকা আয় করেছে এরা অন্যদিকে সরকারি পরিষেবা দেয়নি বলে অভিযোগ। সরকারি হাসপাতালে কর্মরত থাকা সত্ত্বেও সেখানে কর্ম বিরতি করে অন্যত্ত্ব কাজ করার খেসারত হিসাবে…

আরও পড়ুন
জেলা 

ক্যানিংয়ের পারভীন সুলতানা আইটিআইতে দেশের প্রথম! সংবর্ধনা দিলেন রাজ্য সরকার 

হাসিবুর রহমান : প্রতিটি শিশুর মধ্যেই মেধা আছে কিন্তু সেই মেধা ফুটে উঠতে খুবই কম দেখা যায়। আর্থিক অনটনের কাছে হার মানেনি পারভীনের মেধা। দিনমজুরের ঘরে জন্মেও গোটা দেশকে তাক লাগিয়েছে গৃহশিক্ষক ছাড়াই সর্বভারতীয় স্তরে ‘মেকানিক ডিজেল ট্রেড’ পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৫৯৯ পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে পারভীন। আর তাতেই খুশির হাওয়া গোটা বাংলায়। এদিন কলকাতার মদিনাতুল হুজ্জাজে পারভীনকে প্রশংসাপত্র ও আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ পি. বি সেলিম (IAS), পশ্চিমবঙ্গ হজ্ব কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

আন্তর্জাতিক কলকাতা বই মেলায় প্রকাশিত হল প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন এর উপন্যাস *আলিমার খুলা তালাক* এ ইসলামে নারী পুরুষের সমতা বিধানের দিকে আলোকপাত করা হয়েছে

ইসমাত মাহমুদা : মুসলমান সমাজে তালাক একটা বাস্তবিক সমস্যা । বৈবাহিক জীবনে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটা সুন্দর পরিবার গড়ে ওটার দিকনির্দেশনা দিয়েছে ইসলাম।এবং নারী ও পুরুষের মর্যাদা ও অধিকার দিয়েছে ইসলাম।কিন্তু জন্মগত সূত্রে মুসলমান হওয়াই বৈবাহিক জীবন সম্পর্কে উদাসীন ,অজ্ঞতাr ফলে নেমে আসে অশান্তি। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অধিকার হয়ে ওঠে গৌণ।পুরুষের পৌরুষ বজায় রাখতে স্ত্রীর মর্যাদা ও অধিকার লুন্ঠিত ও বঞ্চিত হয়। কিন্তু ইসলাম সে কথা না বললেও জন্মসূত্রে মুসলমানরা তালাক শব্দের যথেচ্ছাচার চালিয়ে পারিবারিক জীবনকে কলুষিত করে । একটা গল্পের আকারে এই বাস্তবিক সমস্যার সমাধানের উপায় দেখিয়েছেন লেখক এস…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি, শবেবরাত ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে আলাদা করে ছুটি ঘোষণা নবান্নের!

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! চলতি সপ্তাহে টানা চার দিনের ছুটির সুযোগ পাচ্ছেন তাঁরা। শবেবরাত উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। পরের দিন, ১৬ ফেব্রুয়ারি, শুক্রবার, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে, এর পরের দু’দিন— শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সরকারি দফতর বন্ধ থাকবে। ফলে, টানা চার দিন— ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি—ছুটির সুযোগ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। শবেবরাত ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের গুরুত্ব শবেবরাত মুসলিম সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। এই…

আরও পড়ুন
কলকাতা 

চুক্তিভিত্তিক কর্মী ও শ্রমিকদের পাশে আয়কর বিভাগের স্থায়ী কর্মী-অফিসাররা

বিশেষ প্রতিনিধি : অন্যান্য সরকারী অফিসের মতো আয়কর বিভাগেও সরকারী অফিসারদের পাশাপাশি কয়েকশো চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মী ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক কাজ করেন। এবার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ঐ বিভাগের সরকারী কর্মী ও অফিসাররা। সর্বভারতীয় আয়কর এসসি/এসটি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার আয়কর ভবন পুর্বা তে এক অনুষ্ঠানে প্রায় ২০০ এর বেশি চুক্তিভিত্তিক কর্মী ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের শাল তুলে দেন আয়কর মহানির্দেশক(ইনভেস্টিগেশন) , ওয়েস্ট বেঙ্গল, সিকিম ও এন ই আর,অশোক কুমার সরোহা , প্রিন্সিপ্যাল ডিরেক্টর ইনকাম ট্যাক্স(ইনভেস্টিগেশন) , কলকাত,জসদিপ সিং,প্রিন্সিপ্যাল কমিশনার সেন্ট্রাল এস কে পোদ্দার প্রমুখ। অশোক কুমার সরোহা বলেন, …

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল বীরভূম!

বিশেষ প্রতিনিধি: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের গোষ্ঠীর মধ্যে লড়াই বলে মনে করা হচ্ছে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাকরতলা থানার জামালপুর গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। দুপক্ষই বোমাবাজি করেছে অভিযুক্তেরা তৃণমূল নেতা স্বপন সেন এবং তৃণমূলের কোর কমিটির উজ্জ্বল হক কাদেরির ঘনিষ্ঠ বলে খবর। বোমার আঘাতে শেখ সাত্তার আলি নামে এক তৃণমূলকর্মীর একটি পা উড়ে গিয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকরতলা থানার পুলিশ। গত বছর জেল থেকে জামিনে মুক্ত হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় ২…

আরও পড়ুন
দেশ 

নয়ডার এক পরিবারকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে কোটি টাকা প্রতারণা সাইবার অপরাধীদের!

বাংলার জনরব ডেস্ক : এক জন বা দু’জন নয়, এক পরিবারের সব সদস্যকে পাঁচ ঘণ্টা ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখল সাইবার অপরাধীরা। শুধু তা-ই নয়, ওই পরিবারের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের নয়ডায়। সোমবার নয়ডা পুলিশ জানতে পারে এক পরিবারের এক কোটি টাকারও বেশি লুট করে নিয়েছে সাইবার অপরাধীরা। একটি অভিযোগও জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম চন্দ্রভান পালীওয়াল। পুলিশকে অভিযোগকারী জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ও পারে থাকা…

আরও পড়ুন
কলকাতা 

সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা অত্যন্ত গুরুতর : হাইকোর্ট

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা অত্যন্ত গুরুতর। মঙ্গলবার এ কথা জানিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। বিচারপতির মন্তব্য, এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকেও তা দূষিত করে তোলে বলে মনে করছেন তিনি। আরজি করের আর্থিক দুর্নীতির মামলা সংক্রান্ত নথি তদন্তকারী সংস্থার থেকে পেতে সমস্যা হচ্ছে। এই অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সন্দীপ এবং অন্য অভিযুক্তেরা। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। তাতে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আদালত…

আরও পড়ুন
কলকাতা 

বিধায়ক আবাস থেকে হুমায়ূন কবিরের আইফোন উদ্ধার!

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা চত্বরে আইফোন খুইয়েছেন  তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরে অবশ্য সেই ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পার্ক স্ট্রিট থানার পুলিশ সেই ফোন উদ্ধার করে এমএলএ হস্টেলে বিধায়কের ঘর থেকেই।মঙ্গলবার বেলায় বাজেট অধিবেশনে যোগ দিতে বিধানসভায় যান ভারত তৃণমূল বিধায়ক হুমায়ুন। বিধানসভার লবিতে নিজের আইফোনটি ফেলে যান বলে দাবি করেন তিনি। হুমায়ুনের কথায়, “পাঁচ মিনিট পরে লবিতে নিজের আসনে ফিরে ফোনটি দেখতে পাইনি।” বিধানসভার মার্শালকে বিষয়টি জানান হুমায়ুন। বিধায়কের ফোন খুঁজতে বিধানসভায় যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশও। হুমায়ুনের দাবি অনুযায়ী, বিধানসভার লবিতে হাজিরা খাতায়…

আরও পড়ুন