জেলা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিতের সাথে যাতায়াতের ব্যবস্থা করলেন নারায়ণপুর অঞ্চল

হাসিবুর রহমান :২০২৫সালের মাধ্যমিক পরীক্ষা শুরু। আজ প্রথম দিনেই রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল পরীক্ষা শুরু হল। জীবনের প্রথম বড় পরীক্ষা এই পরীক্ষাকে ঘিরে উৎসাহিত এবং সাহস জোগাতে এগিয়ে এলেন নারায়নপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার। শুধু উৎসাহ এবং সাহস যোগানো নয় সেই সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদেরও প্রথম দিনেই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের পৌঁছানোর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার নারায়ণ পুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার ওই অঞ্চলের যত ছাত্র-ছাত্রী তাদেরকে ফ্রিতে গাড়িতে করে পরীক্ষার সেন্টারে সবার মত পৌঁছে দেন। সেইসঙ্গে প্রধান সালাউদ্দিন সরদার আরো বলেন মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যে পরীক্ষা যে…

আরও পড়ুন
কলকাতা 

প্রবীণ গায়ক প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ, ভর্তি এসএসকেএমে!

বাংলার জনরব ডেস্ক : প্রবীণ গায়ক প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। সপ্তাহ দুয়েক ধরে তিনি এসএসকেএম হাসপাতালে আইটিইউ-তে ভর্তি আছেন। জানা গিয়েছে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তাঁর। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত। সোমবার তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন। বিভিন্ন চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। এদিন রাতেও তিনি সংকটজনক অবস্থায়…

আরও পড়ুন
কলকাতা দেশ 

শিক্ষক নিয়োগ বাতিল মামলার শুনানি শেষ! রায় দান স্থগিত, কী বলল শীর্ষ আদালত

বিশেষ প্রতিনিধি : রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে এ কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এ অবস্থায় আদালত কী করতে পারে, তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। তবে কারও বক্তব্যেই নতুন কিছু উঠে এল না। সিবিআই জানাল, তারা চাইছে ২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানাল, ‘র‌্যাঙ্ক জাম্প’ এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে…

আরও পড়ুন
জেলা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি : ২০২৫ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আর কয়েকদিন পর এরই মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে তুলে দেয়া হচ্ছে এডমিট সেইসঙ্গে ছাত্রছাত্রীদের উৎসাহিত ও সাহস জোগাচ্ছে শিক্ষকরা,দঃ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফের গাঁতি জে পি মেমোরিয়াল স্কুল( উচ্চ মাধ্যমিক) এ বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয় স্কুল প্রাঙ্গণে। প্রথমেই শিক্ষার্থীদের কে বরণ করে নেওয়া হয়, ফুল, মিষ্টি,কলম,ট্রান্সপারেন্ট বোড’ দিয়ে। সেই সঙ্গে কিভাবে পরীক্ষার আগের কটা দিন চলতে হবে তার নির্দেশনা দেওয়া হয়। এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক গবেষক লিটন রাকিব, সাংবাদিক…

আরও পড়ুন
কলকাতা 

অবৈধ নির্মাণ ভাঙতে পুলিশ ব্যর্থ হলে মোতায়ন হবে কেন্দ্রীয় বাহিনী : হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি : অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী। একটি মামলার শুনানিতে এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। নারকেলডাঙার একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু পাঁচতলা ওই বাড়িটি খালি করতে পারছে না প্রশাসন। কলকাতা পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আদালতে জানিয়েছে পুরসভা। সোমবার পুলিশ এবং পুরসভাকে বিচারপতি জানিয়েছেন, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে বাড়িটি ভাঙতে না-পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন তিনি। কলকাতা পুরসভার বরো-৩ এলাকার অন্তর্গত নারকেলডাঙা। সেখানে একটি পাঁচতলা বাড়ি বেআইনি ভাবে তৈরি…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

রাত পোহালেই হতে চলেছে, এবছরের মাধ্যমিক,একবার চোখ বুলিয়ে নাও শেষ মুহূর্তের প্রস্তুতিতে……./ অর্পণ বন্দ্যোপাধ্যায়

অর্পণ বন্দ্যোপাধ্যায় :রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা যা জীবনের সবচেয়ে বড় ও প্রথম পরীক্ষা যা ছাত্র ছাত্রীরা প্রথাগত রীতিনীতির বাইরে গিয়ে দেবে, দীর্ঘ একবছরের অনুশীলন, অভ্যাস, প্রস্তুতির স্বার্থক কলাকার হিসেবে রূপদান কাল থেকে শুরু হবে তোমাদের, শেষ মুহূর্তে কিভাবে একটু গুছিয়ে নেবে নিজেকে তারই কিছু Tips রইলো আজকের প্রতিবেদনে। নতুন করে আর কিছু পড়তে না যাওয়াটাই উচিত বলে আমি মনে করি বরং যা পড়েছো এতদিন ধরে আজ খালি একটু ভালো করে ঝালিয়ে নাও, চেষ্টা কর বাংলার রচনা গুলো একবার পরে নেওয়ার প্রশ্ন উত্তর গুলো একটু মনোযোগ দিয়ে…

আরও পড়ুন
জেলা 

কাশিমবাজারে মূর্তি ভাঙা বিজেপির নোংরা ষড়যন্ত্র, সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর হীন চেষ্টা : হাসিবুল ইসলাম 

বিশেষ প্রতিনিধি : “কাশিমবাজারের কালী মন্দিরে মূর্তি ভাঙার ঘটনা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিজেপির নোংরা রাজনীতির অংশ। বারবার পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত শান্তিপ্রিয় জেলা মুর্শিদাবাদ ও মালদাকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে রাজ্যের সামাজিক শান্তি বিনষ্ট করাই এদের মূল লক্ষ্য এই মন্তব্য করলেন এসডিপিআই এর রাজ্য সম্পাদক হাসিবুল ইসলাম। এসডিপিআই এই ঘৃণ্য চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিজেপির এই নোংরা রাজনীতি কখনো সফল হবে না। আমরা প্রশাসনকে কঠোর হস্তে দোষীদের দমন করার আহ্বান জানাচ্ছি। সময় এসেছে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে…

আরও পড়ুন
দেশ 

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেই নববধূকে চড় কষালেন বর, অভিযোগ পেয়েই সাসপেন্ড!

বাংলার জনরব ডেস্ক : বিয়ে শেষ হওয়ার পর নববধূকে হঠাৎই চড় মারলেন বর। আর সেই ভিডিও ভাইরাল হতেই চাকরিচ্যুত হলেন বর। ঘটনাটি ঘটেছে বিহারে। বিহার পুলিশে কর্মরত এক ব্যক্তির বিবাহ অনুষ্ঠান মঞ্চ থেকে এই ভিডিও ভাইরাল হয়। ঘটনার বিবরণী জানা যাচ্ছে,বরবধূ দুজনের গলায় ফুলের মালা, নববধূর সিঁথি রাঙানো চও়ড়া মেটে সিঁদুর। মন্দিরেই বিয়ে করেছেন পাত্র-পাত্রী। সেই আনন্দ-অনুষ্ঠান মুহূর্তে পাল্টে গেল বচসা ও হাতাহাতিতে। রাগের মাথায় সদ্যবিবাহিতা স্ত্রীকে থাপ্পড় মেরে বসলেন বর। পেশায় তিনি আবার পুলিশও বটে। মন্দিরে আচার-অনুষ্ঠান চলাকালীন নববিবাহিতা স্ত্রীকে চড় মারার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো…

আরও পড়ুন
দেশ 

দিল্লির জনাদেশ প্রমাণ করেছে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির বিরুদ্ধে সফল হতে পারবে না কোন আঞ্চলিক দল!

সেখ ইবাদুল ইসলাম: দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্তি শূন্য হলেও ভোট শতাংশ বেড়েছে ২% এর বেশি। তারপরেও কোন অনুশোচনা নেই কংগ্রেস দলের। কারণ বিগত ১২ বছর ধরে দিল্লিতে কার্যত কংগ্রেস অস্তিত্বহীন হয়ে পড়েছিল আপের জন্য। দিল্লি ক্ষমতা হারানোর পর আপের অস্তিত্ব যে সংকটের মধ্যে পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। আর এতেই আশার আলো দেখছে কংগ্রেস। তাই আপ দিল্লিতে বাইশটা আসন পাওয়ার পরও গেল গেল রব উঠেছে অন্যদিকে শূন্য থেকেও কংগ্রেসের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে। তাই গতকাল দিল্লি বিধানসভার ফলাফল প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী জানিয়ে দিলেন…

আরও পড়ুন
কলকাতা 

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার টোটো চালক!

বিশেষ প্রতিনিধি : নিউ টাউন এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে। তিনি পেশায় টোটো চালক।।সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ফুটেজে নাবালিকাকে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে। সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌমিত্র রায় ওরফে রাজ। সে নদিয়ার রানাঘাটের বাসিন্দা। নিউটাউন আদর্শপল্লি এলাকায় ভাড়া থাকে। নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত চালক নাবালিকাকে নিয়ে যাচ্ছিল। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর শনিবার রাতে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্রকে প্রথমে…

আরও পড়ুন