জেলা 

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল বীরভূম!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের গোষ্ঠীর মধ্যে লড়াই বলে মনে করা হচ্ছে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাকরতলা থানার জামালপুর গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। দুপক্ষই বোমাবাজি করেছে অভিযুক্তেরা তৃণমূল নেতা স্বপন সেন এবং তৃণমূলের কোর কমিটির উজ্জ্বল হক কাদেরির ঘনিষ্ঠ বলে খবর। বোমার আঘাতে শেখ সাত্তার আলি নামে এক তৃণমূলকর্মীর একটি পা উড়ে গিয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকরতলা থানার পুলিশ।

গত বছর জেল থেকে জামিনে মুক্ত হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় ২ বছর পরে তিনি জেলায় ফেরার পর দলের গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দেয়। বেশ কয়েক জায়গায় অনুব্রত বনাম বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মারামারি, সংঘর্ষ হয়েছে। গোষ্ঠীকোন্দল রুখতে দুই পক্ষ প্রকাশ্যে বার্তা দিয়েছে। অনুব্রত দাবি করেন, বীরভূমে কোনও গোষ্ঠীকোন্দল নেই। কিন্তু ঘটনাপরম্পরা ঠিক উল্টো কথা বলছে।

Advertisement

এ বার কোর কমিটির সদস্যের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার লোকজনের। উজ্জ্বল অনুব্রতের ‘কাছের লোক’। অন্য দিকে, স্বপন, কালো শেখ প্রমুখেরা কাজলের ঘনিষ্ঠ বলে খবর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বালির টাকা ভাগাভাগি নিয়ে গত কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল। সোমবার রাতভর বোমাবাজি হয়েছে এলাকায়।

তৃণমূল নেতা উজ্জ্বলের অভিযোগ, তাঁকে খুনের উদ্দেশ্য নিয়ে সোমবার রাতে এলাকার আর এক তৃণমূল নেতা কালো শেখের বাড়িতে জড়ো হন তৃণমূল পঞ্চায়েত সদস্য মহিবুল শেখ-সহ বেশ কয়েক জন। উজ্জ্বলের আরও অভিযোগ, গত কয়েক দিন ধরে ওই বাড়িতে বেআইনি অস্ত্র এবং বোমাও মজুত করা হচ্ছিল। অন্য দিকে, কালোর তরফে অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুড়েছেন উজ্জ্বলের অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো-সহ ৮ জনকে উদ্ধার করে পুলিশ। পরে কালোর বাড়িতে পুলিশি তল্লাশি হয়েছে বলে খবর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ