কলকাতা 

স্বামী প্রণবানন্দ জন্ম জয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বিরাট ধর্মীয় শোভাযাত্রা

বিশেষ প্রতিনিধি: ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১৩০ তম আবির্ভাব তিথি উপলক্ষে দক্ষিণ কলকাতায় এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন অশ্বারোহী সন্ন্যাসীবৃন্দ। কয়েক হাজার ভক্ত, ছাত্র-ছাত্রী বিভিন্ন স্কুল কলেজ, ক্লাব, মিলন মন্দির থেকে অংশ নেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পদযাত্রায় পা মেলান। পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আদিবাসী ধামসা মাদল এবং ব্যায়ামবীর ও বিভিন্ন দেবদেবীর মূর্তি শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল। আজ সোমবার বেলা দেড়টা নাগাদ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। তারপর রাসবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জী…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

USAID এর ১৬০০ কর্মীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন!

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড)-র ১,৬০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করলেন। রবিবার এক বিবৃতিতে এমনটাই ঘোষণা করেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, আমেরিকার বাইরে কর্মরত এই সংস্থার আরও বেশ কয়েক জন কর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ইউএসএইড-র এক কর্মীকে পাঠানো ইমেলে বলা হয়েছে, ‘‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কর্মী সংখ্যা কমাতে আপনাকে বরখাস্ত করা হচ্ছে।’’ ইমেলটিতে আরও বলা হয়েছে, যাঁরা যাঁরা ওই ইমেল পেয়েছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে তাঁদের সকলকে…

আরও পড়ুন
জেলা 

সম্প্রীতির বার্তা ঈসালে সওয়াবে!

বাংলার জনরব ডেস্ক:  ২৩ শে ফেব্রুয়ারি রবিবার হুগলির বৈদ্যবাটি খালধার পির বাবার মাজার সংলগ্ন এলাকায় বাৎসরিক ঈসালে সওয়াব অনুষ্ঠিত হলো সান্ধ্যকালীন এক মনোরম পরিবেশে।বহু প্রাচীন এক মাজার আছে যার পরিচালনা করেন সেখ বাবু।বহু মানুষ ওখানে জিয়ারত করতে আসে।সব ধর্মের মানুষ ওখানে আসে শ্রদ্ধা নিবেদন করেন। আজকের ঈসালে সওয়াব উপলক্ষে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাসুবাটি দরবারের পিরজাদা হামিদুল ইসলাম সাহেব। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। হাফেজ নুরুল ইসলাম।বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয়। স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয় ও অন্যান্যজন।লোক সমাগম হয় চোখে পড়ার…

আরও পড়ুন
কলকাতা 

সোমবার সকালে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার!

বিশেষ প্রতিনিধি : সোমবার সকালে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার। দুর্ঘটনা দু’টি ঘটেছে ওয়েলিংটন মোড় এবং রবীন্দ্রসদনের এক্সাইড মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ ওয়েলিংটন মোড়ে এক বয়স্ক মহিলাকে একটি স্কুলবাস ধাক্কা দেয়। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধাকে ধাক্কা মারার পরেই স্কুলবাসের চালক এলাকা ছেড়ে পালিয়ে যান। যদিও পরে তাঁকে আটক করেছে এন্টালি থানার পুলিশ। দ্বিতীয় দুর্ঘটনাটি সকাল ৯টা নাগাদ রবীন্দ্রসদনের কাছে এক্সাইড মোড়ে ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় বছর পঞ্চাশের এক মহিলা সে সময়…

আরও পড়ুন
কলকাতা 

দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের লেখা ‘ধর্ম,দর্শন ও সমাজ’ গ্রন্থ প্রকাশ

বিশেষ প্রতিনিধি : বিশিষ্ট দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের অপ্রকাশিত বাংলা প্রবন্ধ সংকলন ‘ধর্ম দর্শন ও সমাজ’ গ্রন্থ প্রকাশ হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এইচ এল রায় অডিটোরিয়ামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রবাল কুমার সেন গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্য বিংশ শতাব্দীর ভারতীয় দার্শনিকদের মধ্যে সর্বাগ্রগন্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পঞ্চম জর্জ অধ্যাপক ছিলেন। বাংলা ও ইংরেজিতে তার নানা প্রবন্ধে ভারতীয় দর্শনে হিন্দু ধর্মের প্রকৃতি, ধর্ম সংস্কারের তাৎপর্য এবং সমাজ সংস্কারের গতি প্রকৃতি ও গীতার তাৎপর্য সহজ সরল ভাষায় ব্যাখ্যা করেছেন। কৃষ্ণচন্দ্রের রেখে যাওয়া সেইসব পান্ডুলিপিকে একত্র করে তা বই…

আরও পড়ুন
খেলা জেলা 

হারপুরে ফুটবল ফাইনাল 

সেখ সিরাজ: হুগলি জেলার ধনিয়াখালি থানার হারপুর তরুণ সংঘ ও হারপুর ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে ২৩শে ফেব্রুয়ারি অনূর্ধ্ব ১৩ বৎসর এবং অনুর্ধ্ব ১৭ বৎসর ফুটবল প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল।অনুর্ধ ১৩ বৎসর দলের ফাইনালে জয়ী হয় হারপুর ফুটবল অ্যাকাডেমি এবং বিজিত হয় জৌগ্রাম কোচিং সেন্টার। অনুর্ধ ১৭ বৎসর দলের ফাইনালেও বিজয়ী হয় হারপুর ফুটবল অ্যাকাডেমি এবং বিজিত হয় পান্ডুয়া দাবড়া ফুটবল অ্যাকাডেমি।দুই দলই ভালো খেলেছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক নৌশাদ মল্লিক গ্রামবাংলার ফুটবল খেলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।তিনি হারপুর ফুটবল অ্যাকাডেমির কোচ…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

USAID Fund Controversy : গত অর্থ বছরে সাতটি প্রকল্পে অর্থ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভোটের হার বৃদ্ধিতে কোনো সাহায্য পায়নি ভারত, রির্পোট প্রকাশ করে জানিয়ে দিল অর্থ দফতর

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত নীরবতা ভেঙে মার্কিন সাহায্য নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক রির্পোট প্রকাশ্যে নিয়ে এলো । এতে বিজেপির মিথ্যা প্রচারের ফানুস ফেটে গেল। জানা গেছে,এক অর্থবছরে ভারতে মোট সাতটি প্রকল্পের জন্য টাকা দিয়েছে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)। তেমনটাই উল্লেখ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্টে। কোন কোন খাতে অনুদান এসেছে, মোট কত টাকা এসেছে, তার হিসাব দেওয়া হয়েছে ওই রিপোর্টে। কেন্দ্রের রিপোর্টে দাবি, যা নিয়ে এত বিতর্ক, সেই ভোটের হার বৃদ্ধির খাতে কোনও মার্কিন অনুদান আসেনি। সাতটি প্রকল্পের মোট খরচ ৭৫ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছ’হাজার…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগণা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে প্রভাত ফেরি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয়। মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দিয়ে সারা দিন ধরে চলে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকা, শুভানুধ্যায়ীগণদের নিয়ে ছড়া ও কবিতা পাঠ, আবৃত্তি,গল্প,গান, নৃত্য ও ছবি আঁকা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে স্থানাধিকারীদের মধ্যে উল্লেখযোগ্য যথাক্রমে ছড়া ও কবিতায়-রামিসা তাসনিম, সুরাইয়া তাসনিম, সাদিয়া সুলতানা, ফারিয়া আফরিন, আফরিন নাহার খাতুন, জেসমিন পারভীন। গানে- সুয়াইবিয়া পারভীন মুসকান ফারিয়া। আবৃত্তিতে- হুরাইরা খানম, মুনমুন খাতুন, কাজী মিনহাজ, আরাফাত দপ্তরি,…

আরও পড়ুন
জেলা 

আল আমীন মিল্লী মিশনে কৃতি ছাত্র ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান 

আল-আমীন মিল্লী মিশন এক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ চব্বিশ পরগনার হটুগঞ্জে অবস্থিত। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন ৩ ছাত্র সম্প্রতি এমবিবিএস পড়ার গৌরবজ্জ্বল সুযোগ হাসিল করে । সেইসব কৃতিদের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধিত করা হয় মিশনের পক্ষ থেকে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক আইএএস অফিসার তথা জিডি মনিটরিং কমিটির মেম্বার সৈয়দ নাসিরুদ্দীন সাহেব বলেন, বাংলার মুসলিমদের শিক্ষা প্রসারে শিল্পপতি ও চিন্তাবিদ মোস্তাক হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মিশনারি আন্দোলনের নেতৃত্ব দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিভাদের বিকাশ লালনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা…

আরও পড়ুন
কলকাতা 

বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা কী বার্তা দেবেন?

বিশেষ প্রতিনিধি : বুথ স্তরের কর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধির সঙ্গে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠক শুরু হবে। তৃণমূল সূত্রে খবর, দলের যে সব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীকে বৈঠকে ডাকা হবে, তাঁদের কাছে দলের তরফে আমন্ত্রণ পাঠানো হবে। আগামী বছর বিধানসভা ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই তৃণমূলে কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, এই বৈঠকের পরে আরও কিছু সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্যে। পাশাপাশি, ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছর…

আরও পড়ুন