খেলা জেলা 

হারপুরে ফুটবল ফাইনাল 

শেয়ার করুন

সেখ সিরাজ: হুগলি জেলার ধনিয়াখালি থানার হারপুর তরুণ সংঘ ও হারপুর ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে ২৩শে ফেব্রুয়ারি অনূর্ধ্ব ১৩ বৎসর এবং অনুর্ধ্ব ১৭ বৎসর ফুটবল প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল।অনুর্ধ ১৩ বৎসর দলের ফাইনালে জয়ী হয় হারপুর ফুটবল অ্যাকাডেমি এবং বিজিত হয় জৌগ্রাম কোচিং সেন্টার।

অনুর্ধ ১৭ বৎসর দলের ফাইনালেও বিজয়ী হয় হারপুর ফুটবল অ্যাকাডেমি এবং বিজিত হয় পান্ডুয়া দাবড়া ফুটবল অ্যাকাডেমি।দুই দলই ভালো খেলেছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক নৌশাদ মল্লিক গ্রামবাংলার ফুটবল খেলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।তিনি হারপুর ফুটবল অ্যাকাডেমির কোচ স্বরূপ সরকারের ভূয়সী প্রশংসা করেন।

মহামেডান ফুটবল দলের জুনিয়র বিভাগের প্রাক্তন কোচ অরূপ সরকার এবং ক্রীড়ামোদী লালমোহন সিংহ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হারপুর ফুটবল অ্যাকাডেমির সম্পাদক তথা কোচ স্বরূপ সরকার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ