কলকাতা 

মুখ্যমন্ত্রীর অনুরোধ অগ্রাহ্য করেই মালদহে গেলেন রাজ্যপাল, শনিবার যাবেন ধুলিয়ান, শামসেরগঞ্জে

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ কে উপেক্ষা করে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।শুক্রবার সকালে শিয়ালদহ থেকে ট্রেনে রওনা দিয়েছেন তিনি। প্রথমে যাবেন মালদহে। রাজভবন সূত্রে খবর, শুক্রবার মালদহেই রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে রাজ্যপালের। শনিবার সেখান থেকে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু দিন অপেক্ষা করে যেতে বলেছিলেন রাজ্যপালকে। এই মুহূর্তে মুর্শিদাবাদে না-যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই অনুরোধে সাড়া দিলেন না বোস। শুক্রবার সকাল ৯টা নাগাদ শিয়ালদহ থেকে রাজ্যপালের ট্রেন ছেড়েছে। মালদহে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে উঠবেন তিনি। শনিবার সকালে…

আরও পড়ুন
দেশ 

পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তি ও বোর্ডে কোন পরিবর্তন করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের, ৫ই মে পরবর্তী শুনানি

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানিতে কোন অন্তর্বর্তী নির্দেশিকা সুপ্রিম কোর্ট না দিলেও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে ঘোষিত ওয়াকাপ সম্পত্তিতে কোন বদল করা যাবে না। একইসঙ্গে বলে দিয়েছে ওয়াকফ বোর্ডে কোন নিয়োগ নয়। পরবর্তী শুনানি হবে আগামী পাঁচই মে সেদিনই বিশেষ কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্ট জারি করতে পারে এই আইন নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ, ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এ…

আরও পড়ুন
কলকাতা 

“নিয়োগ মামলায় সরাসরি যোগ রয়েছে পার্থের’’ প্রাথমিক নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিল না আদালত

বাংলার জনরব ডেস্ক : ইডির মামলায় জামিন পেলেও প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআইয়ের মামলায় পার্থের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। তিনি বলেন, ‘‘চার্জশিট এবং যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে, নিয়োগ মামলায় সরাসরি যোগ রয়েছে পার্থের।’’ আদালতের আরও পর্যবেক্ষণ, আত্মপক্ষ সমর্থনে যথাযথ কোনও যুক্তি দেখাতে পারেননি তিনি। তা ছাড়া, পার্থকে নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রের অন্যতম ‘মাথা’ বলেও চিহ্নিত করেছে আদালত। বিচারকের যুক্তি, এই মূহূর্তে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এখন পার্থকে জামিন দেওয়া হলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। এর আগে গত ১১…

আরও পড়ুন
দেশ 

ফের যোগী রাজ্যে পাশবিক নির্যাতনের শিকার ১১ বছরের নাবালিকা!

বাংলার জনরব ডেস্ক : এক মূক ও বধির কিশোরীকে পাশবিক ভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীর হাসপাতালে চিকিৎসা চলছে। নির্যাতিতার শরীরে একাধিক আঘাত ও গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এই পাশবিক ঘটনা রামপুরের। ১১ বছরের ওই কিশোরী মঙ্গলবার সন্ধে থেকে নিখোঁজ ছিল। আশপাশের সব জায়গায় খুঁজেও তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। গতকাল বুধবার বাড়ির কাছেই একটি খেতের মধ্যে অচৈতন্য অবস্থায় কিশোরীর দেহ দেখতে পাওয়া যায়। অভিযোগ, তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় ‘গোয়েন্দা ব্যর্থতা’ মানছেন সিট সদস্যরা

মুর্শিদাবাদের অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রথম বৈঠকে ‘গোয়েন্দা ব্যর্থতা’ নিয়ে আলোচনা হয়েছে বলে পুলিশের একটি সূত্রে দাবি করা হল। বুধবার রাতে শমসেরগঞ্জ থানায় ওই বৈঠকে সিটের প্রধান তথা রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার উপস্থিত ছিলেন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বৈঠকে ‘গোয়েন্দা ব্যর্থতা’র প্রসঙ্গ এসেছে বলেই খবর। তবে আনুষ্ঠানিক ভাবে ওই বিষয়ে কেউই মুখ খোলেননি। সিটের ২০ জন সদস্যের মধ্যে সুপ্রতিম-সহ ন’জন বৈঠকে হাজির ছিলেন বলে ওই সূত্রের দাবি। বাকিরা বৃহস্পতিবার কলকাতা থেকে রওনা হয়েছেন। তাঁরা বৃহস্পতিবারেই পৌছে বাকি সদস্যদের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

চাকরিহারা শিক্ষকদের মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ালো সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মেয়াদ বৃদ্ধি করল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এই বৃদ্ধি করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এর  রিভিউ আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এর মধ্যে ফ্রেস পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলেছে শীর্ষ আদালত। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এক রায়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছিল। এর ফলে ২৫৭৫২ জন শিক্ষক শিক্ষা কর্মী চাকরি হারা হন। এই রায়ে উপর রিভিউ পিটিশন করেছিল। সেই রিভিউ পিটিশনের শুনানি ছিল আজ বৃহস্পতিবার। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে পরীক্ষা হবে পরীক্ষা…

আরও পড়ুন
জেলা 

সদ্ভাবনা মঞ্চের সামসেরগঞ্জ পরিদর্শন, সম্প্রীতির বার্তা ও পুলিশ আধিকারিক ও জনপ্রতিনিধিদের সাথে সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ সদ্ভাবনা মঞ্চের পক্ষ থেকে সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত হিংসা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। হিংসায় ক্ষতিগ্রস্ত উভয় সম্প্রদায়ের মানুষদের সাথে সাক্ষাৎ করা হয়। সদ্ভাবনা মঞ্চের পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্য প্রসূন ভৌমিক, মানবাধিকার কর্মী ছোটন দাস, জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি তথা সদ্ভাবনা মঞ্চের অন্যতম সদস্য মোঃ শামসুল আলম, মঞ্চের অন্যতম সদস্য লালবাগ রাধামাধব মন্দিরের পুরোহিত শ্রী বিশ্বজিৎ রায়, ডিএনসি কলেজের অধ্যাপক মসিউর রহমান (সেক্রেটারি হালকা), সমাজকর্মী রাজীব ক্রান্তি রায়, মানবাধিকার সংস্থা এপিসিআর এর জেলা আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, সমাজসেবী ও শিক্ষানুরাগী…

আরও পড়ুন
দেশ 

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চার্জশিট দেওয়ার পর, প্রিয়াঙ্কার স্বামীকে দুই দিন ধরে জেরা করার পরেও বৃহস্পতিবারেও ডাকলো ইডি, গান্ধীর পরিবারের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক আচরণ মোদি সরকারের

বিশেষ প্রতিনিধি : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আদালতে মামলা দায়ের করেছে ইডি । ঠিক তার আগের দিন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্টকে মঙ্গলবার তলব করে ছ ঘন্টা জেরা করে ইডি, আবার আজ বুধবার তাকে আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আবার বৃহস্পতিবার তাকে ডেকে পাঠানো হয়েছে। এর ফলে নরেন্দ্র মোদির সরকার যে গান্ধী পরিবারের প্রতিহিংসামূলক আচরণ করছে বলে অনেকেই মনে করছেন। জমি কেনাবেচায় বেআইনি আর্থিক লেনদেনের ওই মামলায় এর আগেও একাধিক বার দীর্ঘ জেরা করা হয়েছিল রবার্টকে। মঙ্গলবার অনুগামীদের নিয়ে ‘মিছিল’ করে ইডির…

আরও পড়ুন
কলকাতা 

ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করার ডাক মমতার, শাহকে নিয়ন্ত্রণ করার অনুরোধ প্রধানমন্ত্রীকে

বাংলার জনরব ডেস্ক : মমতার নিশানায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে নিয়ন্ত্রণ করার জন্য নরেন্দ্র মোদিকে অনুরোধ পর্যন্ত করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতেই শাহকে আক্রমণ করেন মমতা। প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা নিয়ে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এবং শাহকেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেন। পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনাকে পরিকল্পিত বলেও মনে করছেন মমতা। মুখ্যমন্ত্রীর আক্রমণ থেকে বাদ পড়লেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কেন্দ্রে বিজেপির দুই শরিক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু…

আরও পড়ুন
দেশ 

‘‘এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে?’’ কেন্দ্রের আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির

বিশেষ প্রতিনিধি : সংশোধিত ওয়াকাফ আইন দ্রুত কার্যকার করতে গিয়ে সুপ্রিম কোর্টে নাকানি চোবানি খেতে হল কেন্দ্র সরকারকে। প্রধান বিচারপতির একের পর এক প্রশ্নে কার্যত অসহায় হয়ে পড়ে কেন্দ্রীয় সরকারের আইনজীবী। উল্লেখ্য মোদি সরকারের সংশোধিত ওয়াকাপ আইন নিয়ে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা দায়ের হয়েছে। সবকটি মামলাকে এক সঙ্গে নিয়ে আজ বুধবার তা শুনানি হয়। এই শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই বেঞ্চে অন্য বিচারপতিরা হলেন সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি কেন্দ্রের আইনজীবীর কাছে জানতে চান‘‘এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি…

আরও পড়ুন