জেলা 

রাজধর্ম পালন করুন অন্যের উপর দোষ চাপিয়ে লাভ নেই মুর্শিদাবাদ অশান্তি নিয়ে মমতার মন্তব্যের প্রতিক্রিয়ায় ঈসা খান ও অধীর রঞ্জন চৌধুরী

বিশেষ প্রতিনিধি : বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জিনদের সভা থেকে মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির জন্য নাম না করে কংগ্রেসকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য কারও নাম করেননি। কিন্তু বলেছেন, যেখানে গোলমাল হয়েছে, সেই এলাকা মুর্শিদাবাদ নয়, মালদহের মধ্যে পড়ে। সেটা কংগ্রেসের এলাকা। ফরাক্কা এবং শমসেরগঞ্জের যে সমস্ত এলাকায় অশান্তি হয়েছে, তা কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরির লোকসভা কেন্দ্র মালদহ দক্ষিণের অন্তর্ভুক্ত।  ইশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘গোলমালের ঘটনায় আমার বা আমাদের বিরুদ্ধে অভিযোগ করা ভিত্তিহীন। কারণ, যে সমস্ত এলাকায় গোলমালের ঘটনা ঘটেছে, সেগুলি সবই প্রশাসনিক ভাবে তৃণমূলের দখলে।…

আরও পড়ুন
কলকাতা 

মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাহায্যের পরিমাণ জানলে চমকে উঠবেন!

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির জেরে যাঁদের বাড়িঘর, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও দেওয়া হবে ক্ষতিপূরণ। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে কয়েক দিন অশান্তি চলেছে মুর্শিদাবাদের কিছু অংশে। পুলিশ-প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক! বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সঙ্গে বৈঠকে গিয়ে এই অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা। তিনি বলেন, ‘‘অশান্তির ঘটনায় দুই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’’ অশান্তির ঘটনায় অনেকের বাড়িঘর নষ্ট হয়েছে। তাঁদের জন্যও ব্যবস্থা…

আরও পড়ুন
কলকাতা 

‘‘আপনারা সংবিধান রক্ষার আন্দোলন করুন’’ ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে আহবান মমতার

বিশেষ প্রতিনিধি : নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পাশে আছেন এই বার্তা দিলেন। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, ইদের পরে ‘ইদ মিলন’ হিসেবে ওই সম্মেলন পূর্বনির্ধারিত। প্রথমে ঠিক ছিল ৭ এপ্রিল সম্মেলন হবে। কিন্তু ‘পরিস্থিতির চাপে’ তা পিছিয়ে যায়। মুখ্যমন্ত্রী জানান, ‘আমন্ত্রিত’ হিসাবেই তিনি গিয়েছিলেন ওই সম্মেলনে। মমতা স্পষ্ট করে দিতে চেয়েছেন, তিনি বা রাজ্য সরকার ইমাম-মোয়াজ্জিমদের ডাকেননি। বরং তাঁদের ডাকেই তিনি গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোরে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনটি ইমাম সংগঠনের ডাকে…

আরও পড়ুন
কলকাতা 

২৬ এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ব্রিগেড সমাবেশ বাতিল?

সেখ ইবাদুল ইসলাম : সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে এবং এই আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ২৬ শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর সেই সমাবেশকে ঘিরেই নতুন করে জটিলতা তৈরি  হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাতই সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যে কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির আহবায়ক রেড রোডের ইমামে ইদাইন কারী ফজলুর রহমান ঘোষণা করেছেন পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী ২৬ শে এপ্রিলের ব্রিগেড সমাবেশ বাতিল করা হচ্ছে। তিনি বলেন এ ব্যাপারে তাঁর সঙ্গে মুসলিম…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বুধবার বেলা দুটোই সংশোধিত ওয়াকফ আইন সংবিধানসম্মত কিনা? আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

বিশেষ প্রতিনিধি : সংশোধিত ওয়াকফ আইন সংবিধান মেনে তৈরি হয়নি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বেলা দুটোই সুপ্রিম কোর্টে শুনানি হবে বলে আজকে চূড়ান্ত তালিকায় প্রকাশ পেয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আবেদন শুনবেন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন এই বেঞ্চের অন্যতম দুই সদস্য। নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। বুধবার সবগুলি মামলার একত্রে শুনানি শুরু হবে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ…

আরও পড়ুন
কলকাতা দেশ 

মুর্শিদাবাদের সহিংসতার তদন্ত করতে বাংলায় আসছে জাতীয় মানবাধিকার কমিশন

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে অশান্তি এবং তার পরিপ্রেক্ষিতে মৃত্যুর ঘটনায় তদন্ত করতে এবার বাংলায় আসছে জাতীয় মানবাধিকার কমিশন। গত শুক্রবারের হিংসাপর্বের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে যে অভিযোগ উঠেছে, কমিশনের প্রতিনিধিরা সে বিষয়েও অনুসন্ধান করবেন। জেলা প্রশাসন সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই প্রতিনিধিদল চলে আসতে পারে। “প্রকাশ কলিঙ্গ রাইটস্ ফোরাম ” নামে ওড়িশার একটি মানবাধিকার সংগঠনের অভিযোগের ভিত্তিতে কমিশনের প্রতিনিধি দল আসছে মুর্শিদাবাদে। কমিশনের অতিরিক্ত রেজিস্ট্রার (আইন) ব্রিজবীর সিংহ মঙ্গলবার সংস্থার ডিরেক্টর জেনারেল (তদন্ত)-কে চিঠি লিখে এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিঠিতে…

আরও পড়ুন
দেশ 

দেশে কতজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন জানেন না কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী, এ এক লজ্জা!

বাংলার জনরব ডেস্ক : দেশে বিশেষজ্ঞ চিকিৎসক কত আছেন জানেন না আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী জানে না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অথচ এগুলো জানা বাধ্যতামূলক কারন এদেশে এখনো তথ্য জানার অধিকার সংবিধানগত অধিকার বলে স্বীকৃত। তারপরেও মোদী সরকারের একজন মন্ত্রী স্পষ্টভাবে স্বীকার করে নিচ্ছেন দেশে কত শিশুরোগ বিশেষজ্ঞ আছেন। ভেসে কত হৃদরোগ বিশেষজ্ঞ আছেন দেশে কত সার্জেন আছে সে হিসাব নাকি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে নেই। এর চেয়ে লজ্জার এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার যখন জনগণের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেনা তখন কি সেই সরকারের ক্ষমতায়…

আরও পড়ুন
জেলা 

পরকীয়া সম্পর্কে জেরে মামী ভাগ্নে একসঙ্গে আত্মঘাতী

বাংলা নববর্ষের দিনেই পরকীয়া সম্পর্কে জেরে মামী ভাগ্নে একসঙ্গে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার পাইকপাড়া এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, দূঃসম্পর্কের ভাগ্নের সঙ্গে মামির প্রণয়ঘটিত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তা মেনে নেয়নি পরিবার। আর সেই কারণেই ভিডিও কল করে দুই বাড়িতে দু’জন আত্মঘাতী হয়েছেন বলে পরিবার সূত্রে দাবি। খবর পেয়ে বজবজ থানার পুলিশ তাঁদের মোবাইল দুটি বাজেয়াপ্ত করেছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর দশেক আগে বজবজ থানার অন্তর্গত নন্দনপুরের বাসিন্দা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বালোচিস্তানে বিস্ফোরণ, মৃত তিন পুলিশ কর্মী

পাকিস্তানের বালোচিস্তানে বিস্ফোরণে মৃত্যু হল তিন পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ১৬ জন। মঙ্গলবার সকালে বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাস্তাং শহরে বিস্ফোরণটি ঘটেছে। বালোচিস্তান প্রদেশ পুলিশের একটি গাড়ির সামনে বিস্ফোরণটি ঘটে। বালোচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, ‘ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলা চালানো হয়েছে পুলিশের গাড়িতে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থলের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িটিতে প্রচুর ছিদ্র হয়ে রয়েছে। প্রদেশ সরকারের মুখপাত্রের দাবি, বিস্ফোরণে জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও কত…

আরও পড়ুন
কলকাতা জেলা 

নববর্ষের প্রথম দিনেই রাজ্যের আট জায়গায় ইডির তল্লাশি! রহস্য?

বিশেষ প্রতিনিধি : বাংলা নববর্ষের প্রথম দিনেই জাল পাসপোর্ট কেলেঙ্কারির তদন্ত করতে সক্রিয় হল কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডি। মঙ্গলবার সকাল থেকে কলকাতার বেকবাগান থেকে উত্তর ২৪ পরগনার বিরাটি, নদিয়ার গেদে-সহ মোট আট জায়গায় একযোগে শুরু হয়েছে তল্লাশি। তদন্তকারীদের বিশেষ নজরে এজেন্টরা, যাদের মাধ্যমে ভুয়ো পাসপোর্ট তৈরি করানো হয়েছিল। তাদের সংযোগ কতদূর, তা জানতে মরিয়া ইডি আধিকারিকরা। গত মাসেই জাল ভুয়ো পাসপোর্ট কাণ্ডের তদন্ত শেষ করে চার্জশিট জমা দিয়েছিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। ১৩০ পাতার চার্জশিটে বলা হয়, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। তাঁদের সকলে এখনও পলাতক। বাকি ১০ জনকে…

আরও পড়ুন