আন্তর্জাতিক 

ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি বাংলাদেশ সরকারের

বাংলার জনরব ডেস্ক : ‘গণ অভ্যুত্থানে’ প্রধানমন্ত্রীর গদি হারিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখী করতে মরিয়া মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এবার মুজিবকন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি জানাল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। হাসিনার পাশাপাশি এই তালিকায় রয়েছেন আওয়ামি লিগের আরও ১১ জন। জানা গিয়েছে, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামির নেতা-সাংসদদের বিরুদ্ধে নোটিস জারি করতে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে এনসিবি। সম্প্রতি রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামির শাখা সংগঠন ছাত্রলিগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে। যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি…

আরও পড়ুন
জেলা 

শিক্ষকরা প্রশ্ন করবেন কত রকম ভাবে’ এবং ‘হাতে-কলমে আনন্দের পড়াশোনা’ নিয়ে দুদিনের কর্মশালা হাওড়ার মাওলানা আজাদ অ্যাকাডেমিতে

নিজস্ব প্রতিবেদন : শিক্ষার মান উন্নয়নে জিডি স্টাডি সার্কেল বছরভর নানা ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে চলে, তার মধ্যে অন্যতম হল শিক্ষক প্রশিক্ষণ বা টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সেরকমই এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল শনিবার হাওড়া জেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা আজাদ অ্যাকাডেমিতে। দুদিনের এই কর্মশালার প্রারম্ভিক অধিবেশন ছিল জাঁকজমকপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক দিব্য গোপাল ঘটক দুদিনের এই কর্মশালার শুভ সূচনা করেন। সূচনা বক্তৃতায় তিনি বলেন, ত্যাগের মনোভাব নিয়ে সমাজ গঠনের লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখে আমি অভিভূত হয়েছি। জিডি স্টাডি সার্কেলের পরিচালনায়…

আরও পড়ুন
দেশ 

গণপিটুনিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য কেন? মুসলিম সংগঠন গুলির আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টে শুনানি বুধবার

বাংলার জনরব ডেস্ক : গণপিটুনিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বৈষম্য ঘটছে বলে অভিযোগ তুলেছিল, ‘ইন্ডিয়ান মুসলিম ফর প্রোগ্রেস অ্যান্ড রিফর্মস’ (আইএমপিএআর)। এ বিষয়ে অভিন্ন নীতি প্রণয়নের জন্য ২০২৩ সালে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। সেই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জবাব চেয়েছে শীর্ষ আদালত। আগামী বুধবার ২৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ধর্মীয় বিদ্বেষজনিত হিংসা বা স্বঘোষিত গোরক্ষকদের হামলার গত এক দশকে দেশের বিভিন্ন রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। সমাজকর্মী তহসিম পুনাওয়ালার দায়ের করা একটি মামলায় ২০১৮ সালে সুপ্রিম কোর্টের…

আরও পড়ুন
দেশ 

গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে অসুস্থ বিমান সেবিকাকে আইসিইউতে ডিজিটাল ধর্ষণ,গ্রেফতার অভিযুক্ত

চিকিৎসার জন্য গিয়েছিলেন নামী হাসপাতালে। কিন্তু আইসিইউ-এর মধ্যে বাংলার বাসিন্দা এক বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ হরিয়ানার গুরুগ্রামে। অবশেষে ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ‘ডিজিটাল ধর্ষণে’ অভিযুক্ত হাসপাতালের এক কর্মীকে পাকড়াও করেছে পুলিশ। ধৃত ওই হাসপাতালেরই প্রযুক্তিকর্মী। তাঁর বাড়ি বিহারের মুজফ্‌ফরপুরে। চাকরির সুবাদে বেশ কিছু দিন ধরে তিনি গুরুগ্রামে ছিলেন। ২৫ বছরের যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গুরুগ্রামের একটি হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে অসুস্থ হয়ে পড়েন ৪৬ বছরের বিমানসেবিকা। ট্রেনিংয়ের জন্য তিনি গুরুগ্রামে ছিলেন। গত ৫ এপ্রিল মহিলাকে ভর্তি…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের অশান্তিতে নিহত পরিবারের বাড়িতে রাজ্যপাল

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদে অশান্তির আবহে নিহত বৃদ্ধ এবং তাঁর ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাড়়িতে রাজ্যপাল আসতেই তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদের সেই নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে বললেন, ‘‘আমার সব হারিয়েছে। আমরা ঘুমোতে পারছি না। আপনি দয়া করে কিছু করুন।’’ সব শুনে রাজ্যপাল বোসও সাহায্যের আশ্বাস দিলেন। নিহতের পরিবারকে দিয়ে এলেন ‘শান্তিকক্ষ’ (পিস রুম)-এর নম্বরও। বোস বলেন, ‘‘এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে। ফোন নম্বর দেওয়া রইল। প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন।’’ প্রসঙ্গত, জোড়া খুনে রাজ্য পুলিশ ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে। বাকি…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, জম্মু-কাশ্মীর দিল্লি শহর সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল

বাংলার জনরব ডেস্ক : ভূমিকম্পে কেটে উঠলো আফগানিস্তান শহর দিল্লি এবং তৎসংলগ্ন ভারতের বিস্তীর্ণ অংশ। তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন হিসাব পাওয়া যায়নি।এই নিয়ে তিন দিনের মধ্যে পর পর দু’বার ভারতের উত্তর-পশ্চিমের প্রতিবেশী দেশটিতে ভূমিকম্প হল, যার আঁচ পৌঁছোল দিল্লি পর্যন্ত। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১২টা ১৭ মিনিটে আফগানিস্তানে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। মনে করা হচ্ছে, গভীরতা বেশি থাকার কারণে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে অনেক দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর…

আরও পড়ুন
দেশ 

তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ করে বিহার বিধানসভা নির্বাচনে লড়বে ইন্ডিয়া জোট!

বাংলার জনরব ডেস্ক :  আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ করে বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিল বিহারের ‘ইন্ডিয়া’র জোট । বিধানসভা ভোটে আসন সমঝোতা এবং ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’র নাম ঘোষণা নিয়ে আলোচনার উদ্দেশ্যে গত মঙ্গলবার দিল্লি গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে বৈঠক করেন তেজস্বী। এর পর পটনায় বিহারের বিজেপি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর সহযোগীদের সঙ্গে বৈঠক হয়। আরজেডি, কংগ্রেস, তিন বাম দলের পাশাপাশি ওই বৈঠকে ছিলেন বিহারের প্রাক্তন মন্ত্রী তথা ‘বিকাশশীল ইনসান পার্টি’ (ভিআইপি)-র নেতা মুকেশ সহানি। সেখানে বিধানসভা ভোটের…

আরও পড়ুন
দেশ 

প্রবল বৃষ্টিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লির মুস্তাফাবাদে, মৃত কমপক্ষে ৪

বাংলার জনরব ডেস্ক : প্রবল বৃষ্টিতে শনিবার ভোর তিনটে নাগাদ চারতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে। বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিলেন। অন্তত চার জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। উদ্ধারকাজ চলছে। এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে আছেন। উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকার ঘটনা। সংবাদ সংস্থা এএনআইকে দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত ৩টে নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ডিসিপির কথায়, ‘‘১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। চারতলা বাড়ি ছিল। উদ্ধারকাজ চলছে। আমাদের ধারণা, এখনও ৮ থেকে…

আরও পড়ুন
জেলা 

মালদহে আশ্রয়শিবির ঘুরে দেখলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যেরা!

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়ি ছেড়ে ঘরছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। শুক্রবার দুপুরে সেই আশ্রয়শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যেরা। আশ্রয়শিবির ঘুরে দেখেন তাঁরা। কথা বলছেন ঘরছাড়াদের কয়েক জনের সঙ্গেও। কমিশনের সদস্যেরা আশ্রয়শিবির ছাড়তেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।শুক্রবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পারলালপুর হাই স্কুল। কাউকেই ভিতরে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। আটকে দেওয়া হয় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে আসা আত্মীয়স্বজনদেরও। কমিশনের সদস্যেরা বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়়েন ঘরছাড়াদের একাংশ। পুলিশ সূত্রে যদিও খবর, জাতীয় মানবাধিকার কমিশনের পর ওই স্কুলের অস্থায়ী আশ্রয়শিবিরে…

আরও পড়ুন
কলকাতা 

নিয়োগের স্বচ্ছতা রাখতে বিধিতে পরিবর্তন আনছে এসএসসি! কী পরিবর্তন আনছে?

বিশেষ প্রতিবেদন :  সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগপ্রক্রিয়ায় একাধিক বদল আনতে পারে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে শীর্ষ আদালত। তার আগে নিয়োগপ্রক্রিয়ায় অনেক বদলের ভাবনা রয়েছে। সেগুলি প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দফতরে পাঠাতে চলেছে এসএসসি। সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে ফেলা হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন প্রস্তাব অনুযায়ী, পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি হাতে পেতে পারেন। পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে। এসএসসি সূত্রে খবর, শুধু ওএমআর শিটের কার্বন কপি…

আরও পড়ুন