জেলা 

শালবনীতে নতুন তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের শালবনিতে পথচলা শুরু তাপবিদ্যুৎ কেন্দ্রের। সোমবার দুপুরে ঐতিহাসিক এই প্রকল্পের শিলান্য়াস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে, জানালেন তিনি। চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানালেন জিন্দল গ্রুপের সকলকে। এরপরই তিনি জানান, ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট হবে। যার খরচ পড়বে ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রোজেক্ট হয়নি বলেও…

আরও পড়ুন
জেলা দেশ 

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মামলা প্রত্যাহার করা নির্দেশ শীর্ষ আদালতের আইনজীবীকে কড়া ধমক বিচারপতিদের

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের অশান্তির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে জমা করা আবেদন প্রত্যাহার করা নির্দেশ দিল শীর্ষ আদালত।সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দিয়েছে। বিচারপতিদের মন্তব্য, ওই আইনজীবীর আরও পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রতি অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। বেসরকারি সূত্রে খবর, তিন জনের মৃত্যুও হয়েছে সেখানে। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। তিনি চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে খুদে পড়ুয়াদের ঈদ ও বর্ষবরণ অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগণা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ সাড়ম্বরে আজ ২০ শে এপ্রিল, ২০২৫,রবিবার ছোটোদের নিয়ে সারা দিন ধরে “ঈদ মিলন” ও “নববর্ষ উৎসব” উপলক্ষে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে কেরাত পাঠ,গজল পাঠ, কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, গল্প বলা,কৌতুক, ছবি আঁকা, শিক্ষা সম্পর্কীয় সচেতনতা মূলক প্লা কার্ড তৈরি ইত্যাদি ইভেন্টে শিশু ছাত্র- ছাত্রীরা আনন্দ সহকারে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্থানাধিকারী ছাত্র-ছাত্রী যথাক্রমে আহাদ মন্ডল, নুর আলম মন্ডল, মীর সোহান, রোহান মন্ডল, অঙ্কিতা কর্মকার, নাও শিন জামান, ইহান সাহাজী, সোহাগ হাসান মোল্লা, হুমাইরা…

আরও পড়ুন
দেশ 

কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি বাড়িতে খুন, মূল অভিযুক্ত স্ত্রী অনুমান পুলিশের

বাংলার জনরব ডেস্ক : কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশকে খুনের ঘটনায় তাঁর স্ত্রীকেই মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাক্তন ওই পুলিশকর্তার স্ত্রী পল্লবী এবং কন্যাকে রবিবার রাত থেকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা জানতে পেরেছেন, রবিবার দুপুরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ৬৮ বছরের ওম। তখনই তাঁর দিকে লঙ্কাগুঁড়ো ছুড়ে মারা হয়। স্বামীকে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্রের আঘাত করেন স্ত্রী। সেই আঘাতেই মৃত্যু হয়েছে ওমের।…

আরও পড়ুন
কলকাতা 

প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিজ্ঞানী ডঃ আবুল খায়ের জালাল উদ্দিন

নায়ীমুল হক : আমাদের সকলকে ছেড়ে পরপারে পাড়ি জমালেন অধ্যাপক ডঃ আবুল খায়ের জালাল উদ্দিন। বিশিষ্ট শিক্ষাবিজ্ঞানী, NCERT-এর জয়েন্ট ডিরেক্টর হিসেবে কেবল নন, তিনি ছিলেন একজন বিশ্ববন্দিত ছাত্রদরদি শিক্ষক। লিখেছেন Engaging A Community to Learn, From Mindless to Mindful Classroom-এর মতো শিক্ষা-চিন্তায় ঝড় তুলে দেওয়া গ্রন্থ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন তিনি। যখন যেখান থেকে প্রকৃত কাজের আহ্বান এসেছে, প্রত্যাখ্যান করেননি তিনি, ছুটে গিয়েছেন সেখানে। মাতৃভাষার টানে বাঙ্গালীদের শিক্ষা-উৎকর্ষ সাধনে কতবার যে তিনি পা রেখেছেন এই মাটিতে তার ইয়ত্তা নেই। সম্প্রতি অনুসন্ধান সোসাইটি আয়োজিত প্রাথমিক পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

ব্রিগেডের জনসমুদ্রে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ সিপিএমের, কে কি বললেন এক নজরে দেখে নিন

তৃণমূল বিজেপির হাতে বাংলার সর্বনাশ হতে দেব না : মুহাম্মদ সেলিম :  ‘‘দুর্নীতিবাজদের চোদ্দ তলা থেকে মাটিতে টেনে নামানোর শপথ নিতে হবে আমাদের। গরিব মানুষের লড়াই স্যুট-বুট পরে লাট-বেলাট লড়তে পারবে না। গরিবকেই লড়তে হবে। বাঁচতে গেলে হিন্দু মুসলিম একসঙ্গে লড়তে হবে। লড়াইকে আমরা ভয় পাই না। কিন্তু সেই লড়াই মন্দির, মসজিদকে ঘিরে নয়। ধর্মের নামে বেসাতি যারা করে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। লড়ে যাওয়ার শপথ নিতে হবে তাই। আমাদের লড়াই শিক্ষা, স্বাস্থ্য, কাজ, মা-বোনের ইজ্জত রক্ষার জন্য, সম্প্রীতির…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি ও জঙ্গিপুরের ‘মহিলারা ভীত-সন্ত্রস্ত’ দাবি জাতীয় মহিলা কমিশনের

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার মহিলারা ভীত-সন্ত্রস্ত। তাঁদের মনোবল চাঙ্গা করতে অনেক কাজ করতে হবে বলে জানাল জাতীয় মহিলা কমিশন। শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ান, শমসেরগঞ্জে গিয়েছিলেন কমিশনের সদস্যেরা। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখে এসে রবিবার কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর বলেন, ‘‘মুর্শিদাবাদের বাস্তব পরিস্থিতির রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রকে।’’ রবিবার কমিশনের চেয়ারপার্সন বিজয়া বলেন, ‘‘মহিলারা বলছিলেন, বিএসএফের জন্যই ওঁরা বেঁচে রয়েছেন। আমরা যেখানেই গিয়েছি, মহিলাদের সঙ্গে কথা বলেছি, ওঁদের রাগে কেঁপে উঠেছি আমরা। ওঁদের সব স্বপ্ন শেষ। ওঁরা সব হারিয়েছেন। ওঁরা শুধু একটাই কথা জিজ্ঞেস করছিলেন যে, ওঁদের কী দোষ? এক মহিলা কয়েক…

আরও পড়ুন
দেশ 

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দাপাদাপি বাড়ছে মোদি শাহের দাবি নাকচ করে বললেন উপত্যকার উপ রাজ্যপাল

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় দাবি করে থাকেন জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরাও অস্ত্র ফেলে শান্তির পথে ফিরছে। কিন্তু কেন্দ্রের এই দাবি এবার কার্যত নস্যাৎ করে দিলেন কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সাফ বললেন, উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ দিনদিন বাড়ছে। যা খুবই উদ্বেগের বিষয়। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। কেড়ে নেওয়া হয় পূর্ণ রাজ্যের মর্যাদা। কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় সেটি। মোদি ও শাহ-সহ দেশের শীর্ষ নেতৃত্ব দাবি করে আসছেন বিশেষ মর্যাদা বাতিলের ফলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে উপত্যকায়। গত ৯ এপ্রিল মুম্বইয়ের এক…

আরও পড়ুন
দেশ 

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রুখতে আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করছে এসএসসি!

বাংলার জনরব ডেস্ক : ‘স্টাফ সিলেকশন কমিশন’ (এসএসসি) এ বার পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে। মে মাসেই এসএসসি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাকে মাথায় রেখেই এগোচ্ছেন কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষায় কোনও রকম জালিয়াতি রুখতে এবং পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করতে আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসএসসি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি-র নিয়োগ পরীক্ষায় যাঁরা যোগ দিতে চান, তাঁদের অবশ্যই আধার কার্ড ব্যবহার করে তাঁদের পরিচয়ের প্রমাণ নিশ্চিত করতে হবে। তার জন্য পরীক্ষার্থীরা তিনটি বিকল্প পাবেন। এক: অনলাইনে, দুই: আবেদনপত্র পূরণের সময় এবং তিন: পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষাপদ্ধতি সহজতর করতেই এই উদ্যোগ বলে…

আরও পড়ুন
কলকাতা 

আগামীকাল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি!

বিশেষ প্রতিনিধি : আগামী কাল সোমবার যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা এসএসসি’র। শোনা যাচ্ছে, পরীক্ষার্থীদের সংখ্যাটা যেহেতু ২২ লক্ষ, তাই দুই পর্যায়ে প্রকাশ হতে পারে। ওএমআর শিটও দেখানো হবে বলে এসএসসি সূত্রে খবর। চাকরি বাতিল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আশ্বাস দেওয়া সত্ত্বেও ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ পথে নেমেছিলেন, ডিআই অফিসে বিক্ষোভ করেছেন। ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাকও দিয়েছিলেন তাঁরা। সেই পরিস্থিতিতেই ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিহারাদের একাংশ। এরপরই যোগ্য-অযোগ্যদেরা তালিকা প্রকাশ করবে বলে জানায় এসএসসি। এসবের মাঝে মানুষের সমর্থন পাওয়া নিয়ে প্রবল…

আরও পড়ুন