৪০ ঘন্টা পর শর্তসাপেক্ষে ঘেরাও মুক্ত হলেন এসএসসির চেয়ারম্যান
বিশেষ প্রতিনিধি : একটানা ৪০ ঘন্টা ঘেরাও থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবিতে চাকরিহারা শিক্ষকরা এসএসসি দফতর অভিযান করে। প্রথমে এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হবে কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি। এর ফলে সোমবার থেকে একটানা ঘেরাও হয়ে আটকে যান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে ধরনা জারি থাকবে, সাফ জানালেন আন্দোলনকারী চাকরিহারারা। তাঁদের বক্তব্য, “লিস্টের বিষয়টা শিক্ষামন্ত্রীর সঙ্গে বুঝব। তবে আজ আমাদেরই মামলার শুনানি আছে হাই কোর্টে। সেখানে চেয়ারম্যান…
আরও পড়ুন