কলকাতা 

মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২ মে শুক্রবার

বিশেষ প্রতিনিধি : এ বছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে আগামী ২ মে। পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবে। এর পর পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছর মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরে…

আরও পড়ুন
জেলা 

বিশেষ ভাবে সক্ষম শিশুদের কথা বলা বা মনের ভাব প্রকাশ কর‍তে কর্মশালা

বিশেষ প্রতিনিধি : ব্রেনের কার্যকারিতা ঠিক না থাকার কারণে অথবা নিউরো ডিসঅর্ডারের জন্য অনেক সময় বাচ্চারা সঠিক সময় সঠিক কথা বলতে পারে না। কথা বলতে বা ভাব প্রকাশ করতেও নানা ধরনের অসুবিধা হয়। অথচ সঠিক সময় উপযুক্ত চিকিৎসা এবং থেরাপির মাধ্যমে সেই শিশু অনেকটাই সঠিক ভাব প্রকাশ করতে পারে। তার জন্য ছোটবেলা থেকে শিশুর বাবা-মা বা অভিভাবকদেরও সচেতনতার প্রয়োজন বলে মনে করেন চিকিৎসক ও স্পীচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্টরা। এব্যাপারে সাধারণ মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা-মা ও আত্মীয় স্বজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এক কর্মশালা অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গের কোচবিহারের ব্লসমস স্পেশাল…

আরও পড়ুন
দেশ 

‘‘আমাদের সরকার যদি শুধু তাদের লোকেদেরই বাঁচাতে চায়, আর ভোট চাইতে আসবেন না। আমরা আর এই সরকারকে ভোট দেব না’’ জঙ্গি হামলায় স্বামীহারা স্ত্রী ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে!

বাংলার জনরব ডেস্ক : স্বামীর মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করলেন গুজরাটের এক গৃহবধূ। ওই গৃহবধুর অভিযোগ ওই দিন ওখানে কোন পুলিশ ও সেনাবাহিনী ছিল না তার ফলে এতগুলো লোককে মরতে হয়েছে। তিনি এই কথাগুলো বলেছেন আমির শেষকৃত্যে যোগ দিতে আস এক কেন্দ্রীয় মন্ত্রীর সামনে যিনি আবার গুজরাট বিজেপির সভাপতি।তিনি বলেন, ‘‘কিছুই ছিল না ওখানে। না কোনও সেনা, না কোনও পুলিশ, না কোনও সুযোগসুবিধা!’’ তাঁর প্রশ্ন, কিন্তু যখন ভিআইপিরা বা কোনও বড় নেতা যান, তখন কত কত গাড়ি যায়। হেলিকপ্টার ওড়ে। এগুলোর জন্য কারা টাকা দেয়? আমরা দিই।…

আরও পড়ুন
কলকাতা 

মদের আসরে কাচের বোতল ভেঙে বন্ধুর গলায় গেঁথে দিলেন তরুণ, তারপর যা ঘটলো?

বিশেষ প্রতিনিধি : মদের আসরে কথা কাটাকাটির জের। রাগের মাথায় কাচের বোতল ভেঙে বন্ধুর গলায় গেঁথে দিলেন যুবক! বুধবার গভীর রাতে কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ১৯ বছরের ওই তরুণের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত ‘বন্ধু’র বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণের নাম ফইজল ফাহিম (১৯)। বুধবার গভীর রাতে জোড়াসাঁকোর মদনমোহন বর্মণ স্ট্রিটে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ফইজল। সেখানেই আচমকা বন্ধুর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এক পর্যায়ে কাচের বোতল ভেঙে…

আরও পড়ুন
কলকাতা 

এবার তথাকথিত অযোগ্যদের বিক্ষোভ এসএসসি ভবনের সামনে

বিশেষ প্রতিনিধি : এবার শুরু হলো তথাকথিত অযোগ্যদের আন্দোলন।বৃহস্পতিবার সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে নতুন করে আন্দোলন শুরু করলেন সেই ‘অযোগ্য’রা। অন্য দিকে, একে একে কাজে ফিরছেন শিক্ষকদের অনেকেই। এসএসসি দফতরের সামনে অবস্থানের চতুর্থ দিনে কমতে শুরু করেছে বিক্ষোভকারীদের লোকবল। বৃহস্পতিবার সকালে মাত্র ৫০০ মিটারের ব্যবধানেই দেখা গেল শিক্ষক-শিক্ষাকর্মীদের আন্দোলনের দুই ভিন্ন ছবি। অন্য দিকে, স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে এখনও চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে। চতুর্থ দিনে লোকসংখ্যা আগের তুলনায় খানিক কমলেও এখনই আন্দোলন উঠছে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার থেকে একে একে স্কুলমুখী হতে শুরু করেছেন…

আরও পড়ুন
দেশ 

পহেলগাঁওয়ের হামলাকারীরা কোনওভাবেই ছাড় পাবে না বিশ্বের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করবে ভারত : নরেন্দ্র মোদি

কোনওভাবেই ছাড় পাবে না পহেলগাঁওয়ের হামলাকারীরা। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করবে ভারত। জোরালো এবং স্পষ্টভাষায় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৪৮ ঘণ্টা আগে দেশে ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গিয়েছে। শোকের আবহ থেকে এখনও বেরোতে পারেনি আমজনতা। সরকারের তরফেও যে তৎপরতা নেই, তেমন নয়। বুধবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অপেক্ষা ছিল প্রধানমন্ত্রীর বার্তায়। প্রথমবার প্রকাশ্যে পহেলগাঁও নিয়ে মুখ খুলেই প্রধানমন্ত্রী বলে দিলেন, “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস…

আরও পড়ুন
কলকাতা 

আদালত অবমাননা মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তি পেল এসএসসি!

বিশেষ প্রতিনিধি : আদালত অবমাননা মামলায় সাময়িক স্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং স্কুল শিক্ষা দফতর। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে তারা সওয়াল করে, সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই। কারণ, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই মামলা করতে হলে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের। অন্য দিকে, মামলাকারীদের আইনজীবীর যুক্তি, আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে অবমাননার মামলা শোনার। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা…

আরও পড়ুন
জেলা 

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার পুরুলিয়ার বিজেপি নেতা!

আয়কর আধিকারিক পরিচয় দিয়ে পুরুলিয়ার কোটশিলায় বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানতে পেরেছে ওই বিজেপি নেতা পুরুলিয়ার ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সঙ্গে যুক্ত। এই তথ্য প্রমাণ পাওয়ার পর মঙ্গলবার ভোরে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানা রাজাবাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় পুরুলিয়ার বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতার নাম পরাণ মাহাত। বাড়ি কোটশিলা থানার রিগিদ অঞ্চলের রাহান গ্রামে। জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক পরাণ মাহাতো বর্তমানে জয়পুর বিধানসভার আহ্বায়ক পদে রয়েছেন। এই ঘটনায় অন্যতম চক্রী হিসেবে তাঁর ভূমিকা রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।…

আরও পড়ুন
কলকাতা 

কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত বাংলার তিন সন্তানকে বিশেষ বিমানে কলকাতা নিয়ে আসা হচ্ছে, পরিবারের পাশে আছি এবং থাকবো জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : পহেলগাঁও হামলায় মৃতদের মধ্যে রয়েছেন বাংলার ৩জন। বুধবার রাতেই বিমানে কলকাতা ফিরবেন তাঁদের পরিবারে সদস্যরা, এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায়। বললেন, গোটা পরিস্থিতির উপর ব্যক্তিগতভাবে উনি নিজে নজর রাখছেন। আশ্বাস দিয়েছেন নিহতদের পরিবারের পাশে থাকার। মঙ্গলবার দুপুরে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। মৃত্যু হয়েছে ২৬ জনের। ঘটনার পরই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।” বুধবার সকালে কাশ্মীরে মৃত বাংলার তিনজনের পরিবারের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত বাংলার তিন

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় আরেক বাঙালির মৃত্যুর কথা জানা গেল। নিহতের নাম সমীর গুহ। তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। এই নিয়ে রাজ্যে তিনজনের মৃত্যুর কথা জানা গেল মঙ্গলবারের জঙ্গি হামলায়। এর আগে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর কথা জানা গিয়েছিল। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিত্র নামেও একজনের মৃত্যুর কথা প্রকাশ্যে এসেছে। এ পর্যন্ত যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। আরেকজন পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন…

আরও পড়ুন