কলকাতা 

বাইপাসের ধারে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন

বাংলার জনরব ডেস্ক : ফের আগুন কলকাতায়। এবার বাইপাসের ধারে একটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক ঝুপড়ি। প্রাণ হাতে নিরাপদ স্থানে যাচ্ছেন স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার দুপুর ৩টে নাগাদ ইএম বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের পিছন দিকে থাকা প্লাস্টিক গোডাউনে আগুন লাগে। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায়…

আরও পড়ুন
প্রচ্ছদ 

পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির

বিশেষ প্রতিনিধি : ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন (ITEF), বেঙ্গল সার্কেলের উদ্যোগে ৩০তম কমরেড পুষ্পেন্দু সেন স্মারক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠীত হল কলকাতার ধর্মতলায় আয়কর ভবনে। বুধবার শিবিরে ৪৫৬ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন, যা নিঃসন্দেহে একটি বড় সাফল্যের নজির। আজকের শিবির শুরুর আগেই কলকাতার অন্যান্য শিবিরগুলিতে ২৮৪ জন রক্তদাতা রক্তদান করেছিলেন। আজ দিনের শেষে সংখ্যাটি ছাড়িয়ে যায় ৪৫০-এর গণ্ডি। উল্লেখযোগ্যভাবে, মহিলা রক্তদাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা সমাজের সচেতনতার ইতিবাচক দিক তুলে ধরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর দফতরের বিশিষ্ট আধিকারিকরা, ITEF-এর নেতৃত্ব, এবং অন্যান্য কর্মীবৃন্দ। তাঁদের সক্রিয় সহযোগিতায় ও…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জয় শ্রীরাম বলতে চাপ, সন্তানকে মার! দিল্লির শিশুনিগ্রহ কাণ্ডের হাড়হিম বর্ণনা নির্যাতিতার

বাংলার জনরব ডেস্ক : দিনদুয়েক আগেই ভিডিও পোস্ট করে দিল্লিতে বাঙালি শ্রমিকের স্ত্রী ও সন্তানকে নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছিল দিল্লি পুলিশ। এনিয়ে টানাপোড়েনের মাঝে বুধবার সকালে দিল্লির নির্যাতিতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিম। সেখানেই অত্যাচারের হাড়হিম করা বর্ণনা দিলেন মহিলা। ঠিক কী জানালেন সাজনু পারভিন নামে ওই মহিলা? তিনি মালদহের চাঁচোলের বাসিন্দা। স্বামী মোক্তার খান। দীর্ঘদিন ধরেই সপরিবারে থাকতেন দিল্লিতে। মহিলার দাবি, একদিন চারজন তাঁর বাড়িতে যান। নিজেদের পুলিশ বলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি! অতিকায় ঢেউ আছড়ে পড়ল জাপান, রাশিয়ায়

ভূমিকম্পের পর সুনামি! রিখটার স্কেলে ৮.৮ মাত্রার কম্পনে দুলে উঠেছিল কামচটকা। তখনই জারি করা হয়েছিল সতর্কতা। এবার সুনামির ঢেউ আছড়ে পড়ল জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জাপানের তরফে পূর্বাভাস, বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতাতেও। উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ না সতর্কতা তুলে নেওয়া হবে, ততক্ষণ ওই সমস্ত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খালি করা হয়েছে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। সুনামির সতর্কতা জারি করা হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

নিউ আলিপুর কলেজে ভাষা সংরক্ষণে ‘ভাষা সঙ্গম’ সেলের অভিনব অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : বাংলা ভাষা সহ ভারতের বহুভাষিক ঐতিহ্য আজ এক সংকটের মুখে। সেই প্রেক্ষিতে নিউ আলিপুর কলেজের ‘ভাষা সঙ্গম সেল’-এর উদ্যোগ এক ব্যতিক্রমী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে শিক্ষামহলে। কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল (IQAC) ও মুরলিধর গার্লস কলেজের সহ-উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ভাষার প্রতি সম্মান ও সংস্কৃতির বহুত্ববাদের বার্তা ছড়িয়ে দিলো। এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল, সব ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও ভাষাভিত্তিক বিভেদের বিরুদ্ধে একটি দৃঢ় সামাজিক বার্তা দেওয়া। ভাষা সন্ত্রাস ও একমাত্রিকতার বিরুদ্ধে একটি সামাজিক-শিক্ষাগত প্রতিরোধ হিসেবেই এই প্রকল্পকে দেখছেন অনেকে। কলেজের ‘ভাষা সঙ্গম সেল’-এর কনভেনর…

আরও পড়ুন
কলকাতা 

কাঁকুড়গাছিতে দুদিনব্যাপী সারাবাংলা কুইজ প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি: শ্রমিকদের মানসিক বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য শ্রম দপ্তর ও শ্রমিক কল্যাণ পর্ষদের যৌথ উদ্যোগে আয়োজিত হলো দুদিনব্যাপী সারাবাংলা কুইজ প্রতিযোগিতা। কলকাতার কাঁকুড়গাছির উৎসব মঞ্চে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শ প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে শেষপর্যন্ত ফাইনালে হাওড়ার দানেশ সেখ লেন শ্রমিক মঙ্গল কেন্দ্রকে হারিয়ে শিরোপা জয় করে বনগাঁ দল। জয়ের আনন্দে উচ্ছ্বসিত বনগাঁর প্রতিযোগীরা জানান, শ্রমজীবী মানুষের মাঝে এধরনের প্রতিযোগিতা আত্মবিশ্বাস বাড়ায় এবং জ্ঞানের প্রসার ঘটায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্পেশাল লেবার কমিশনার সুমিতা মুখার্জী। তিনি বলেন, “শ্রমিকদের সার্বিক কল্যাণে সারা…

আরও পড়ুন
দেশ 

সোমবার সকালে শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহতেরাই পহেলগাঁও কাণ্ডের তিন জঙ্গি! দাবি শাহের

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকালে শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহতেরাই পহেলগাঁও কাণ্ডের তিন জঙ্গি! ২৪ ঘণ্টার মাথায় সংসদে এমনটাই নিশ্চিত ভাবে জানিয়ে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতদের ডেরা থেকে পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র মিলেছে। তা ছাড়া, নিহতদের পরিচয়পত্রও ইঙ্গিত করছে সে দিকেই। সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর জন্য দায়ী তিন জঙ্গিই সোমবার সেনার গুলিতে মারা গিয়েছে। শাহ বলেন, “এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিল। ‘অপারেশন মহাদেব’-এ আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে।” তিন জঙ্গির নামও জানিয়েছেন শাহ। তাঁরা হলেন সুলেমান, আফগান এবং জিবরান। তিন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিনে ভয়াবহ বন্যা! বিপর্যস্ত বেজিং, মৃত্যু ৩০

বাংলার জনরব ডেস্ক : চিনে ভয়াবহ বন্যা। খোদ রাজধানী বেজিং দুর্যোগে বিপর্যস্ত। একটানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। একটানা বৃষ্টির মধ্যেই বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বেজিং শহরের পৌরনিগমের বন্য়া নিয়ন্ত্রণ দফতর জানিয়েছে, উত্তর শহরতলির পাহাড়ি এলাকায় মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু মিউনেই মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জন মারা গিয়েছেন ইয়ানকিংয়ে। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে…

আরও পড়ুন
কলকাতা 

বেনজীর উদ্যোগ রাহুলের! অপারেশন সিঁদুরে নিহত পরিবারের ২২ শিশুরা দায়িত্ব নিলেন কংগ্রেস সাংসদ

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও সন্ত্রাসের পর অপারেশন সিঁদুর চলাকালীন ভারত-পাক সংঘর্ষে মৃত্যু হয়েছে বাবা-মা ও পরিবারের সদস্যের। সন্ত্রাসের শিকার হয়ে পরিবার হারানো এমনই ২২ শিশুর দায়িত্ব নিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাদের পড়াশুনোর পাশাপাশি যাবতীয় খরচ এখন থেকে বহন করবেন রায়বরেলির কংগ্রেস সাংসদ। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ বলেন, পহেলগাঁও হামলার পর ভারত-পাক সংঘর্ষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরে। সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক গোলাগুলি ছোড়ে পাকিস্তান। যার পালটা জবাব দেয় ভারতও। এই সংঘর্ষের কবলে পড়ে বহু সন্তান তার মা-বাবাকে হারিয়েছে। এমন অনেক…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলার জনরব ডেস্ক : গত বেশ কয়েক দিন ধরে একটানা ঝড়বৃষ্টি লেগেই আছে। সেই আবহে মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ, পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কোনও কোনও…

আরও পড়ুন