নাবালিকাকে অপহরণের দায়ে গ্রেফতার অধ্যাপিকা সহ তিন
বাংলার জনরব ডেস্ক : দমদম স্টেশন থেকে ফুটপাতবাসি এক নাবালিকাকে অপহরণ করার ঘটনায় পাঁচ দিন পর কসবা এলাকা থেকে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুলিশ সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছে ফুটপাতবাসী নাবালিকাকে অপহরণ করা হয়েছিল। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করে পুলিশ। এই ঘটনায় কসবা থেকে গ্রেফতার করা হয় অধ্যাপিকা অরুণিমা চন্দকে। অপহরণের অভিযোগে অধ্যাপিকার মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরীকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অধ্যাপিকার ভাই অনুপভ চন্দ।
ফুটপাতবাসী একজনের অভিযোগ, তাঁর শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে, সিঁথি থানার পুলিশ আজ সকাল ৬টার সময় কসবা থেকে তিনজনকে গ্রেফতার করেছে। এই তিনজনের মধ্যে দুইজন মহিলা রয়েছেন। ২০ বছর বয়সী এক যুবতীকে ১৭ তারিখে ওই শিশুকন্যাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্কা চন্দ চৌধুরী তার নাম। তার মা, তিনিও এই চক্রান্তের সঙ্গে রয়েছেন। তাঁর নাম অরুণিমা চন্দ। ৫২ বছর বয়সী অরুণিমা কলকাতার এক কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আরও এক ধৃত তথা অনুপভ চন্দ…এই অধ্যাপিকার ভাই ।


