জেলা 

শিল্পপতি মোস্তাক হোসেনের নামে ট্যালেন্ট সার্চ পরীক্ষা অত্যন্ত সময়োপযোগী এক পদক্ষেপ, বললেন পূর্ণেন্দু বসু

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রাজ্যের মূলত প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মেধার উন্মেষ তথা সার্বিক বিকাশের লক্ষ্যে বেস এডুকেশনাল হাব আয়োজন করেছিল দুই পর্বের ট্যালেন্ট সার্চ পরীক্ষা। এই পরীক্ষাগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সফল ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ রবিবার দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান বেস আন-নূর মডেল স্কুলে আয়োজিত হয়েছিল স্কলারশিপ প্রদানের অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে ২৪৬ জন কৃতী ছাত্র-ছাত্রী হাজির হয়েছিল এই অনুষ্ঠানে তাদের অভিভাবকদের নিয়ে।

ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ স্কুল ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান পূর্ণেন্দু বসু, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ড. অমরেন্দ্র মহাপাত্র, ইউনিসেফ-এর প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট মেচবাহার সেখ, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার কিচেন গার্ডেন কো-অর্ডিনেটর মনোজ রায় প্রমুখ।

Advertisement

ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারদের জন্য দেওয়া বক্তৃতায় পূর্ণেন্দু বসু বলেন কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আমাদের খুব ভালো করে ভাবতে হবে। আমাদের কৃষি প্রধান দেশে জৈব চাষাবাদ বাড়াতে হবে। এর ফলে শরীর স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানেরও কিছু নতুন নতুন দিক উন্মোচিত হবে। মহিলাদেরকেও এই বিষয়ে অগ্রসর হতে হবে। স্কলারশিপ প্রধান উপলক্ষে এদিন সকল ছাত্র-ছাত্রীদের তিনি বলেন বিশিষ্ট শিল্পপতি মোস্তাক হোসেনের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় বহুদিনের। শিক্ষা প্রসারে তাঁর অবদান এরাজ্যের মানুষ বহুদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবেন। বেস এডুকেশনাল হাবের উদ্যোগে মোস্তাক হোসেন নামাঙ্কিত এই ট্যালেন্ট সার্চ অত্যন্ত সময়োপযোগী এক কার্যক্রম বলে তিনি বর্ণনা করেন। অনুসন্ধান সোসাইটি সহ যাঁরা এই কাজের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এগিয়ে এসেছেন তাঁদেরকে অভিবাদন জানিয়েছেন বেস এডুকেশনাল হাব-এর সম্পাদক খাদেমুল ইসলাম। এদিন বিশিষ্ট কয়েকজন শিক্ষককে সংবর্ধিত করা হয়। তারা হলেন ত্রিপুরার বিশিষ্ট শিক্ষক মনোজ রায়, অভিজিৎ দাস, অশোক সরকার, তোফাজ্জল হোসেন, কুমারেশ বিশ্বাস, অজয় সরকার, ড. অরবিন্দ তন্ত্রী ও গোলাম রাব্বানী। এদিন সভায় আরো যারা বিশিষ্ট অতিথি ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল হক (ত্রিপুরা), আব্দুর রাজ্জাক, নায়ীমুল হক, গৌরাঙ্গ সরখেল প্রমুখ। এদিন সভার পৌরোহিত্য করেন মেচবাহার শেখ। সঞ্চালনার কাজে ছিলেন বিশিষ্ট শিক্ষক রাসনাউল আলম এবং সোহেল একবাল। আগামী ১৯ অক্টোবর প্রথম ৫০ জন কৃতী ছাত্র-ছাত্রীদের নিয়ে ইগনাইট দা ইয়ং মাইন্ড এর বিশেষ কর্মশালা আয়োজন করা হবে কলকাতায় বলে জানিয়েছেন বিশিষ্ট শিক্ষক আইয়ুব আনসার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ