দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
বাংলার জনরব ডেস্ক : গত বেশ কয়েক দিন ধরে একটানা ঝড়বৃষ্টি লেগেই আছে। সেই আবহে মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ, পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কোনও কোনও…
আরও পড়ুন