জেলা 

সরবেড়িয়া অন নুর মিশনে অনুষ্ঠিত হলো জিডি মিশন কমন এডমিশন টেস্ট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার জাকির হোসেন সরবেড়িয়া: উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার সরবেড়িয়া আন নূর মিশনে অনুষ্ঠিত হলো জিডি সার্কেলের মিশন কমন এডমিশন টেস্ট । উপস্থিত ছিল বিভিন্ন জেলার পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা।

মিশন এর সম্পাদক জাকির হোসেন জানায়, সরবেড়িয়া আল নূর মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব ডাক্তার আব্দুল হাকিম সাহেব ইন্তেকাল করার পর থেকে আমাকে এই মিশনের সমস্ত দায়িত্ব আমাকে দেয়। তারপর থেকে আবার নতুন করে পথ চলা শুরু । আন_ নুর মিশনের পাশাপাশি সরবেড়িয়া এতিমখানা দায়িত্বভারও আমার উপরে চলে আসে। অত্যন্ত আইলা , বুলবুল আমফান অধ্যুসিত সুন্দরবন অঞ্চলের নদীমাতৃক মনোরম পরিবেশে শিক্ষা সংস্কৃতি ও সমাজ সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান! এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠান থেকে সংখ্যালঘু মুসলিম ছাত্র-ছাত্রীরা গবেষক বিডিও চিকিৎসক অধ্যাপক শিক্ষক অফিসার পুলিশ আইনজীবী ইঞ্জিনিয়ার সাহিত্যিক খেলোয়াড় সাংবাদিক নার্স সমাজসেবী ও বিভিন্ন টেকনিশিয়ান পেশাদার পেশায় অগ্রসর হবে।

Advertisement

আন -নূর মিশনের প্রধান শিক্ষক জনাব শফিকুল শফিকুল মন্ডল বলেন বর্তমান মিশনে প্রায় টিচার এবং নন টিচিং স্টাফ মিলে ৭২ জন আছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় পাঁচশত দশ জন।

এখানে সাধারণত খুব গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে আর এতিমখানাতে আছে পিতাহারা কেহ মাতা হারা অনেকে পিতা-মাতা উভয় হারা ছাত্র-ছাত্রীরা বিনা খরচায় পড়াশোনা করে।

শিক্ষা সংস্কৃতি ও সমাজ সেবায় অবদানের জন্য রাজ্যপাল থেকে পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে বিনামূল্য স্বাস্থ্যসেবা প্রকল্প রক্তদান শিবির বিকলাঙ্গ শিবির বিদ্যুৎ চালিত তিরি চাকার গাড়ি চক্র চালিত কে দ্বারা প্রতিবন্ধীদের চলবার লাঠি প্রদান করা ও অসহায়দের বিবাহের কর্মসূচি এছাড়া আইলা বুলবুল আম্ফান কোভিড ১৯ এর মত বিভিন্ন সমাজ সেবায় নিয়োজিত থাকে এই প্রতিষ্ঠান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ