কলকাতা দেশ 

মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনেই দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনেই করতে হবে ২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন‍্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের জন‍্য মুখ‍্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। শুধু দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে শুক্রবার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছিল বহুদিন ধরেই। সেই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। পরবর্তীতে ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে আদালত। নির্দেশ…

আরও পড়ুন
দেশ 

রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী, তা আগে বিচার করতে হবে! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী? প্রথমে সেটি বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলার প্রসঙ্গে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী, সেটি একবার স্থির হয়ে গেলে, তার পরে এই সংক্রান্ত অন্য বিষয়গুলি দেখা যেতে পারে। তবে সুপ্রিম কোর্ট এ-ও ইঙ্গিত দিয়েছে, অবৈধ অনুপ্রবেশ এবং তাঁদের বিতাড়নের বিষয়ে রাষ্ট্রের কী করণীয়, সে বিষয়ে শুধুমাত্র একটি নীতি স্থির করে দিতে পারে আদালত। এই সংক্রান্ত মামলাগুলিকে বৃহস্পতিবার তিনটি ভাগে ভাগ করে দিয়েছে শীর্ষ আদালত। একটি ভাগে থাকছে রোহিঙ্গা সংক্রান্ত মামলা। অপর…

আরও পড়ুন
জেলা 

ফের ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা মুর্শিদাবাদ জেলা পরিষদের 

বিশেষ প্রতিনিধি : ফের মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ উঠল জেলা শহর বহরমপুরের কারবালা ওয়াকফ সম্পত্তি জবর দখলের। কারবালা ওয়াকফ সম্পত্তি কমিটির সভাপতি সানুয়ার সেখ ৩১ জুলাই ২০২৪ মুর্শিদাবাদ জেলা পরিষদকে লিখিত অভিযোগে বলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ ওয়াকফ সম্পত্তির উপর নির্মিত দোকান ঘরের উপর দোতলা বিল্ডিং তৈরি করছে। এই বিল্ডিং তৈরি করার যথাযথ কোন অনুমোদন জেলা পরিষদ নেয়নি এবং এই দোতলা বিল্ডিং তৈরি করা বন্ধ করা হোক। জেলা পরিষদ কোন ব্যবস্থা গ্ৰহণ না করে নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। ফলে কারবালা ওয়াকফ সম্পত্তি কমিটির সভাপতি সানুয়ার সেখ গত ১৬ জুলাই…

আরও পড়ুন
দেশ 

ধর্মীয় পক্ষপাতিত্ব দিয়ে সন্ত্রাসবিরোধী লড়াই সম্ভব নয় : ইলিয়াস মুহাম্মদ থুম্বে 

বিশেষ প্রতিনিধি : রাজ্যসভায় ‘অপারেশন মহাদেব’ এবং ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলেন, “হিন্দু কখনো সন্ত্রাসবাদী হতে পারে না”—এই বক্তব্য শুধু ঐতিহাসিকভাবে ভুলই নয়, ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে এই মন্তব্য অত্যন্ত বিভাজনমূলক ও বিপজ্জনক। আরও উদ্বেগের বিষয় হল, সরকারের তরফ থেকে সন্ত্রাসবিরোধী অভিযানের নামকরণ ক্রমাগত হিন্দু ধর্মীয় প্রতীকের উপর ভিত্তি করে করা হচ্ছে। একটি এমন দেশের ক্ষেত্রে, যার সংবিধান ধর্মীয় সমতার নিশ্চয়তা দেয়, সেই দেশে “মহাদেব” ও “সিন্দুর” নামে অভিযান চালানো দেশের অ-হিন্দু নাগরিকদের প্রতি বৈষম্যমূলক বার্তা দেয় এবং রাষ্ট্রের পরিচয়কে একচেটিয়া করে তোলে। একটি…

আরও পড়ুন
কলকাতা 

বাংলাদেশের নাগরিক! বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে এসে রেশন, আধার এবং ভোটার কার্ড তৈরি করে পাসপোর্ট তৈরি করতে গিয়ে বিপত্তি!? তারপর …?

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশ বিমান সংস্থার কর্মী বৈধ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন। এখানে এসে দালালদের মাধ্যমে বানিয়ে ফেলেছিলেন রেশন আধার ও ভোটার কার্ড। ওই বাংলাদেশি যুবতীর নাম শান্তা পাল। আর এই সব ভুয়ো ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে তার ভিত্তিতে কলকাতা থেকে বিদেশে যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করতেই ‘ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল।’ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকদের হাতে গ্রেপ্তার হল বাংলাদেশের বিমান সংস্থার প্রাক্তন কর্মী ওই যুবতী। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি যুবতীর নাম শান্তা পাল। বাংলাদেশের একটি বিমান সংস্থার ‘ক্রু’ ছিল শান্তা। সেই সূত্রে…

আরও পড়ুন
কলকাতা 

ওবিসির জোট কেটেছে ! ৭ আগস্ট জয়েন্ট এনট্রান্সের ফল প্রকাশ

বাংলার জনরব ডেস্ক : ওবিসি সমস্যার সমাধান হয়েছে। আপাতত অনেকটাই জোট কেটেছে। এর পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আগামী ৭ আগস্ট প্রকাশ করবে জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের শীর্ষ অধিকর্তা। চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিনমাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড। এদিন ঘোষণা করা হল, আগামী ৭ আগস্ট…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫! দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনও মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর আহত বিমান চালককে কপ্টারে উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি আমেরিকার নৌবাহিনীর। স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ সেটি লিমোর নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার পরের ছবি। যেখানে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যদিও পাইলট বিস্ফোরণের আগের মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ইরান থেকে তেল কেনার অপরাধে ছটি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই অবশ্য থামলেন না মোদির ‘বন্ধু’। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাঁদের নেমে এসেছে খাঁড়ার ঘা। মার্কিন স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে। এমনকী নির্যাতন করছে নিজের দেশের…

আরও পড়ুন
কলকাতা 

বাংলায় এসআইআর নিয়ে দলীয় স্তরে ৪০০০ নেতা কর্মীকে নিয়ে ৮ আগস্ট ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত মার্চ মাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে ফের একই বহরে বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৮ অগস্ট বিকাল ৪টের সময় শুরু হবে সেই বৈঠক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে…

আরও পড়ুন
দেশ 

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল এনআইএ আদালত!

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। সাত জনই অবশ্য জামিনে মুক্ত ছিলেন। এ বার এই মামলা থেকেও নিষ্কৃতি পেলেন তাঁরা। বৃহস্পতিবার আদালত জানায়, কেবল সন্দেহের বশে মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে নয় বলেও জানায় আদালত। বিচারক একে লাহোটি বলেন, “সমাজে এটা একটা ভয়াবহ ঘটনা। কিন্তু কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না।” এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল ভোপালের…

আরও পড়ুন