কলকাতা 

দেশ জুড়ে এসআইআরের প্রাক্কালে বিএলওদের ভাতা দ্বিগুণ করল নির্বাচন কমিশন

বিহারের ভোটার তালিকার সাম্প্রতিক ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর)-পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ‘বুথ লেভেল আধিকারিক’ (বিএলও)-রা। আগামী দিনে দেশের প্রতিটি রাজ্যেই পর্যায়ক্রমে সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত করার উদ্দেশ্যে এসআইআর চালু করা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে এ বার বিএলও-দের বার্ষিক ভাতা দ্বিগুণ করা কথা ঘোষণা করা হল কমিশনের তরফে। এর পাশাপাশি শনিবার কমিশনের তরফে ‘বিএলও সুপারভাইজ়ার’-দের বাড়তি বার্ষিক ভাতা এবং ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা ইআরও) ও ‘সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)-দের সাম্মানিক অর্থ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বর্তমানে বিএলও-দের…

আরও পড়ুন
দেশ 

খসড়া ভোটার তালিকায় নাম নেই লালু পুত্রের! এ প্রসঙ্গে কী বলল কমিশন?

বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই সে রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন স্বয়ং তেজস্বী। লালুপ্রসাদ যাদবের পুত্র জানিয়েছেন, কমিশনের অ্যাপে ভোটার কার্ডে থাকা এপিক নম্বর দিয়ে নাম খোঁজার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বার বার লাল কালির লেখা স্ক্রিনে ভেসে উঠে জানান দিচ্ছিল, এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তার পরেই খানিক বিদ্রুপের সুরে তিনি বলেন, “ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই। এই পরিস্থিতিতে আমি ভোটে লড়ব কী ভাবে? কমিশনের অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছে কমিশন। তেজস্বীর দাবি খারিজ করে কমিশন জানিয়েছে, ক্রমিক…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে বিস্ফোরক অভিযোগ রাহুলের

লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী শুক্রবার বিস্ফোরক অভিযোগ করে দাবি করেন, “ভোট চুরি” চলছে এবং সেই চক্রান্তে সরাসরি নির্বাচন কমিশনের হাত রয়েছে। তাঁর ভাষায়, “আমাদের হাতে এমন প্রমাণ আছে যা পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটাবে— এতে পুরো দেশ বুঝে যাবে কমিশন কিভাবে বিজেপিকে জেতাতে ভোট চুরির সুবিধা করে দিচ্ছে।” সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “এখন আমাদের কাছে ওপেন অ্যান্ড শাট কেস। কমিশন বিজেপির পক্ষে ভোট চুরিতে সহায়তা করছে— একথা আমি ১০০% নিশ্চিত হয়ে বলছি। আমরা আমাদের নিজস্ব তদন্ত করেছি, ৬ মাস ধরে। যে তথ্য আমরা পেয়েছি, সেটাই…

আরও পড়ুন
কলকাতা 

শিশু সাহিত্য সংসদ ৭৫

নায়ীমুল হক : ১ আগস্ট ২০২৫ বাংলা সাহিত্যে প্রকাশনা জগতের অন্যতম পথিকৃৎ শিশু সাহিত্য সংসদ ও সাহিত্য সংসদ-এর ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে এক সারস্বত সম্মেলন অনুষ্ঠিত হল সংসদের শিয়ালদহস্থিত অফিসে। বাংলা সাহিত্যের সাম্প্রতিককালের কবি, সাহিত্যিক, চিত্রকর ও নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সম্মেলন প্রাঙ্গণ। আলাপচারিতায় অংশ নিয়েছিলেন সংসদ কর্ণধার দেবজ্যোতি দত্ত, চন্দনা দত্তর সঙ্গে পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, শিবাজী প্রতিম বসু, চিন্ময় গুহ, নরেশ জানা, যুধাজিৎ সেনগুপ্ত, শান্তনু বসু ও গৌতম বাগচি।

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা!

রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। চারটি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে রয়টার্স সংবাদমাধ্যম। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত সপ্তাহ থেকে ভারতের চারটি সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেনি ওই চার রাষ্ট্রায়ত্ত সংস্থা। আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পেট্রোলিয়াম মন্ত্রকও। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার বিকল্প হিসাবে আবু ধাবির মতো পশ্চিম এশিয়া এব‌ং পশ্চিম এশিয়ার দেশ থেকে অশোধিত তেল আমদানি করছে সংস্থাগুলি। ট্রাম্প কিছু দিন আগেই বলেছেন,…

আরও পড়ুন
জেলা 

রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ অসিত মজুমদারের

রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঠুকেছেন অসিত মজুমদার। শুক্রবার এ কথা নিজেই জানিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত। শুধু অভিষেকই নয়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও অভিযোগ করেছেন বলে জানান বিধায়ক। চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্টক্লাস তৈরিকে কেন্দ্র করে হুগলির সাংসদ রচনার সঙ্গে অসিতের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সাংসদ তহবিলের টাকায় স্মার্টক্লাস তৈরি হচ্ছে দেখে তা নিয়ে স্কুলে গিয়ে তাণ্ডব, প্রধানশিক্ষিকাকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। তা নিয়ে ক্ষোভ উগরে বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রচনা। বলেছেন, ‘‘আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব।…

আরও পড়ুন
জেলা 

মহারাষ্ট্রে আরও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু!

মহারাষ্ট্রে আরও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! পুণেতে কাজে গিয়ে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েত এলাকার বাসিন্দা দীপু দাসের (২৮)। পরিবারের দাবি, দীপুকে খুন করা হয়েছে। দীপুর রক্তমাখা ছবিও এসেছে তাঁর ভাইয়ের ফোনে। তা দেখে পরিবার জানিয়েছে, দীপুর গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই আবহে দিন কয়েক আগে মহারাষ্ট্রের ভাসি থানা এলাকার ওয়াসিগাঁওয়ে খুন হন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আবু বক্কর মণ্ডল। প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল, বাংলাভাষী হওয়ার জন্যই আবু বক্করকে খুন করা হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

“এই রাজ্যে বিজেপি নয়, সরকার নিজেই হিন্দুত্ববাদ ছড়াচ্ছে” দুর্গাপুরের ঘটনা সরকারের নীতির প্রতিফল: ডাঃ কামাল বাসিরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : বিজেপি-শাসিত রাজ্য নয়, এবার গরু পাচারের মিথ্যা অভিযোগে হেনস্তার ঘটনা ঘটল খোদ পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকায় এক দল বিজেপি কর্মীর হাতে জনতালাঞ্ছনার ঘটনা প্রকাশ্যে আসে। বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে দামোদর ব্যারাজ হয়ে দুর্গাপুরে ঢুকছিল একটি গাড়ি। সেই গাড়িকে লক্ষ্য করে বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীরা হঠাৎই আক্রমণ চালায়। গাড়ির আরোহীদের মারধর করা হয়, দড়ি দিয়ে বেঁধে রেখে কান ধরে উঠবস করানো হয়—যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। গরুগুলিকেও গাড়ি থেকে নামিয়ে দিয়ে ছেড়ে…

আরও পড়ুন
দেশ 

ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি!

বাংলার জনরব ডেস্ক : ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্বল রেভান্না। তাঁর কাকা এইচডি কুমারস্বামী কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। তাতে জোর করে আটকে রেখে ধর্ষণ, সেই সময়ের ছবি ও ভিডিয়ো তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল। গত ১৮ জুলাই বেঙ্গালুরুর বিশেষ আদালতে মামলার শুনানি শেষ হয়েছিল। শুক্রবার আদালত জানিয়েছে, সিটের পেশ করা তথ্যপ্রমাণে প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত…

আরও পড়ুন
জেলা 

বাংলাদেশি সন্দেহে গুজরাটের সুরাটে ফের বাংলার ১০ যুবককে নির্যাতন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশি সন্দেহে গুজরাটের সুরাটে ফের বাংলার ১০ যুবককে নির্যাতন। তাঁদের মধ্যে ৮ জন পিংলা এবং বাকিরা সবংয়ের বাসিন্দা। বাংলার প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন তাঁরা। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ পিংলার মালিগ্রামে বাড়িতে ফিরেছেন নির্যাতিত পরিযায়ী শ্রমিক বুদ্ধদেব বারিক। ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান তিনি। বুদ্ধদেব বারিক বলেন, “গুজরাটের সুরাটের ভেন্ডিবাজারে আমরা কাজে গিয়েছিলাম। বিকেলে স্টেশনে নামি। হোটেলে ৬টা নাগাদ পৌঁছই। ঘুমোচ্ছিলাম। হঠাৎ দেখলাম দরজা ভেঙে কয়েকজন পুলিশ ঢুকল। বাংলাদেশি বলল। গালিগালাজ করল। বুকে, পেটে লাথি মারল। সন্ত্রাসবাদী বলল। চুল টেনে ধরে থানায় নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার সময় বাড়ির…

আরও পড়ুন