এস আই আর নিয়ে বিতর্কের মাঝেই সুর নরম নির্বাচন কমিশনের! রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় কমিশন! নেপথ্যে রহস্য?
বাংলার জনরব ডেস্ক : বিহারের এস আই আর নিয়ে বিতর্ক হয়েছে সমালোচনা হয়েছে এমনকি সুপ্রিম কোর্টও সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। তাই এবার সমগ্র দেশ জুড়ে এসআইআর করার আগে দেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে চাই নির্বাচন কমিশন বলে জানা গেছে। কমিশনের অভিমত বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলাকালীন সময়ে যেসব ভুল ভ্রান্তি এবং সমস্যার মুখোমুখি হতে হয়েছে নির্বাচন কমিশন সেগুলি যাতে নতুন করে না ঘটে, সে জন্যেই কমিশনের এই উদ্যোগ। অবশ্য কমিশন চাইলে অনেক আগেই এই আলোচনায় বসতে পারতেন কেন এতদিন বসেনি সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ সামনে আসার পর নির্বাচন কমিশন যেভাবে তেড়ে-ফুড়ে রাহুল গান্ধীকে মিথ্যা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল তা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গেছে।
এমনকি দেশের শীর্ষ আদালতে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন দাবি করেছিল এসআইআর নিয়ে তাদের সাংবিধানিক অধিকারের হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের একটা হুঁশিয়ারিতেই এবং রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ দেশ জুড়ে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন যদি সমস্ত রাজনৈতিক দলগুলি সঙ্গে আলোচনা করে এসআইআর করার সিদ্ধান্ত নেই সে ক্ষেত্রে এখনই এসআইআর করার যে সম্ভব হবে না তা বলার অপেক্ষায় রাখেনা।

বিহারে গত জুন মাসে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া শুরুর আগে তাড়াহুড়ো করে কোনওরকম সর্বদল বৈঠক ডাকেনি কমিশন। তারপর গোটা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে নানারকম প্রশ্নে বিদ্ধ হতে হয়েছে নির্বাচন কমিশনকে। এমনকী মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। এবার সেসব ঝক্কি এড়াতে আগেভাগেই রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সেরে নেওয়া হবে।
কমিশন সূত্র বলছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা SIR প্রক্রিয়া শুরুর আগে সেই রাজ্যের সব রাজনৈতিক দলকে নিয়ে সর্বদল বৈঠক করবেন। গোটা প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, রাজনৈতিক দলগুলির ভূমিকা কী হবে, সবটাই ওই বৈঠকে আলোচনা হবে। দলগুলির কাছে পরামর্শও চাওয়া হবে। এমনকী কেন্দ্রীয় স্তরে জাতীয় নির্বাচন কমিশনও সব জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সহযোগিতা কামনা করতে পারে।
উল্লেখ্য, বিহারের পর দেশজুড়েই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR। চলতি মাসের শুরুতেই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের CEO-দের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। অক্টোবরের যে কোনও দিন SIR প্রক্রিয়া শুরু হতে পারে। তবে কতদিনের মধ্যে সেটা সম্পন্ন করা হবে, তার কোনও টাইমলাইন বেঁধে দেয়নি কমিশন।

