কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! এরপর কবে শুনানি?

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি। সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। রাজ্য সরকারের অন্যতম আইনজীবী কপিল সিব্বল জানান, আদালতকে মামলাটি ১০ সেপ্টেম্বরের পর শোনার আর্জি জানিয়েছিলেন তাঁরা। শীর্ষ আদালত সেই আর্জি মঞ্জুর করেছে। তবে সেপ্টেম্বরের কবে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে, তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট। রাজ্যকে আগেই ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি।…

আরও পড়ুন
জেলা 

এসএসসি মামলায় ফের গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা! এবার মোবাইল ফেললেন নর্দমায়!

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা ভোট যত আসছে ততই কেন্দ্রীয় সংস্থার হানা বেড়ে চলেছে। মাত্র কয়েক মাস আগেই জামিন পেয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর সোমবার সকালে তাকে গ্রেফতার করল ইডি। গতবার সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার সময় পুকুরে মোবাইল ছুড়ে ফেলেছিলেন আর আজ সোমবার ইডির হাতে গ্রেফতার হওয়ার সময় মোবাইল নর্দমায় ছুঁড়ে ফেললেন তৃণমূল বিধায়ক।শুধু তাই নয়, হাফপ্যান্ট পরিহিত অবস্থাতেই ছুটে পালানোরও নাকি চেষ্টা করেছিলেন তৃণমূল বিধায়ক। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ধরে ফেলেন। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। আজ সকাল সকাল কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূমের…

আরও পড়ুন
কলকাতা 

সিবিআই গ্যালারি শো করছে, তাই তদন্ত করবে সিআইডি, খেজুরির দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : সিবিআই গ্যালারি শো করছে, তাই তদন্ত করবে সিআইডি। খেজুরিতে ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু মামলায় সাফ জানাল কলকাতা হাই কোর্ট। ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি সিআইডি। হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে। সোমবার মৌখিক পর্যবেক্ষণে সেকথা জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার সকালে চূড়ান্ত নির্দেশ দেবেন তিনি। এই মামলার শুনানিতে সোমবার হাই কোর্টে এজি বলেন, প্রথম মামলাটিতে প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট এক। কিন্তু দ্বিতীয় মামলায় সামঞ্জস্যপূর্ণ নয়। বিচারপতি বলেন, এই আলাদা রিপোর্টের কারণে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। চিকিৎসকদের মতামতের এত…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি প্রকাশ করবে না নির্দেশ দিল্লি হাইকোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি বিতর্কে অবশেষে স্বস্তি দিল্লি বিশ্ববিদ্যালয়ের। সোমবার দিল্লি হাই কোর্ট রায় দিয়েছে যে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। পাশপাশি ডিগ্রি প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনারের নির্দেশও বাতিল করে দিয়েছে আদালত। বিচারপতি শচীন দত্ত এই রায় দিয়েছেন। শুনানির সময়ে বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আরটিআই-এর আবেদন খারিজ হওয়া উচিত কারণ, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে গোপনীয়তার অধিকার, তথ্য জানার অধিকারের তুলনায় বড়। দিল্লি বিশ্ববিদ্যালয় যুক্তি দেয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে সেখানে নিজেদের তথ্য রাখে। বৃহত্তর জনস্বার্থ যদি না থাকে তাহলে…

আরও পড়ুন
জেলা 

প্রকাশ্য দিবালোকে কৃষ্ণনগরে যুবতীকে গুলি করে খুন

বাংলার জনরব ডেস্ক : নদীয়ার কৃষ্ণনগরে প্রকাশ্য দিবালোকে দুপুরবেলায় বাড়ি ঢুকে যুবতীকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই এক যুবক ওই যুবতীর বাড়ির দোতলায় উঠে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই যুবতীর। মৃত ওই যুবতীর নাম ইশিতা মল্লিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে এলাকাবাসী। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এবং কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রণয়ঘটিত কারণেই এই ঘটনা বলে অনুমান পুলিশ। ইতিমধ্যে…

আরও পড়ুন
কলকাতা 

এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত

এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। সোমবার সুজাতা দাস নামে এক আবেদনকারীর মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে।অযোগ্য তালিকায় নাম থাকার বিরোধিতা করে রিট পিটিশন দাখিল করেছিলেন সুজাতা দাস। এদিন আদালতের পর্যবেক্ষণ– কোনও চাকরিপ্রার্থী যদি মনে করেন তিনি অযোগ্য তালিকাভুক্ত নন এবং তিনি প্রয়োজনীয় কারণ দেখান, সেটা অন মেরিট হাইকোর্টকে বিবেচনা করতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে বলে এ ধরনের আবেদন শুনতেই অস্বীকার করতে পারে না কোর্ট। এদিন সুজাতা দাসের আবেদন খারিজ করে তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ…

আরও পড়ুন
জেলা 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র মেধাতালিকায় নেই ওবিসি মুসলিমরা ক্ষোভ প্রকাশ কামরুজ্জামানের

বিশেষ প্রতিনিধি : রাজ্যের পিছিয়েপড়া মুসলিমদের শিক্ষা ও চাকরিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ওবিসি সংরক্ষণ তৈরি হয়। কিন্তু এক শ্রেণির বিদ্বেষ মনোভাবাপন্ন মানুষ আদালতে ওবিসি সংরক্ষণ বাতিল করার লক্ষ্যে অপচেষ্টা চালায়। অবশেষে দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওবিসি সংরক্ষণ মেনে ছাত্র ভর্তি ও চাকরি প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছে। ওবিসি নিয়ম মেনে জয়েন্ট এন্ট্রান্স, কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি, মেডিক্যাল প্রবেশিকা নিট উত্তীর্ণদের কাউন্সেলিং প্রক্রিয় শুরু হয়েছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান এক বিবৃতিতে জানিয়েছেন আদালতের নির্দেশকে উপেক্ষা করে সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বোটানি ও জুয়োলজি বিষয়ে পিএইচডিতে…

আরও পড়ুন
জেলা 

গাইঘাটা বেনীমাধব বালিকা বিদ্যালয়ে স্থাপিত হল গণিত গবেষণাগার

নায়ীমুল হকের প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এক গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গাইঘাটা বেনীমাধব বালিকা বিদ্যালয়। কিশোরমতি বালক বালিকার মনে অংকের ভয় যাতে না থাকে সে বিষয়ে অগ্রসর হলেন তাঁরা। রবিবার সেখানে উদ্বোধন হল গণিত গবেষণাগার। নাম গবেষণার মত কঠিন হলেও আসলে ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলার ছলে শিখবে নামতা, গসাগু-লসাগু, বীজগণিতের হরেক ফর্মুলা, আর জ্যামিতির নানা রকম আকার-আকৃতি। একরাশ ভালোবাসা আর ছাত্র-ছাত্রীদের জন্য সারা জীবনের সঞ্চিত অর্থ নিয়ে এই কাজে এগিয়ে এলেন গাঁড়াপোতা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার মিত্র। রবিবার ২৪ সেপ্টেম্বর গণিতের এই গবেষণাগার ‘রামানুজন কক্ষ’-এর দ্বারোদ্ঘাটন…

আরও পড়ুন
জেলা 

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে হয়ে গেল মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রথম পর্ব

বিশেষ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উত্তরবঙ্গসহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে আজ রবিবার হয়ে গেল মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রথম পর্ব। রাজ্যের ৭৩ টি কেন্দ্রে মেধা অন্বেষণের এই পরীক্ষায় আজ অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে অংশ নিয়েছিল ৮ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী। গ্রাম গঞ্জ থেকে আসা ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পরীক্ষার উত্তেজনা লক্ষ্য করা যায়। বাংলা ও ইংরেজি মাধ্যমে পাঁচটি বিষয়ের উপর নেওয়া হয়েছিল এই পরীক্ষা। এই পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রতিটি ক্লাসের প্রথম তিনজন ছাত্র-ছাত্রী সুযোগ পাবে চূড়ান্ত পরীক্ষায় বসার। স্বাভাবিকভাবেই চূড়ান্ত পর্বের পরীক্ষায় সুযোগ…

আরও পড়ুন
জেলা 

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী!

বাংলার জনরব ডেস্ক : অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে এই সন্দেহে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ের তালদি বয়ারসিং গ্রামে। পরিবার এবং প্রতিবেশীদের সূত্রে খবর, মাত্র তিন বছর আগে বিয়ে হয়েছিল ওই দু’জনের। মৃতদের নাম নাজির মোল্লা (২৪) এবং রিঙ্কি মোল্লা (২২)। শনিবার রাতে বাড়িতে রিঙ্কিকে গলা টিপে খুন করেন নাসির। তার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকালে যুগলের দেহ উদ্ধারের পর শোরগোল পড়ে যায় এলাকায়। ভিড় জমে যায় বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ পর্যন্ত পুলিশ যে তথ্য পেয়েছে, তাতে…

আরও পড়ুন