দেশ 

‘ল্যান্ড জেহাদ’ প্রশাসনের অনুমতি ব্যতীত ভিনধর্মে জমিও বিক্রি করা যাবে না আজব সিদ্ধান্ত অসম সরকারের

বাংলার জনরব ডেস্ক : লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণেই সীমান্তবর্তী রাজ্যগুলির জনবিন্যাস বদল নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথাতেই ইঙ্গিত মিলেছিল, ‘ল্যান্ড জেহাদে’র মতো সমস্যা নিয়ে উদ্বিগ্ন সরকার। প্রধানমন্ত্রীর সেই ইঙ্গিতের পরই হাতেকলমে কাজ শুরু করে দিল বিজেপি! অসমের বিজেপি সরকার জানিয়ে দিল, আর প্রশাসনের অনুমতি ব্যতীত ভিনধর্মে জমিও বিক্রি করা যাবে না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করলেন, এবার থেকে ভিনধর্মে জমি বিক্রির ক্ষেত্রে নয়া নির্দেশিকা তৈরি মেনে চলতে হবে। সরকারের অনুমতি ব্যতীত অন্য ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করা যাবে না। হিমন্তর বক্তব্য, “অসমের মতো সংবেদনশীল রাজ্যে জমির…

আরও পড়ুন
জেলা 

“স্বামীর ৪০ বছরের ব্যবসা, দুর্নীতির টাকা নেই” দাবি জীবনকৃষ্ণের পিসির

বাংলার জনরব ডেস্ক : বড়ঞ্চার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি পরই ইডির নজরে তাঁর পিসি তথা কাউন্সিলর মায়া সাহা। বৃহস্পতিবার কলকাতায় ইডির দফতরে হাজিরা দেন তিনি। তবে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে দাবি করলেন, তিনি কোনও দুর্নীতি করেননি। তাঁর দাদা, অর্থাৎ জীবনকৃষ্ণের বাবা তাঁর বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ তুলছেন সবটাই ভিত্তিহীন বলেই দাবি মায়ার। তিনি বললেন, “স্বামীর ৪০ বছরের ব্যবসা, দুর্নীতির টাকা নেই।” শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়ি, বীরভূমের সাঁইথিয়াতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। মায়া সাহা সাঁইথিয়া পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর। জীবনকৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে…

আরও পড়ুন
কলকাতা 

আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ! কেন সরলেন?

বাংলার জনরব ডেস্ক : আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিচারপতি ঘোষ সরে দাঁড়ানোয় মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। অভয়া কাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মূলত নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আর্জি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি ঘোষ। এই যুক্তিতেই…

আরও পড়ুন
কলকাতা 

ব্যাঙ্ক প্রতারণা মামলায় গ্রেফতার এক ব্যবসায়ী

ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃত ওই ব্যবসায়ীর নাম হরিশ বাঘলা। যশোর রোডের একটি অভিজাত আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত এই ব্যাবসায়ীর বিরুদ্ধে প্রায় ১৯০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। আর এরপরেই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই সূত্র ধরেই মঙ্গলবার রাতে ওই আবাসনে ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। হাতেনাতে গ্রেফতার করা হয় এই ব্যবসায়ীকে। অভিযোগ, ধৃত হরিশ বাঘলা ৩০ টি সংস্থা দেখিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নেন। যে সমস্ত সংস্থা দেখিয়ে এই ঋণ নেওয়া হয়েছে, সেগুলির…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের ১০ নামগোত্রহীন দলের চাঁদা ৪৩০০ কোটি! খরচ মাত্র ৪০ লক্ষ, ফের প্রশ্নে কমিশন

ভোটচুরির পর এবার নতুন অভিযোগে কাঠগড়ায় নির্বাচন কমিশন। এবার বেনামী দলের বিরাট অঙ্কের চাঁদা প্রাপ্তি নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এক সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। সর্বভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্করে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গুজরাটে রাজনৈতিক দলের নামে বড়সড় দুর্নীতি চলছে। নির্বাচন কমিশনে নামহীনভাবে নথিভুক্ত ১০টি রাজনৈতিক দল গত পাঁচ বছরে সব মিলিয়ে ৪৩ হাজার কোটি টাকা অনুদান পেয়েছে। অথচ নির্বাচনী রাজনীতিতে এই ১০টি দলের সেভাবে কোনও অস্তিত্ব নেই। হিসাবে বলছে, ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পাঁচ বছরে এই ১০টি রাজনৈতিক দল চাঁদা হিসাবে এই বিপুল টাকা…

আরও পড়ুন
দেশ 

Supreme Court of India: গুজরাত থেকেই তিনজন, বিচারপতি নিয়োগ শীর্ষ আদালতে, জোর বিতর্ক দেশজুড়ে

সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্তি ঘিরে নতুন করে বিতর্ক। পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি বিপুল মনুভাই পঞ্চোলীকে শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগে আপত্তি জানালেন শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগরত্ন। ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি। তাঁর এই আপত্তি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিচারপতি পঞ্চোলীকে পটনা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আনতে ৪:১ অনুপাতে সমর্থন জমা পড়ে। বিচারপতি নাগরত্ন এই সিদ্ধান্তে সমর্থন জানাননি। তাঁর যুক্তি ছিল, এই নিযুক্তি দেশের বিচারব্যবস্থার জন্য ‘প্রতিকূল’ হয়ে উঠবে এবং কলেজিয়াম ব্য়বস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এতে। শুধু তাই নয়, বিচারপতি পঞ্চোলীর চেয়ে…

আরও পড়ুন
কলকাতা 

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করলেন রাজ্যপাল! রহস্য?

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করলেন রাজ্যপাল। সূত্রের খবর, দায়িত্ব পালনে ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা আয়োজন করতে ব্যর্থ হন উপাচার্য। এর পরেই রাজ্যপালের নির্দেশে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। চলতি বছর এপ্রিল মাসে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ শিক্ষামন্ত্রীর এই বৈঠকের পরই অপসারিত হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে। রবিবার রাতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি নোটিফিকেশন পাঠানো হয় রাজভবনের পক্ষ থেকে। যেখানে তাঁকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হচ্ছে…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র ভোট করছে না আদালতে দাবী রাজ্যের আইনজীবীর

বাংলার জনরব ডেস্ক : কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে উদ্যোগী রাজ্য। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিই ভোট করতে আগ্রহ দেখায়নি! মঙ্গলবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে এমনই দাবি করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার প্রেক্ষিতে প্রায় ৩৬৫টি কলেজ এবং ১০টি বিশ্ববিদ্যালয়কে সংশ্লিষ্ট মামলায় পক্ষ (পার্টি) করার নির্দেশ দিল বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। দীর্ঘ দিন ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার ওই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বলেন, ‘‘ছাত্রভোট করাতে কোথাও বাধা দেয়নি রাজ্য। এমনকি, ভোট করানোর…

আরও পড়ুন
কলকাতা 

ফের নিম্নচাপ! সপ্তাহ ভর চলবে বৃষ্টি

বাংলার জনরব ডেস্ক :  আগামী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ। আলিপুর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী এবং দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তা ছাড়া, ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র এখন উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৮ অগস্ট পর্যন্ত ওই অঞ্চলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কতা জারি…

আরও পড়ুন
দেশ 

নেটপ্রভাবীরা নিজেদের ‘কনটেন্ট’ তৈরির জন্য বাকস্বাধীনতাকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করতে পারবেন না : সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : নেটপ্রভাবীরা নিজেদের ‘কনটেন্ট’ তৈরির জন্য বাকস্বাধীনতাকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করতে পারবেন না। স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চের মতে, নেটপ্রভাবীরা বাণিজ্যিক উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করেন। সম্প্রতি নেটপ্রভাবী রণবীর ইলাহাবাদিয়ার একটি অনলাইন অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বাঁধে। সুপ্রিম কোর্টে মামলাও হয় এই নিয়ে। তাতে নাম জড়ায় অন্য পাঁচ সমাজমাধ্যম প্রভাবীরও— সময় রায়না, বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিংহ ঘাই, সোনালি ঠাকুর এবং নিশান্তজগদীশ তনওয়ারের। বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে ঠাট্টা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। ওই ঠাট্টার জন্য ইতিমধ্যে শীর্ষ আদালতে ক্ষমা চেয়েছেন…

আরও পড়ুন