স্ত্রীকে খুন করার আগে ‘আত্মার’ শান্তি কামনা করে আগাম শোকবার্তা পাঠালেন স্বামী!
বাংলার জনরব ডেস্ক : মৃত্যুর আগে স্ত্রীর আত্মার শান্তি কামনা করে হোয়াট্সঅ্যাপে স্ত্রীকে আগাম শোকবার্তা পাঠালেন স্বামী। সেই বার্তা পাঠানোর তিন দিন পরেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নাম বিজয় রাঠৌর। পারভানি জেলার সোনাপুর তান্ডা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্ত্রী বিদ্যাকে খুনের অভিযোগ উঠেছে বিজয়ের বিরুদ্ধে। বিদ্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছে, সন্দেহ করতেন বিজয়। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় দিনই অশান্তি হত। পাঁচ…
আরও পড়ুন