দম থাকে আমাকে দল থেকে বের করে দিক : হুমায়ুন কবির
বাংলার জনরব ডেস্ক : ফের রীতিমত তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলে তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীর। কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে এদিন তিনি বলেন, দল বিরোধী তোমরা করাচ্ছ, তাই করছি। বের করে দাও না, দেখি, আমি বেরিয়েই তো জিততে চাইছি। বের করে দেওয়া হোক। তারপরে বোঝাব এই জেলায় ( মুর্শিদাবাদ ) রাজনীতি করা কাকে বলে ? যাদের নেতা বানিয়ে রেখেছে, তাঁদের এক একজনের, কী পজিশন, কোথায় ছিল, আর কোথায় এসেছে, তাঁদেরকে কতটা সাপোর্ট দিয়ে, কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, আমি তো বলছি, শুধু নাম করে দিলাম।..
অপূর্ব সরকার, ভীষ্মদেব কর্মকার, নিলিমেষ বিশ্বাস, কাউসার হোসেন, ফতেমা বিবি-এই যে নেতা, এই নেতাদের ছবি, দেওয়ালে দেওয়ালে টানিয়ে দিলে, ভোট অটোমেটিক হয়ে যাবে। চিন্তা নেই। একেবারে ছাব্বিশের ভোট সুন্দরভাবে মানুষ ভোট দিয়ে দেবে এই সব নেতাদের গঠন দেখে, চলা ফেরা দেখে ! ‘

তিনি এ দিন রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, মুর্শিদাবাদের গতবারের তৃণমূল কংগ্রেস কুড়িটা আসন পেয়েছিল এবার তা কমিয়ে দশে নামাবো।

