নদিয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা খুনের মূল অভিযুক্ত গ্রেফতার!
বাংলার জনরব ডেস্ক : নদিয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংহকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। গত ২৫ অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে মাথায় তিনটি গুলি করে ঈশিতাকে খুন করা হয়। ওই ঘটনার পরে দেশরাজ উত্তরপ্রদেশের দেওরিয়ায় পৈতৃক বাড়িতে পালিয়ে যান বলে অনুমান করে পুলিশ। কিন্তু কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক দল গত কয়েক দিন ধরে তল্লাশি চালিয়েও ওই যুবককে এত দিন ধরতে পারেনি। অবশেষে প্রধান অভিযুক্তের নাগাল পেল পুলিশ।…
আরও পড়ুন