কলকাতা 

ভাইফোঁটার সকালে অগ্নিকাণ্ড কলকাতায়!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ভাইফোঁটার সকালে অগ্নিকাণ্ড কলকাতায়! শিয়ালদহ এর আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু দোকান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমহার্স্ট স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

Advertisement

স্থানীয়েরা জানাচ্ছেন, সকালে আচমকা প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কিছু ক্ষণের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সকালে প্রেস বন্ধ থাকায় মনে করা হচ্ছে ভিতরে কেউ আটকে নেই। তবে জনাকীর্ণ এলাকা হওয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের দোকানগুলি। দোকান থেকে জিনিসপত্র বের করে নিয়ে আসার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ