কলকাতা 

এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত

এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। সোমবার সুজাতা দাস নামে এক আবেদনকারীর মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে।অযোগ্য তালিকায় নাম থাকার বিরোধিতা করে রিট পিটিশন দাখিল করেছিলেন সুজাতা দাস। এদিন আদালতের পর্যবেক্ষণ– কোনও চাকরিপ্রার্থী যদি মনে করেন তিনি অযোগ্য তালিকাভুক্ত নন এবং তিনি প্রয়োজনীয় কারণ দেখান, সেটা অন মেরিট হাইকোর্টকে বিবেচনা করতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে বলে এ ধরনের আবেদন শুনতেই অস্বীকার করতে পারে না কোর্ট। এদিন সুজাতা দাসের আবেদন খারিজ করে তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ…

আরও পড়ুন
জেলা 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র মেধাতালিকায় নেই ওবিসি মুসলিমরা ক্ষোভ প্রকাশ কামরুজ্জামানের

বিশেষ প্রতিনিধি : রাজ্যের পিছিয়েপড়া মুসলিমদের শিক্ষা ও চাকরিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ওবিসি সংরক্ষণ তৈরি হয়। কিন্তু এক শ্রেণির বিদ্বেষ মনোভাবাপন্ন মানুষ আদালতে ওবিসি সংরক্ষণ বাতিল করার লক্ষ্যে অপচেষ্টা চালায়। অবশেষে দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওবিসি সংরক্ষণ মেনে ছাত্র ভর্তি ও চাকরি প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছে। ওবিসি নিয়ম মেনে জয়েন্ট এন্ট্রান্স, কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি, মেডিক্যাল প্রবেশিকা নিট উত্তীর্ণদের কাউন্সেলিং প্রক্রিয় শুরু হয়েছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান এক বিবৃতিতে জানিয়েছেন আদালতের নির্দেশকে উপেক্ষা করে সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বোটানি ও জুয়োলজি বিষয়ে পিএইচডিতে…

আরও পড়ুন
জেলা 

গাইঘাটা বেনীমাধব বালিকা বিদ্যালয়ে স্থাপিত হল গণিত গবেষণাগার

নায়ীমুল হকের প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এক গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গাইঘাটা বেনীমাধব বালিকা বিদ্যালয়। কিশোরমতি বালক বালিকার মনে অংকের ভয় যাতে না থাকে সে বিষয়ে অগ্রসর হলেন তাঁরা। রবিবার সেখানে উদ্বোধন হল গণিত গবেষণাগার। নাম গবেষণার মত কঠিন হলেও আসলে ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলার ছলে শিখবে নামতা, গসাগু-লসাগু, বীজগণিতের হরেক ফর্মুলা, আর জ্যামিতির নানা রকম আকার-আকৃতি। একরাশ ভালোবাসা আর ছাত্র-ছাত্রীদের জন্য সারা জীবনের সঞ্চিত অর্থ নিয়ে এই কাজে এগিয়ে এলেন গাঁড়াপোতা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার মিত্র। রবিবার ২৪ সেপ্টেম্বর গণিতের এই গবেষণাগার ‘রামানুজন কক্ষ’-এর দ্বারোদ্ঘাটন…

আরও পড়ুন
জেলা 

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে হয়ে গেল মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রথম পর্ব

বিশেষ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উত্তরবঙ্গসহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে আজ রবিবার হয়ে গেল মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রথম পর্ব। রাজ্যের ৭৩ টি কেন্দ্রে মেধা অন্বেষণের এই পরীক্ষায় আজ অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে অংশ নিয়েছিল ৮ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী। গ্রাম গঞ্জ থেকে আসা ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পরীক্ষার উত্তেজনা লক্ষ্য করা যায়। বাংলা ও ইংরেজি মাধ্যমে পাঁচটি বিষয়ের উপর নেওয়া হয়েছিল এই পরীক্ষা। এই পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রতিটি ক্লাসের প্রথম তিনজন ছাত্র-ছাত্রী সুযোগ পাবে চূড়ান্ত পরীক্ষায় বসার। স্বাভাবিকভাবেই চূড়ান্ত পর্বের পরীক্ষায় সুযোগ…

আরও পড়ুন
জেলা 

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী!

বাংলার জনরব ডেস্ক : অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে এই সন্দেহে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ের তালদি বয়ারসিং গ্রামে। পরিবার এবং প্রতিবেশীদের সূত্রে খবর, মাত্র তিন বছর আগে বিয়ে হয়েছিল ওই দু’জনের। মৃতদের নাম নাজির মোল্লা (২৪) এবং রিঙ্কি মোল্লা (২২)। শনিবার রাতে বাড়িতে রিঙ্কিকে গলা টিপে খুন করেন নাসির। তার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকালে যুগলের দেহ উদ্ধারের পর শোরগোল পড়ে যায় এলাকায়। ভিড় জমে যায় বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ পর্যন্ত পুলিশ যে তথ্য পেয়েছে, তাতে…

আরও পড়ুন
জেলা 

মধ্যমগ্রামে ১০ বছরের বালিকাকে ধর্ষণ! গ্রেফতার বৃদ্ধ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম শহরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। যদিও বৃদ্ধের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার মধ্যমগ্রাম পুরসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে দশ বছরের এক বালিকাকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ধর্ষণ করা হয়। পরিবারের দাবি, বিকেলে মেয়েটি খেলতে বেড়িয়েছিল। সেই সময় তাকে ডেকে নিয়ে যান অভিযুক্ত। রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে মেয়েটি। কী হয়েছে, জিজ্ঞাসা করলে মাকে সবটা জানায় সে। এর পর অভিযুক্তের বাড়িতে যান ‘নির্যাতিতা’র বাড়ির লোকজন। কিন্তু…

আরও পড়ুন
কলকাতা 

কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে দেশের সেরা মর্যাদা পেল কলকাতার পাবলিক টয়লেট!

বাংলার জনরব ডেস্ক : স্বচ্ছতার ক্ষেত্রে কলকাতার পাবলিক টয়লেট দেশের সেরা স্থান দখল করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির অঙ্গ হিসাবে কলকাতার পাবলিক টয়লেট কে সেরার মর্যাদা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে কলকাতা পৌরসভার হাতে। মহানগরীতে ৪৭৮টি গণ শৌচালয় আছে। এর মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য শৌচালয় প্রায় ১৭টি। এই শৌচালয়গুলি বেসরকারি সংস্থার তদারকিতে চলে। জন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা কয়েক মাস আগে শহরের গণ শৌচালয়ের হাল হকিকত পরখ করতে আসেন। নিজেদের মতো করে বিভিন্ন গণ শৌচালয় দেখেন। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক…

আরও পড়ুন
কলকাতা 

দেশের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে ধনী কে?

বাংলার জনরব ডেস্ক : দেশের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মোট সম্পদের পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার টাকা।যার পুরোটাই নগদ, জমার মতো অস্থাবর সম্পত্তি। জমি, বাড়ির মতো স্থাবর সম্পত্তি তাঁর নেই। বাংলার মুখ্যমন্ত্রী বরাবরই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। বেতন নেন না। সাংসদ পদের জন্য প্রাপ্ত পেনশনও নেন না। নিজের বই বিক্রি এবং গানের রয়্যালটি বিক্রিই তাঁর রোজগারের উৎস। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর)-এর সদ্য প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এ বারেই অবশ্য প্রথম নয়, এর আগে গতবছরের শেষদিকে প্রকাশিত এডিআর রিপোর্টেও দেশের দ্ররিদ্রতম মুখ্যমন্ত্রী ছিলেন মমতাই।…

আরও পড়ুন
দেশ 

সংসদের বাদল অধিবেশনে কংগ্রেসের চেয়ে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সক্রিয় ছিল জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : সংসদের বাদল অধিবেশন বারবার মুলতুবি হয়ে যাওয়ার পেছনে কংগ্রেসের চেয়ে তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বেশি দায়ী করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রিজিজু সাফ বলে দিয়েছেন, “আমি অশান্তির জন্য কংগ্রেস সাংসদদের দোষ দিতে চাই না। তাঁরা তাঁদের দলনেতার নির্দেশ কাজ করে। কিন্তু তৃণমূল কাজ করে কলকাতা থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ মেনে।” সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে নির্দেশ দিলে, সেটা মানতে সাংসদরা বাধ্য হন। ওরা হয়তো নিজেরা এক কথা বলেন, কিন্তু অন্যরকম কাজ করতে বাধ্য…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর!

বাংলার জনরব ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যার ফলে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আজ, রবিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ অবস্থান করছিল। গায়েঙ্গ পশ্চিমবঙ্গ এলাকা থেকে নিম্নচাপ পশ্চিমী ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় সরে যাচ্ছে। তবে স্বস্তির কথা জানায়নি আবহাওয়া দফতর। কারণ, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ফের তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে বদলে যাবে বলেই আশঙ্কা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই…

আরও পড়ুন