কলকাতা 

‘চাকরিহারা’দের পাশে সরকার! আইন মেনে, গ্রুপ সি-তে নিয়োগের ভাবনা মুখ্যমন্ত্রীর

শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। ২০১৬ সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে ‘যোগ্য’, ‘অযোগ্য’ তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। ‘দাগি’র তালিকায় থাকা ১৮০৬ জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে তাঁদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজন আদালতের নির্দেশে ‘অযোগ্য’ বলে প্রতিপন্ন হয়েছে। কিন্তু তাঁদেরও চিন্তা নেই। আমরা তাঁদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে…

আরও পড়ুন
কলকাতা 

ছেলের বিচার চেয়ে দীর্ঘ অপেক্ষার পর ৮১ বছর বয়সে পৃথিবীর ছেড়ে চলে গেলেন রিজওয়ানুর রহমানের কিসওয়ার জাহান

বাংলার জনরব ডেস্ক : ছেলের রহস্য মৃত্যুর দাবি জানিয়ে ছিলেন। দেখা হলেই বলতেন আমার ছেলে ইনসাফ পাবে তো? কিন্তু ছেলের ইনসাফ সময়ের বিচারে ১৮ বছর কেটে গেলেও বিচার পায়নি। ৬২ বছরের মা কিসওয়ার জাহান ছেলের মৃত্যু দেখেছিলেন তারপর কেটে গেছে ১৮ টা বছর বৃদ্ধ থেকে অতি বৃদ্ধ হয়েছেন শেষ পর্যন্ত ৮১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন নিজের ছেলের বিচার না দেখেই। পরিবারের সুত্রে জানা গেছে, বুধবার রাত ৮ঃ০০ টায় হৃদরোগে আক্রান্ত হন কিসওয়ার জাহান। মৃত্যুর সময় পাশে ছিলেন বড় ছেলে রুকবানুর রহমান । তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই কলকাতার…

আরও পড়ুন
জেলা 

রানাঘাটে নির্ধারিত প্রধানমন্ত্রীর সভা বাতিল! রহস্য?

বাংলার জনরব ডেস্ক :  নরেন্দ্র মোদির সভা রানাঘাটে হওয়ার কথা ছিল আগামী ২০ সেপ্টেম্বর শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেল বলে জানা গেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এ বছর ডিসেম্বরের মধ্যে এ রাজ্যে ১০টি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার মধ্যে তিনটি সভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চতুর্থ সভার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি সূত্রে খবর, দিল্লির নির্দেশে তা স্থগিত করা হয়েছে। কি কারনে হঠাৎ স্থগিত তা নিয়ে কিছু জানা যায়নি তবে দিল্লি থেকে স্পষ্ট করে জানানো হয়েছে ২০ সেপ্টেম্বর যে সভা হওয়ার কথা ছিল রানাঘাটে তা এখন…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ৬ দিন ধরে চলবে ঝড়-বৃষ্টি

বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। এর সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। আগামী ২৪ ঘণ্টায় তা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড-ছত্তীসগঢ় উপকূল ধরে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে এগোবে।  ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। রইল আগামী ছ’দিনের পূর্বাভাস। বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে…

আরও পড়ুন
কলকাতা 

এসএসসি দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও মেয়ে অঙ্কিতা অধিকারীর

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ এবং দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ বুধবার সেই মামলায় আদালতে হাজিরা দেন তৃণমূল নেতা এবং কন্যা অঙ্কিতা। একই সঙ্গে জামিনেরও আবেদনও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে গ্রুপ সি দুর্নীতি মামলায় এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন আপ্তসহায়ক সুকান্ত আচার্যও। বলে রাখা প্রয়োজন, কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ মামলায় চাকরি যায় রাজ্যের শিক্ষা দফতরের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

এক মঞ্চে জিন পিং,পুতিন এবং কিম দেখে মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষ

এক পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য পাশে উত্তর কোরিয়ার অবিসংবাদী নেতা কিম জ‌ং উন। দুই রাষ্ট্রনেতাকে দু’পাশে নিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে তিয়েনআনমেন স্কোয়্যারের দিকে এগিয়ে যান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন রাষ্ট্রনেতার এই ‘ফ্রেম’ কি শুধুই সৌহার্দ্যের বার্তা না কি পশ্চিম বিশ্বকে চ্যালেঞ্জ, আলোচনা চলছে নানা মহলে। তবে এই বন্ধুত্বকে যে খুব একটা ভাল চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিনপিংকে আমেরিকার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ বলেও উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বেজিঙে সামরিক…

আরও পড়ুন
দেশ 

CAA তে বড় সংশোধনী কেন্দ্রের ! নাগরিকত্ব আইনের নয়া নির্দেশিকায় কারা ভারতের নাগরিক হবেন?

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে বড় সংশোধনী আনল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন‍্য আবেদন করতে পারেন। সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় দশ বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন‍্য আবেদন…

আরও পড়ুন
জেলা 

উলুবেড়িয়ায় দুর্ঘটনা মৃত এক

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। লরির চাকায় পিষে মৃত্যু যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উলুবেড়িয়া শ্যামপুর রোডে বাগাণ্ডা মনসাতলায়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে পলাতক লরির চালক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনিরুল ইসলাম। তাঁর বয়স ২৫ বছর। ওই যুবকের বাড়ি বাগাণ্ডায়। বুধবার ভোরে বাইকে বাগাণ্ডা থেকে শ্যামপুর ৫৮ গেটের দিকে যাচ্ছিলেন যুবক। মনসাতলার কাছে রাস্তায় জলের লাইনের জন্য মাটি খোঁড়া হয়েছে। ফলে রাস্তার অর্ধেক জুড়ে পড়ে রয়েছে মাটি। তার ফলে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুল মাটির উপরে পড়ে যায়। এই সময় শ্যামপুরের দিক থেকে…

আরও পড়ুন
দেশ 

‘আমার প্রয়াত মাকেও অপমান করা হল’! মায়ের অপমান নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী

বাংলার জনরব ডেস্ক : ভোটাধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে লক্ষ করে কুকথা বলেছিলেন এক ব্যক্তি। তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়। রাহুল গান্ধীর পক্ষ থেকে এর দায় নেওয়া হয়নি। এমনকি ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করে। এবার সেই বিতর্ককে সামনে এনে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিহারে এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধনে মোদি বলেন, “আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন, আমার মা আর জীবিত নেই। ১০০ বছর পূর্ণ করে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভার অধিবেশনে হই হট্টগোল, শুভেন্দুকে সাসপেন্ড করল স্পিকার

বিধানসভায় অধিবেশন চলাকালীন ভারতীয় সেনা সম্পর্কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে আপত্তি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্রাত্যের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তিনি। একে একে তাঁর সঙ্গে যোগ দেন অন্য বিজেপি বিধায়কেরা। অধিবেশনে হই হট্টগোল শুরু হয়। বার বার সতর্ক করার পরেও পরিস্থিতি না বদলানোয় শুভেন্দুকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা। সোমবার ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলার কাজ শুরু করে ভারতীয় সেনা। সেই ভাঙা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সেনার মঞ্চ সরানোর প্রতিবাদ…

আরও পড়ুন