আন্তর্জাতিক 

অনুগামীদের ভিড়ে বাতিল হয়ে গেল থলপতির লন্ডনের অনুষ্ঠান

শেয়ার করুন

লন্ডনের দ্য শার্ড-এ ‘থলপতি’ তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করতে হল আয়োজকদের।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রিয় নায়ককে কাছ থেকে দেখার জন্য বিপুল সংখ্যায় অনুগামীরা ভিড় জমান। ভিড় ক্রমশ বাড়তে থাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা করেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন আয়োজকেরা। ‘থলপতি’র দল ঘোষণা করে, অনুগামী নিরাপত্তার স্বার্থে এই অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে। প্রিয় নায়ককে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া হতেই অনুগামীরা হতাশ হয়ে পড়েন।

সংবাদসংস্থা পিটিআইকে এক অনুগামী বলেন, ‘‘যে কারণে অনুষ্ঠান বাতিল করতে হল, তার একটি যুক্তি আছে ঠিকই, কিন্তু আমরা যারা তলপতিকে দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম তারা এই ঘটনায় হতাশ। এই ধরনের উদ্দীপনা তামিলনাড়ুতে দেখা যায়।’’

বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু সরকারের একটি প্রতিনিধি দল বর্তমানে লন্ডনে রয়েছে। মূলত রাজ্যে বিদেশি বিনিয়োগ টানতেই বিজয়ের এই সফর বলে দলীয় সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, বিদেশি বিনিয়োগ টানতে এই সফরে ১২ হাজার ৩০০ কোটি টাকার সমঝোতাপত্রে স্বাক্ষর হয়েছে। বুধবার লন্ডন থেকে ফিরে আসার কথা রয়েছে বিজয়ের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ