জেলা 

আশ্রমের ভেতরেই সাধুর যৌন হেনস্থার শিকার তরুণী ভিডিও ভাইরাল হতেই উত্তাল কোচবিহার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আশ্রমের ভিতরেই সর্বহারা সাধু মহারাজ এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত ছিল এই খবর ছড়িয়ে পড়ার পর রবিবার সকাল থেকে আশ্রমের সামনে বিক্ষোভ শুরু হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইয়ে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত সাধুকে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

বিশেষ সূত্রে খবর, সিতাই সালটিবাড়ি এলাকায় স্বামীজির নামে একটি আশ্রম রয়েছে। ওই আশ্রমের মহারাজ হিসেবে রয়েছেন স্বামী জ্ঞানানন্দ। সেখানে আরও কয়েকজন সন্ন্যাসী থাকেন। একাধিক আশ্রমিকও সেখানে রয়েছে। ওই আশ্রমে দুস্থ পরিবারের বাচ্চাদের রেখে পড়াশোনার কাজও চলে। মহারাজ জ্ঞানানন্দকে সাহায্য করার জন্য এক তরুণী আশ্রমে থাকেন বলে খবর। অভিযোগ, সেই তরুণীর সঙ্গে আপত্তিজনক কাজকর্ম চলত আশ্রমের মধ্যেই। মহারাজের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দু’জনের ঘনিষ্ঠতার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেই ভিডিও ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজ, রবিবার সকালে স্থানীয় মানুষজন ওই আশ্রমের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্বামী জ্ঞানানন্দকে গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ। খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ওই মহারাজকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। গত ১০ বছর আগে ওই আশ্রম তৈরি হয়েছিল বলে খবর। পুলিশ তদন্ত শুরু করেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ