প্রচ্ছদ 

১০৬ এর পদার্পণে জর্জ টেলিগ্রাফের কর্মমেলা 

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : ১৯২০ সাল থেকে দক্ষ, কর্মঠ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত নির্মাণের জন্য যে সংগঠন ছায়া সঙ্গীর মতো পাশে দাঁড়িয়ে রয়েছে তা হলো জর্জ টেলিগ্রাফ। আর আজ সেই সুদূর কালের পথ চলা এই বছরে পাড়ি দিলো ১০৬ এ। এই সদুর পথ চলা যে ব্যক্তিত্বের হাত ধরে শুরু হয়েছিল স্বর্গীয় শ্রী হরিপদ দত্তের নাম আজও সমান উল্লেখ যোগ্য। সেই ব্যাক্তিবর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে জর্জ টেলিগ্রাফ বর্তমানের বাংলার উন্নতি ও ভবিষ্যতের উন্নয়য়ের চাবিকাঠি আয়োজন করেছে ৩ দিন ব্যাপী কর্মমেলা। এই কর্মমেলায় ১০০০ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষাথীর পাশাপাশি ১০০ টির ও অধিক শীর্ষ স্থানীয় সংস্থা ও শিল্প প্রতিষ্টান অংশগ্রহণ করেছে।

আজ সেই কর্ম মেলার উদ্বোধনের পাশাপাশি প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত ), মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায় (পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর ভার প্রাপ্ত), মাননীয় শ্রী সজল ঘোষ (পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য) এর মতন আরো কয়েক জন বিশিষ্ট ব্যক্তি বর্গেরা।

এই কর্মসূচিতে অংশ গ্রুহন করে খুশি হয়েছে মাননীয় বিধায়ক শ্রী সজল ঘোষ জানান “অসাধারণ পরিবেশ, জর্জ টেলিগ্রাফ আমাদের বাংলার একটা গর্ব, বাংলার মানুষের যেগুলো প্রাইভেট উদ্যোগ শিক্ষার ক্ষেত্রে এটি তার মধ্যে সবচেয়ে পুরোনো উদ্যোগ, এই উদ্যোগ আজকে ১০৬ বছরের পার করেছে আরো ১০০ বছর এগোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ